২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন | সারা সপ্তাহের খবর

আইসিটি গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : ২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন, সাইট বন্ধ থাকলেও টুইট করা যাবে যেভাবে, স্মার্টফোনের পর্দা কোনটি কেমন, যে ফিল্টার নিয়ে উদ্বেগ বেড়েছে টিকটকে, যুক্তরাজ্যে ব্যবহারকারীর নিরাপত্তা প্রশ্নে অনড় হোয়াটসঅ্যাপ, টুইটার কে টক্কর দিতে ওয়েবসাইট তৈরি মেটা, নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নে মেটা, চ্যাটজিপিটি দ্বারা হচ্ছে অনলাইন প্রতারণা

 

২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন | সারা সপ্তাহের খবর

 

২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন | সারা সপ্তাহের খবর

 

২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন

বিশ্বজুড়ে মুঠোফোন বিক্রির পরিমাণ কম হবে—২০২২ সালের শুরুতেই পূর্বাভাস দিয়েছিলেন বাজার–বিশ্লেষকেরা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ ২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফোনগুলোর একটি তালিকা তৈরি করেছে। তালিকায় দেখা গেছে, বছরজুড়ে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মুঠোফোনের আটটিই অ্যাপলের তৈরি আইফোন। বাকি দুটি স্যামসাংয়ের।  

সাইট বন্ধ থাকলেও টুইট করা যাবে যেভাবে

সাইট ডাউন অবস্থায় টুইট করতে হলে আপনার টুইটকে শিডিউল পোস্ট আকারে রেখে দিতে হবে। এ জন্য আপনাকে টুইটার ডটকম ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনার টুইটটি লিখতে হবে। এবার ক্যালেন্ডার আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনি এক বা মিনিট আগের টুইট হিসেবে শিডিউল পোস্ট করতে পারবেন।

স্মার্টফোনের পর্দা কোনটি কেমন

যুগের সাথে সাথে স্মার্টফোন এর পর্দা  বা ডিসপ্লেতে এসেছে অনেক পরিবর্তন, স্মার্টফোনের বিভিন্ন ধরনের ডিসপ্লে নিন্মে দেয়া হলোঃ

এলসিডি বা লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে-এলসিডি

ওএলইডি বা অর্গানিক লাইট-ওএলইডি

অ্যাকটিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট- অ্যামোলেড

অ্যামোলেড পর্দার উন্নত সংস্করণ-সুপার অ্যামোলেড

ভাঁজযোগ্য পর্দা

আইপিএস এলসিডি এবং ওএলইডি পর্দার সিরিজে অ্যাপল তার ব্র্যান্ড নাম রেটিনা ব্যবহার করে।-রেটিনা পর্দা

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

যে ফিল্টার নিয়ে উদ্বেগ বেড়েছে টিকটকে

ভিডিও প্রকাশের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের সর্বশেষ সাড়া জাগানো সুবিধা হলো ‘বোল্ড গ্ল্যামার’ নামের একটি রিয়েলটাইম ফিল্টার। এই ফিল্টার প্রকৃত মুখাবয়বের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি করা সুপার মডেলের ধারণা মিলিয়ে দিয়ে তাৎক্ষণিক ব্যবহারকারীর নতুন এক মুখাবয়ব তৈরি করে, যা একইসঙ্গে হাসি ও উদ্বেগ জাগায়। এরই মধ্যে এই সুবিধা টিকটক অ্যাপের ১০০ কোটি ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে।

যুক্তরাজ্যে ব্যবহারকারীর নিরাপত্তা প্রশ্নে অনড় হোয়াটসঅ্যাপ

যুক্তরাজ্য সরকারের দাবি মেনে বার্তা আদান-প্রদানে ‘এন্ড-টু-এন্ড এনস্ক্রিপশন’–এ কোনো ধরনের আপস করতে অস্বীকৃতি জানিয়েছে তাৎক্ষণিক বার্তা আদান–প্রদান ও ইন্টারনেটে ফোনকল করার জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। এর ফলে যুক্তরাজ্যে অ্যাপটির ব্যবসা ঝুঁকিতে পড়তে যাচ্ছে।

যুক্তরাজ্যে হওয়া নতুন অনলাইন সেফটি বিলে বার্তা আদান-প্রদানে নিরাপত্তা কমানোর কথা বলা হয়েছে। অর্থাৎ ব্যবহারকারীর পাঠানো বার্তা সরকারি কর্তৃপক্ষের পর্যবেক্ষণের মধ্য দিয়ে যেতে হবে। তবে এমন দাবি হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী কর্মকর্তা উইল ক্যাথকার্ট মানতে নারাজ। এর আগে আরেক অ্যাপ সিগন্যালও যুক্তরাজ্যের এমন দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছে। হোয়াটসঅ্যাপও সেই পথে হাঁটল।

টুইটার কে টক্কর দিতে ওয়েবসাইট তৈরি মেটা

আলাদাভাবে লেখা আদান–প্রদানের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ নিয়ে কাজ করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ধারণা করা হচ্ছে, মেটার নতুন এই প্ল্যাটফর্ম হতে যাচ্ছে খুদে ব্লগ লেখার ওয়েবসাইট টুইটার ও মাসটোডনের প্রতিদ্বন্দ্বী।

নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নে মেটা

বাংলাদেশের নারীদের অর্থনৈতিক ও ডিজিটাল ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন সহযোগীদের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। অনলাইন সচেতনতা তৈরির জন্য গত এক বছরে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে মেটা, যার মাধ্যমে নারীরা অনলাইনে নিরাপদ থাকার পাশাপাশি নিজেদের স্বাবলম্বী করতে পেরেছেন। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটা এ তথ্য জানিয়েছে।  

 

২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন | সারা সপ্তাহের খবর

 

চ্যাটজিপিটি দ্বারা হচ্ছে অনলাইন প্রতারণা

গত বছরের নভেম্বরে মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি বাজারে আনে মার্কিন প্রতিষ্ঠান ওপেনএআই। এর পর থেকেই চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বিশ্বজুড়ে অনলাইন প্রতারণার ঘটনা বেড়েছে। শুধু তা-ই নয়, সহজে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সুযোগ থাকায় হ্যাকাররা সাইবার হামলার কৌশলও পরিবর্তন করেছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ডার্কট্রেস।

আরও দেখুনঃ

১ thought on “২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন | সারা সপ্তাহের খবর”

Leave a Comment