বিল্ট ইন ডায়ালগ বক্সের গুরুত্বপূর্ণ দিকসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় বিল্ট ইন ডায়ালগ বক্সের গুরুত্বপূর্ণ দিকসমূহ – যা অধ্যায় ৬ ”ভিজ্যুয়াল বেসিক ফর্ম ডিজাইন” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

বিল্ট ইন ডায়ালগ বক্সের গুরুত্বপূর্ণ দিকসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

বিল্ট ইন ডায়ালগ বক্সের গুরুত্বপূর্ণ দিকসমূহ

Visual Basic সাধারণত দুই ধরনের Built in Dialogue Box support করে। যেমনঃ

  • ইনপুট বক্স (Input Box) ও
  • ম্যাসেজ বক্স (Message Box) ইত্যাদি।

নিম্নে ইনপুট বক্স (Input Box) ও ম্যাসেজ বক্স (Message Box) আলোচনা করা হল।

ইনপুট বক্স

Input Box হলো একটি Modal Pop up Dialogue Box যাতে একটি Prompt ও একটি Text entry box থাকে। বাহারকারীর কাছ থেকে কোন ডাটা নেয়ার জন্য এই ফাংশন ব্যবহার করা হয়।

গঠন (Syntax) : Input Box ফাংশনের সিনট্যাক্স হল।

InputBox (prompt [, title] [, default] [, xpos] [, ypos] [, helpfile, context])

InputBox এর পর বন্ধনীর মধ্যকার শব্দগুলোকে (যাদেরকে আরগুমেন্ট বলা হয়) আমরা একেকটা অপশন হিসাবে কল্পন করতে পারি, যাদের মাধ্যমে এই ফাংশন কর্তৃক প্রদর্শিত ডায়ালগবক্স-এর বিভিন্ন অংশ পরিবর্তন করা যাবে।

এখানে Prompt হলো ইনপুট বক্সে আগত বার্তা, Title হলো ইনপুট বক্সের টাইটেল বারের শিরোনাম, Default হলো টেক্সট বক্সে কোন মান ইনপুট না করে ইনপুট বক্স পরিত্যাগ করতে চাইলে ইনপুট বক্স যে মান ফেরৎ পাঠায় তার মান, XPos YPos ইনপুট বক্সের Upper Left Corner এর অবস্থানকে বুঝায়, HelpFile HelpContextID
ম্যাসেজ বক্সের জন্য HelpFile এবং HelpContextID Specify করে।

ইনপুট বক্সের ব্যবহার

  • প্রথমে নতুন একটি ফর্ম Open করি।
  • ফর্মে একটি Command Button যুক্ত করি।

Command Button এ Double Click করে Code এরিয়ায় নিম্নের Codeটি লিখি।

Private Sub Command 1 click ()

Dim Name As Variant

Name = Input Box (“Please Enter Your Name”)

Print Name

End sub

  • এখন প্রোগ্রামটি Run করলে Input box প্রদর্শিত হবে।
  • Input box এর Text box এ যেখানে Prompt টি আছে সেখানে । am Tashin” type করে Ok করলে তা ফর্মে

প্রদর্শিত হবে, যা নিম্নের চিত্রগুলোর মাধ্যমে দেখানো হল।

 

বিল্ট ইন ডায়ালগ বক্সের গুরুত্বপূর্ণ দিকসমূহ

 

ম্যাসেজ বক্স

Message Box ও এক ধরনের Modal form যা Input box এর মাধ্যমে input নেয়া ডাটার উপর কাজ করে ব্যবহারকারীকে ফলাফল প্রদর্শন করে।
Message box ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীকে আমরা বিভিন্ন তথ্য প্রদর্শন করতে পারি। যে তথ্য প্রদর্শন করতে চাই তা String আকারে অথবা কোন সংখ্যাকে সরাসরি নির্ধারণ করে দিতে পারি।

উদাহরণ:

Mes Box (“ABC”)

Msg Box (1980)

লিখলে dialogue box এ ABC এবং 1980 প্রদর্শিত হবে। কিন্তু Msg Box (ABC) লিখলে Dialogue box এ তা প্রদর্শিত হবে না। সাধারণত ম্যাসেজ বক্স Dialogue Boxটি Ok, Cancel, Yes, No, Abort, Retry, Ignore ইত্যাদি Message সহ আবির্ভূত হয়।

 

গঠন (Syntax):

Msg Box ফাংশনের Syntax হলো-

MsgBox (message, button, title, help file, Context)

এখানে message দ্বারা Dialogue Box এ কী ধরনের বার্তা আসবে তা বুঝানো হয়। button দ্বারা Dialogue Box এ কোন ধরনের Button বা Icon আসবে তা নির্ধারণ করে দেয়া যায়। তবে Default Button

Ok বাটন। tittle দ্বারা Message Box এর title এবং help file Context দ্বারা ID নাম্বার সূচিত হয়।

বাটন ও কনস্ট্যান্ট (Button & Constant):

ডায়ালগবক্সে কোন কোন বাটন প্রদর্শিত হবে, তা MsgBox () ফাংশনের Button অপশনের মাধ্যমে নির্ধারণ করা যায়। এই অপশনের জন্য নিচের যেকোন এক বা  একাধিক মান কিংবা Constant নির্ধারণ করা যায়।

Constant Value Description
vbOKOnly
vbOKCancel
vbAbort RetryIgnore
vbYesNoCancel
vbYesNo
vbRetryCancel
vbCritical
vbQuestion
vbExclamation
vbInformation
vbDefaultButton1
vbDefaultButton2
vbDefaultButton3
vbDefaultButton4
vbApplicationModal
vbSystemModal
modalb MsgBox HelpButton
vbMsgBoxSetForeground
vbMsgBoxRight
vbMsgBoxRtReading
0
1
2
3
4
5
16
32
48
64
0
256
512
768
0
4096
16384
65536
524288
1048576
OK button only.
Ok And Cancel buttons.
abort, Retry, and ignore
Yes, No, And Cancel
Yes and No buttons.
Retry and Cancel buttons.
Critical Message icon
Warning Query icon
Warning Message icon
Information icon
First button is default.
Second button is default.
Third button is default.
Fourth button is default.
Application modal
System
Adds Help button to the message box
Specifies the message box window as the
foreground window
Text is right aligned
Specifies text should appear as right-to-left
reading on Hebrew and arabic systems

 

ম্যাসেজ বক্সের ব্যবহারঃ

  • নতুন একটি Form Open করি।
  • ফর্মে একটি Command Button তৈরি করি।
  • Command Button এ Double Click করে Code Window তে নিম্নের code লিখি।

Private Sub Command 1 Click ()

Msg Box “This is my first Program”

End Sub

Leave a Comment