বিভিন্ন নেটওয়ার্ক প্রটোকল (Different types of network protocols)

আজকে আমরা বিভিন্ন নেটওয়ার্ক প্রটোকল সম্পর্কে আলোচনা করবো। যা নেটওয়ার্ক প্রটোকল এর অন্তর্গত।

 

বিভিন্ন নেটওয়ার্ক প্রটোকল

 

বিভিন্ন নেটওয়ার্ক প্রটোকল (Different types of network protocols)

বিভিন্ন প্রকারের নেটওয়ার্ক প্রটোকল জানার আগে জানা দরকার প্রটোকল সুইট (Protocol site) কী? টোল সুইট হয়ে একগুচ্ছ প্রটোকলের সমন্বয়, যা কম্পিউটারে সম্মিলিতভাবে উপস্থিত থাকে বা লোড হয়। উদাহরণস্বরূপ বলা যায়, টিসিপি বহু আইপি আলাদা আলাদা প্রটোকল। এরা যখন সম্মিলিতভাবে কম্পিউটারে লোডেড অবস্থায় থাকে, তখন তাকে আমরা টিসিপি/আইপি প্রটোকল Suite.

নিম্নে বিভিন্ন প্রকার প্রটোকলের বিস্তারিত আলোচনা করা হল ।

 

 

 

(ক) ডাটা লিঙ্ক কন্ট্রোল (DLC- Data Link Control)

এ প্রটোকলটি আইবিএম উদ্ভাবিত, যা সিস্টেমস নেটওয়ার আর্কিটেকচার (SNA Systema Network Architecture) প্রটোকল নামে পরিচিত ভাটা লিঙ্ক প্রটোকল মূলত আইবিএম মেইনফ্রেমস এবং এইচপি ভেট ডাইরের কার্ডের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়।

(খ) অ্যাপলটক (Appletalk)

অ্যাপল ম্যাকিন্টোশ কম্পিউটারের জন্য এ প্রটোকল সুইটটি ডিজাইন করা হয়েছে।

(গ) আইপিএস (IPX- Internetwork Packet Exchange)

নোভেলের প্রধান নেটওয়ার্ক লেয়ার প্রটোকল হচ্ছে আইপিএক্স, যা নেটওয়ার্কের অ্যাড্রেসিং রুট নির্বাচন এবং সংযোগ সার্ভিস নিয়ে কাজ করে।

 

বিভিন্ন নেটওয়ার্ক প্রটোকল

 

(ঘ) টিসিপি/আইপি (TCP/IP- Transmission Control Protocol Internet Protocol)

এ পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে উল্লেখযোগ্য প্রটোকল সুইট হচ্ছে এই টিসিপি/আইপি। টিসিপি/আইপি ইন্টারনেটের জন্য একটি অপরিহার্য উপাদান।

(ঙ) এসএমবি (SMB- Server Message Blocks)

এসএমৰি প্রটোকলটি উইন্ডোজ ফাইল এবং প্রিন্ট শেয়ারিং এর জন্য ব্যবহৃত হয়।

(চ) নেটবুই (NetBeul) ঃ

নেটবুই প্রটোকলটি আইবিএম উদ্ভাবন করেছে ছোট আকারের নেটওয়ার্কের জন্য। এ প্রটোকলটি রাউটেবল (Routable) নগ্ন, অর্থাৎ নেটওয়ার্কে ডাটা প্যাকেট এক সেগমেন্ট থেকে অন্য সেগমেন্টে অতিক্রম করতে পারে না।

(ছ) এনএফএস (NFS- Network File System) :

এটি একটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রটোকল, যার উদ্ভাবক হচ্ছে সান মাইক্রোসিস্টেমস (Sun Microsystems)- এনএফএস নেটওয়ার্কে ফাইল এবং রিমোট অপারেশন সার্ভিস প্রদান করে। কয়েকটি প্রটোকল যখন একত্রে কাজ করে, তখন সে সেটকে বলা হয় প্রটোকল সুইট বা প্রটোকল স্ট্যাক। উল্লেখযোগ প্রটোকল সুইট হলো-

IPX/SPX

নোভেল নেটওয়্যার সার্ভারের জন্য নোভেল কোম্পানি এ প্রটোকল সুইট তৈরি করে। এ প্রটোকল সুই কেবলমাত্র নোভেল নেটওয়্যারের সাথেই ব্যবহৃত হয়। নোভেল নেটওয়্যারের সাথে Windows I Server / Workstation-কে যুক্ত করার জন্য Microsoft NWLink IPX/SPX প্রটোকল সুইট তৈরি করে।

 

বিভিন্ন নেটওয়ার্ক প্রটোকল

 

অ্যাপলটক:

অ্যাপল কম্পিউটার অ্যাপল ম্যাকিন্টোশ কম্পিউটারের জন্য এ প্রটোকল সুইট তৈরি করে।

টিসিপি/আইপি :

টিসিপি/আইপি হচ্ছে এ পর্যন্ত উদ্ভাবিত সবচেয়ে উল্লেখযোগ্য প্রটোকল সুইট। বিভিন্ন ধরনের প্ল্যাটফরমে প্রটোকল সুইট ব্যবহার করা যায় বলে ইন্টারনেটে TCP/IP প্রটোকল সুইট ব্যবহার করা হয়।

প্রটোকল যেসব বিষয়ের সমাধান দেয়, তা হল-

  • নেটওয়ার্কে কোন ধরনের মিডিয়া বা ক্যাবল ব্যবহৃত হবে?
  • ট্রান্সমিশন মিডিয়ায় ডাটা কীভাবে পরিবাহিত হবে?
  • কখন ডাটা ট্রান্সমিট করতে হবে, তা হোস্টগুলো কীভাবে বুঝবে?
  • ভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করছে এমন হোস্টগুলো কীভাবে একটি আরেকটির সাথে যোগাযোগ করবে?
  • ডাটা কীভাবে যাচাই করবে?

Leave a Comment