আজকে আমরা নিক, বাস এবং ক্যাবলের মধ্যে সামজস্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবো । যা নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এর অন্তর্গত।

Table of Contents
নিক, বাস এবং ক্যাবলের মধ্যে সামজস্যপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় (Important points to maintain the compatibility among NIC, bus and cables)
NIC,bus এবং cable এর মধ্যে সাম্যতা রাখতে হলে নিম্নলিখিত দিকগুলো বিবেচনা করা প্রয়োজন
(ক) কোন প্রকারের Topology ব্যবহার করা হবে, Network কে তা জানতে হবে।
(খ) কোন প্রকারের Method ব্যবহার করতে হবে Network এ
(গ) কোন প্রকারের Media ব্যবহার করতে হবে Network-এ
(ক) টপোলজি (Topology)
নেটওয়ার্কে বিভিন্ন ধরনের Topology ব্যবহার হয়ে থাকে, যেমন- Bun, Star, Mesh. Ring ইতাদি। Network ইচ্ছা করলেই যে কোন Topology ব্যবহার করা যায় না। এটি নির্ভর করে Network Interface Card (NIC). Bus ৩ ক্যাবলের ধরনের উপর এবং এ তিনটি device সামঞ্জস্যতা (Compatibility) করে কি না, সেটাও দেখা প্রয়োজন।
উদাহরণ হিসাবে Token Ring Architecture এর জন্য Cable Type UTP STP অথবা Fiber optic এবং bus এর জন্য ISA Topology হিসাবে Ring Topology বেছে নেয়া হয় আর Standard হিসাবে IEEE 802.3 নেয়া হয়।

(খ) মেথড (Method)
নেটওয়ার্কে বিভিন্ন ধরনের Method ব্যবহার হয়ে থাকে, যেমন- Ethernet, Token Ring. FDDI ইত্যাদি। বিভিন্ন দিক বিবেচনা করে এ method select করা প্রয়োজন পড়ে। NIC, Bus ও Cables এর মধ্যে Compatibility হবে কি না, সেটা জানার একান্ত দরকার।
উপরোক্ত তিনটি device যদি সামজস্যতা না করে, তবে ঐ network কাজ করবে না। যেমন, উদাহরণ হিসাবে, আমার কাছে ক্যাবল আছে UTP এবং Computer-এ বাস খালি আছে ISA, তাহলে আমাকে যে NIC কিনতে হবে, তা যেন Token Ring Support করে।
(গ) মাধ্যম (Media)
NIC bus Cables এর মধ্যে অবশ্যই compatibility থাকার প্রয়োজন। এজন্য উপযুক্ত media নির্বাচন করতে হবে। বিভিন্ন ধরনের মিডিয়া রয়েছে, যেমন- coaxial cable, UTP optical fiber, radio ইত্যাদি।