পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বাজারে আনল গুগল | সারা সপ্তাহের খবর

পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বাজারে আনল গুগল খবর দিয়ে শুরু করছি আইসিটি গুরুকুল নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বাজারে আনল গুগল, সুন্দর পিচাইকে খোলা চিঠি গুগলকর্মীদের, অ্যামাজনে ফের ছাঁটাই, বকেয়া বেতনও দেবে না গুগল!, চালু হচ্ছে ‘কুইক ডিলিট’ সুবিধা, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আসল ‘বার্ড’, রাশিয়ায় নির্বাচন কর্মকর্তাদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা, টুইটারে নীল টিকের অ্যাকাউন্ট ছাড়া লগ-ইন বাতিল

 

পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বাজারে আনল গুগল | সারা সপ্তাহের খবর

পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বাজারে আনল গুগল | সারা সপ্তাহের খবর

 

পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বাজারে আনল গুগল

পূর্ব ঘোষণা অনুসারে গুগল তাদের এআই চ্যাটবট বার্ড পরীক্ষামূলকভাবে অবমুক্ত করেছে। প্রাথমিকভাবে চ্যাটবটটি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গ্রাহকদের জন্য অবমুক্ত করা হয়েছে। যা চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবেই বাজারে আসছে। ইতোমধ্যে এই দুই দেশের গ্রাহকদের বার্ড ব্যবহারের আহ্বান জানিয়েছে গুগল।

সুন্দর পিচাইকে খোলা চিঠি গুগলকর্মীদের

করোনা মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে আর্থিক মন্দা দেখা দিয়েছে। খরচ কমাতে বিভিন্ন কর্পোরেট সংস্থা থেকে শুরু করে টেক জায়ান্ট কোম্পানিগুলোও কর্মী ছাঁটাই করছে। ছাঁটাইয়ের পথে হেঁটেছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগলও। এই পরিস্থিতিতে সিইও সুন্দর পিচাইকে খোলা চিঠি লিখেছেন গুগলকর্মীরা।  তাদের বক্তব্য, ‘ছাঁটাই করছেন, করুন, কিন্তু ভালোভাবে করুন।’ প্রায় ১৪শর বেশি সই সম্বলিত সেই খোলা চিঠিতে ছাঁটাই প্রসঙ্গে একগুচ্ছ কাজ করতে বলা হয়েছে গুগল কর্ণধারকে।

অ্যামাজনে ফের ছাঁটাই

বড় বড় তথ্য প্রযুক্তি সংস্থাতে একের পর এক কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। এবার ফের একই পথে হাঁটল অ্যামাজন। জানা গেছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ৯ হাজারেরও বেশি কর্মীকে ছাঁটাই করা হবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার সিইও অ্যান্ডি জেসি। এ নিয়ে চলতি বছরে দ্বিতীয়বার কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ঘোষণা করল অ্যামাজন। 

বকেয়া বেতনও দেবে না গুগল!

সম্প্রতি গুগল থেকে চাকরি হারিয়েছেন ১২ হাজার কর্মী। শোনা যাচ্ছে, চাকরি হারানো এসব কর্মীদের পূর্বঘোষণা অনুযায়ী বেতনও দেওয়া হবে না। খরচ কমাতে চলতি বছরের জানুয়ারিতে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেয় গুগল। এমন ঘটনায় গুগল প্রধান সুন্দর পিচাই সবার কাছে ক্ষমাও চেয়েছিলেন। জানিয়েছিলেন, বকেয়া বেতন মিটিয়ে দেবে। কিন্তু এখন গুগলের গলায় উল্টো সুর।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

চালু হচ্ছে ‘কুইক ডিলিট’ সুবিধা

নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশের পর সে তথ্য অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে নিয়মিত ব্রাউজারের সার্চ ইতিহাস মুছে ফেলেন অনেকেই। তবে ক্রোম ব্রাউজারে সর্বনিম্ন এক ঘণ্টার সার্চ ফলাফল মুছে ফেলা যায়। ফলে সম্প্রতি সার্চ করা তথ্য মুছে ফেলার সময় স্বয়ংক্রিয়ভাবে সর্বশেষ এক ঘণ্টার ইতিহাসও মুছে যায়। সমস্যা সমাধানে ‘কুইক ডিলিট’ সুবিধা চালু করছে ক্রোম ব্রাউজার।

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আসল ‘বার্ড’

গত বছরের নভেম্বরে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) চ্যাটবট চ্যাটজিপিটি নিয়ে আসে। মাইক্রোসফটের অর্থায়নে তৈরি চ্যাটজিপিটি উন্মুক্তের পরপরই দ্রুত জনপ্রিয়তা পায়। এবার চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে বার্ড (বিএআরডি) নামের কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত চ্যাটবট তৈরি করেছে গুগল। মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে বসবাসকারীদের জন্য চ্যাটবটটি উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

রাশিয়ায় নির্বাচন কর্মকর্তাদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

২০২৪ সালে অনুষ্ঠেয় রুশ নির্বাচন পরিচালনায় যুক্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আইফোন ব্যবহার নিষিদ্ধ করেছে রাশিয়া। এ সিদ্ধান্তের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই আইফোন ব্যবহার করতে পারবেন না। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর জন্য আইফোন ব্যবহার ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। রাশিয়ার দ্য কমার্সেন্ত সংবাদপত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

 

পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বাজারে আনল গুগল | সারা সপ্তাহের খবর

 

টুইটারে নীল টিকের অ্যাকাউন্ট ছাড়া লগ-ইন বাতিল

এত দিন বিনা মূল্যে মিললেও গতকাল থেকে নীল টিকযুক্ত অ্যাকাউন্ট ছাড়া অন্য ব্যবহারকারীদের জন্য দুই স্তরের লগ-ইন পদ্ধতি ব্যবহারের সুযোগ বাতিল করেছে টুইটার। ফলে এখন থেকে অর্থ খরচ করেই শুধু টুইটার অ্যাকাউন্টের বাড়তি সুরক্ষা পাওয়া যাবে। শুধু তা–ই নয়, নীল টিকযুক্ত অ্যাকাউন্ট থেকে করা টুইট এবং রিটুইটগুলো অন্য ব্যবহারকারীদের কাছে প্রদর্শনের ক্ষেত্রেও অগ্রাধিকার দেবে খুদে ব্লগ লেখার সাইটটি।

আরও দেখুনঃ

১ thought on “পরীক্ষামূলকভাবে চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী বাজারে আনল গুগল | সারা সপ্তাহের খবর”

Leave a Comment