বাইনারি সংযোজন আজকের আলোচনার বিষয় | বাইনারি সংযোজন [ Binary Addition ] – ক্লাসটি “এইচএসসি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ HSC (Information and Communications Technology) ] বিষয়ের “অধ্যায় ৩, নম্বর সিস্টেম এন্ড ডিজিটাল ডিভাইস [ Chapter 3, Number System and Digital Device ]” এর পাঠ | এই ক্লাসটি বাংলাদেশ শিক্ষা বোর্ড [Bangladesh Education Board] এর এইচএসসি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ HSC (Information and Communications Technology) ] এ পড়ানো হয়।
Table of Contents
বাইনারি সংযোজন
বাইনারি অপারেশন (Binary operation)
দশমিক পদ্ধতির যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রক্রিয়া বহুল পরিচিত। এ ধরনের গাণিতিক প্রক্রিয়া বাইনারি পদ্ধতিতেও বর্তমানে রয়েছে। বাইনারি পদ্ধতিতে গাণিতিক কাজ করা অনেক সহজ, কেননা এক্ষেত্রে মাত্র দুটি সংখ্যা 0 এবং 1 জড়িত। এখন আমরা বাইনারি যোগ, বিয়োগ, গুণ, ভাগ আলোচনা করব।

বাইনারি যোগ Binary Addition
যেভাবে দশমিক সংখ্যা যোগ করা হয়, সেভাবেই বাইনারি সংখ্যার যোগ করা হয়। বাইনারি সংখ্যা যোগের সময় নিম্নের ধাপগুলো অনুসরণ করা হয়।
ধাপ-১ প্রথমে সর্বডানের কলাম যোগ করতে হয়।
ধাপ-২ প্রথম কলাম যোগ করে যোগফল প্রথম কলামের নিচে লিখতে হয়। যদি ক্যারি উৎপন্ন হয় তবে তা পরের কলামে বসাতে হয়।
ধাপ-৩ দ্বিতীয় ধাপে carry উৎপন্ন হলে তা পরের কলামে লিখতে হবে বা পরের কলামে কোনো ডিজিট থাকলে তার সাথে যোগ করতে হবে। এই প্রক্রিয়া চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাম দিকে কোনো কলাম না থাকে।
দুটি বাইনারি অঙ্ক যোগের চারটি অবস্থা নিম্নরূপ হয় :
0 + 0 = 0
0 + 1 =1
1 + 0 = 1
1+1 = 0 এবং এর সাথে হাতে 1 থাকবে। এই হাতে থাকাকে carry বলে।
বাইনারি সংখ্যা পদ্ধতির যোগ খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক প্রক্রিয়া। কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রে যোগের সাহায্যে বিয়োগ, গুণ ও ভাগ করা হয়।

উদাহরণ ১। 1101001 এর সাথে 1010101 যোগ কর।
সমাধান : 1101001101010110111110
উদাহরণ ২। (111.11)2 এবং (101.10)2 যোগ কর।
111.11101.101101.01
111.11=1×22+1×21+1×20+1×2−1+1×2−2=4+2+1+0.5+0.25=7.75101.10=1×22+0×21+1×20+1×2−1+0×2−2=4+0+1+0.5+0=5.50 এখন, 1101.01=1×23+1×23+1×21+1×20+0×2−1+1×2−2=8+4+1+0.25=13.25

বাইনারি সংযোজন এর বিস্তারিত :
আরও পড়ুনঃ