আমাদের আজকের আলোচনার বিষয় একমাত্রিক ও বহুমাত্রিক অ্যারে – যা অধ্যায় ৮ ”ভিজ্যুয়াল বেসিক ফর্ম কন্ট্রোল” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

Table of Contents
একমাত্রিক ও বহুমাত্রিক অ্যারে
একটি মাত্র সাবস্ক্রিপ্ট (Subscript) নিয়ে গঠিত অ্যারেকে একমারি অ্যারে (One Dimensional Array) বলে।
এক মাত্রিক অ্যারেকে ডিক্লারেশনের নিয়ম হলঃ
Dim ArrayName (range) As DataType
উদাহরণ:
Dim Name (4) As String
Dim Roll (4) As Integer Dim Marks (4) As Double
একটি integer টাইপ এক মাত্রিক অ্যারেক মেমোরিতে ভ্যালুসহ নিম্নরূপে অ্যাসাইন করা যায়।
Roll (0) 10
Roll (1) 12
Roll (2) 13
Roll (3) 16
Roll (4) 17
এখানে Roll (0), Roll (1), Roll (2), Roll (3) এবং Roll (4) প্রভৃতি element এর জন্য মেমোরিতে যথাক্রমে 10, 12, 16 এবং 17 ভ্যালুসমূহ Store করা হয়েছে।
উল্লেখিত এক মাত্রিক অ্যারে element-কে ভেরিয়েবলের মতো ও ব্যবহার করা যায়। যেমন,
Roll (0) = 10
Roll (1) = 12
Roil (2) = 13
Roll (3) = 16
Roll (4) 17
বহুমাত্রিক অ্যারে
দুই বা ততোধিক সাবস্ক্রিন্ট (Subscript) নিয়ে গঠিত অ্যারেকে গ্রিক অ্যাবে (Multi Dimensional Array) বলে। বহুমাত্রিক অ্যারেকে অ্যারের অ্যারে ও বলা হয়। মূলতঃ matrix জাতীয় কাজ করার জন্য বহুমাত্রিক অ্যারে ব্যবহার করা হয়।
বহুমাত্রিক অ্যারে ডিক্লারেশনের নিয়ম হলঃ
Dim ArrayName (range1, range2, rangen) As DataType
উদাহরণ: Dim I (3, 3) As Integer
Dim j (3, 3, 4) As Double ইত্যাদি।
উপরোক্ত প্রথম উদাহরণটির মাধ্যমে। নামে (3+1)*(3+1)=16 element বিশিষ্ট একটি অ্যায়ে ঘোষণা করা হয়েছে। ঘোষিত রের বিভিন্ন element গুলো হলঃ
i ( 0.0 ) i( 1,0 ) i ( 2.0 ) i ( 3,0 )
i ( 0,1) i (1,1) i ( 2,1) i ( 3,1)
i ( 0,2) i( 1,2) i ( 2,2) i ( 3,2)
i ( 0,3) i( 1,3) i ( 2,3) i ( 3,3)
উপরোক্ত অ্যারেটিকে নিম্নরূপেও ডিক্লেয়ার করা যায়।
Dim i (0 to 3, 0 to 3) As Integer
যদি A= [3/5 4/6] একটি matrix হয় তবে একে নিম্নরূপে ডিক্লেয়ার করা যাবে।
Mat A (0, 0) = 3
Mat A (0, 1) =4
Mat A (1, 0) = 5
Mat A (1, 1) = 6

কন্ট্রোল অ্যারে
অ্যারে (Array) হচ্ছে একই জাতীয় একাধিক ভেরিয়বেল সংগ্রহ ঠিক তেমনি Control Array হচ্ছে একই জাতীয় একাধিক rol এর সংগ্রহ। Control Array ব্যবহার করে স্বল্প সময়ে অধিক দক্ষতার সাথে ভিজ্যুয়াল বেসিকে প্রোগ্রামিং করা যায়। এয়াল বেসিকে Control Array তৈরির জন্য সাধারণতঃ দু’টি পদ্ধতি ব্যবহার করা হয়। সেগুলো হচ্ছে:
Copy – Paste পদ্ধতি এবং
Coding পদ্ধতি।
তবে Control Array তৈরির সহজ পদ্ধতি হচ্ছে Copy.. Paste পদ্ধতি।