এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের প্রাথমিক কার্যকলাপ

এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের প্রাথমিক ‘কার্যকলাপ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য” বিভাগের একটি পাঠ।

এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের প্রাথমিক কার্যকলাপ

এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের প্রাথমিক কার্যকলাপ

এম.আই.এস. (MIS) : MIS এর পূর্ণ অর্থ হলো- Management Information System। কম্পিউটার সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত একটি শিল্পোদ্যোগের জন্য MIS হলো একটি সাধারণ শব্দ, যা দ্বারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনায় তথ্যের (Information) প্রবাহ বা আদান- প্রদানকে বুঝায় । যিনি উক্ত সিস্টেমটি পরিচালনায় ম্যানেজারিয়াল (Managerial) পদে থেকে পরিচালনা করে থাকেন, তাকে MIS ব্যবহার করতে হয়। এজন্য বড় বড় কর্পোরেশন (corporation)-গুলোতে MIS-এর জন্য আলাদা একটি সেন্ট্রাল ডিপার্টমেন্ট (central dept) থাকে, যেখানে কম্পিউটার এবং ম্যানেজমেন্ট (Computer and management)-এ অভিজ্ঞ জনবল রয়েছে।

Primary functions of an MIS facility center :

MIS ফ্যাসিলিটি সেন্টারের প্রাথমিক ‘কার্যকলাপ নিম্নে উল্লেখ করা হলো-

(ক) অ্যাডমিনিস্ট্রেশন (Administration),

(খ) সিস্টেম অ্যানালাইসিস এবং ডিজাইন ( System analysis and design),

(গ) প্রোগ্রামিং (Programming) এবং

(ঘ) অপারেশন (Operation) |

 

 

উপরোক্ত চিত্র হতে দেখা যায় যে, একজন সিস্টেম অ্যানালিস্টের ইন্টারপারসোনাল (Interpersonal) এবং টেকনিক্যাল (Technical) দক্ষতা সিস্টেমের বিভিন্ন ধাপে বিভিন্ন রকমভাবে প্রভাব বিস্তার করে। যেমন- একটি সিস্টেম নির্ভর করে তার অ্যানালাইসিস, ডিজাইন, ইমপ্লিমেন্টেশন ও মেইন্টেন্যান্সের উপর। কিন্তু একজন সিস্টেম অ্যানালিস্টের উভয় প্রকার দক্ষতা সমানভাবে সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। যেমন- অ্যানালাইসিসের ক্ষেত্রে ইন্টার পারসোনাল দক্ষতা বেশি দরকার কিন্তু সিস্টেম অ্যানালাইসিসের ক্ষেত্রে টেকনিক্যাল দক্ষতা কম থাকলেও তেমন সমস্যা হবে না।

 

এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের প্রাথমিক কার্যকলাপ

 

অন্যকথায়, ডিজাইনের ক্ষেত্রে ইন্টার’ পারসোনাল দক্ষতার চেয়ে কারিগরি দক্ষতা বা টেকনিক্যাল দক্ষতার বেশি দরকার। অপরপক্ষে, ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইন্টার ‘পারসোনাল দক্ষতার চেয়ে টেকনিক্যাল দক্ষতার প্রয়োজন বেশি পড়ে। ঠিক তেমনই মেইন্টেন্যান্সের ক্ষেত্রে ইন্টারপারসোনাল দক্ষতার চেয়ে কারিগরি দক্ষতার প্রয়োজন বেশি পড়ে।

১ thought on “এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের প্রাথমিক কার্যকলাপ”

Leave a Comment