আইসিটি গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিষয়ঃ ফেসবুক ব্যবহারে লাগবে ১ হাজার ২৫০ টাকা, ২০২৩-এ চার পুরস্কার পেল টেক জায়ান্ট হুয়াওয়ে, ফেসবুকে বেশি সময় দেয়া তালিকায় বাংলাদেশ, মাইক্রোসফ্টকে টেক্কর, ইউজারদের প্রতিক্রিয়া পেতে নতুন পরিষেবা, ট্রাম্পের ফেসবুক, ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্ট ফেরত, ফেসবুক ব্যবহারকারী কমেছে সোয়া কোটি, অফিস না ছাড়লে বন্ধ হবে সফটওয়্যার, এবার কর্মী ছাঁটাই করছে জুম, বাংলাদেশে বন্ধ হচ্ছে টিকটক, কনটাক্ট লিস্ট চুরি করছে ফেসবুক

Table of Contents
ফেসবুক ব্যবহারে লাগবে ১ হাজার ২৫০ টাকা | সারা সপ্তাহের খবর
ফেসবুক ব্যবহারে লাগবে ১ হাজার ২৫০ টাকা
জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি চালাতে হলে প্রতিমাসে পরিশোধ করতে হবে ১১ দশমিক ৯৯ মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৫০ টাকারও বেশি। এ টাকা পরিশোধ করতে হবে ‘ব্লু টিক ভেরিফিকেশন’ সুবিধা নেওয়া ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলো। এদিকে আইফোন ব্যবহারকারীদের বেলায় এ খরচ আরেকটু বেশি। তাদের পরিশোধ করতে হবে ১৪ দশমিক ৯৯ ডলার। এ সপ্তাহে প্রথম এটি চালু করা হচ্ছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।
২০২৩-এ চার পুরস্কার পেল টেক জায়ান্ট হুয়াওয়ে
২০২৩-এ সম্মানজনক চারটি পুরস্কার অর্জন করেছে প্রতিষ্ঠানটি। হুয়াওয়ে এমডব্লিউসিতে গ্লোমোর ‘বেস্ট মোবাইল ইনোভেশন ফর ইমার্জিং মার্কেটস’, ‘ফাইভজি ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জ’, বেস্ট মোবাইল টেকনোলজি ব্রেকথ্রু’ এবং ‘বেস্ট মোবাইল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার’ পুরস্কার অর্জন করেছে। উদ্ভাবন ও উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে প্রত্যন্ত অঞ্চলে সিনারিও-ভিত্তিক নেটওয়ার্ক সমাধানে হুয়াওয়ের কাজের স্বীকৃতি স্বরূপ হুয়াওয়েকে এ পুরস্কার দেওয়া হয়।
ফেসবুকে বেশি সময় দেয়া তালিকায় বাংলাদেশ
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিদিন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকা তিন দেশের তালিকা প্রকাশ করেছে মেটা। সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের মানুষ।
প্রতিবেদনে মেটা জানিয়েছে, ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুকে একবার হলেও প্রবেশ করেছেন। যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে দৈনিক গড় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। মূলত বাংলাদেশ, ভারত ও ফিলিপাইনের ব্যবহারকারীদের কারণেই তাদের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে
মাইক্রোসফ্টকে টেক্কর, ইউজারদের প্রতিক্রিয়া পেতে নতুন পরিষেবা
মাইক্রোসফ্টকে টক্কর দিতে নতুন চ্যাটবট পরিষেবা চালু করল গুগল। সোমবারই এই পরিষেবা প্রকাশ্যে আনে জনপ্রিয় এই টেক জায়ান্ট। সিইও সুন্দর পিচাই সোমবার জানান, কোম্পানি নয়া এআই পরিষেবা চালু করছে। যার পোশাকি নাম বার্ড। এর মাধ্যমে অতি অনায়াসে ইউজারের কাছ থেকে প্রতিক্রিয়া গ্রহণ করা যাবে। এবং প্রযুক্তি ব্যবহার করেই তাঁদেরকেও উত্তর দেওয়া যাবে।
ট্রাম্পের ফেসবুক, ইন্সট্রাগ্রাম অ্যাকাউন্ট ফেরত
দুই বছরের বেশি সময় ধরে ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা ছিল। এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। সামাজিক যোগাযোগমাধ্যম দুটির মূল প্রতিষ্ঠান মেটা ইনকরপোরেশন গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
সা২০২১ লের ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে রক্তক্ষয়ী দাঙ্গার পর ট্রাম্পকে ফেসবুক ও ইনস্টাগ্রামে নিষিদ্ধ করা হয়েছিল। নিষিদ্ধের সিদ্ধান্ত সম্পর্কে মেটার পক্ষ থেকে বলা হয়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ক্যাপিটল হিল সহিংসতায় জড়িত ব্যক্তিদের প্রশংসা করার পর তারা এই ব্যবস্থা নিয়েছিল।

ফেসবুক ব্যবহারকারী কমেছে সোয়া কোটি
করোনা মহামারি শুরুর পর বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়ে যায়। সম্প্রতি এই সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা জানায়, ফেসবুকে সক্রিয় ব্যবহারকারী দিক দিয়ে বাংলাদেশের অবস্থান শীর্ষ তিনে। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনার পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাটের তথ্য বলছে, বাংলাদেশে গত ৬ মাসে প্রায় সোয়া কোটি ফেসবুক ব্যবহারকারী কমেছে।
অফিস না ছাড়লে বন্ধ হবে সফটওয়্যার
কর্মীদের যথাসময়ে অফিসত্যাগ নিশ্চিত করতে একটি সফটওয়্যার তৈরি করেছে সফটগ্রিড কম্পিউটারস নামের প্রতিষ্ঠানটি। এই সফটওয়্যার কর্মীদের কাজের পালা কখন শেষ হচ্ছে এবং কখন অফিস ত্যাগ করতে হবে, তা জানিয়ে দেবে। কোনো কর্মীর কাজের সময় শেষ হলে তাঁর কাছে বার্তা চলে যাবে। এরপর তাঁকে সতর্ক করে বলা হবে, ১০ মিনিটের মধ্যে পুরো সিস্টেম বন্ধ হয়ে যাবে।
এবার কর্মী ছাঁটাই করছে জুম
বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৩০০ কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। জুমের দাপ্তরিক ব্লগে এরিক ইউয়ান লিখেন, কর্মীর সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করেছে জুম। এজন্য কঠোর পরিশ্রমী ও মেধাবী হওয়া সত্ত্বেও আমাদের প্রায় ১ হাজার ৩০০ সহকর্মীকে বিদায় বলতে হচ্ছে, যা জুমের মোট কর্মীর ১৫ শতাংশ। চাকরিচ্যুত কর্মীদের শিগগিরই ই–মেইলে তা জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশে বন্ধ হচ্ছে টিকটক
বন্ধ হতে যাচ্ছে স্মার্টফোন ভিত্তিক অ্যাপ টিকটক ও বিগো লাইভ। এ দু’টি প্ল্যাটফর্ম ছাড়াও দেশিয় সংস্কৃতির পরিপন্থী এবং পর্নোগ্রাফিক কনটেন্ট প্রকাশিত হয় এমন অ্যাপসও রয়েছে সরকারের নজরদারিতে। সাম্প্রতিক সময়ে, ভিডিও মেকিং ও স্ট্রিমিং অ্যাপস টিকটক এবং লাইভ শেয়ারিং প্ল্যাটফর্ম বিগো লাইভ নিয়ে সমালোচনার ঝড় ওঠে খোদ ভার্চুয়াল জগতে।
অনলাইনের পাশাপাশি অফলাইনেও বিভিন্ন দেশে এসব প্ল্যাটফর্ম এবং প্ল্যাটফর্মের কনটেন্ট নিয়ে সমালোচনা শুরু হয়। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে অশ্লীল, ব্যাঙ্গাত্মক এবং অপসংস্কৃতির কনটেন্ট আমাদের দেশেও ছড়িয়ে পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফলে দেশীয় সংস্কৃতির জন্য হুমকি হয়ে উঠেছে এসব প্ল্যাটফর্ম।

কনটাক্ট লিস্ট চুরি করছে ফেসবুক
ইমেইলের কনটাক্ট লিস্ট হাতিয়ে নিচ্ছে ফেসবুক। ১৫ লাখ ফেসবুক ব্যবহারাকারীদের কনটাক্ট লিস্ট আপলোড করে নিয়েছে ফেসবুক। ফেসবুক এক বিবৃতিতে জানায়, তাদের সার্ভার থেকে অনিচ্ছাকৃতভাবে ফেসবুক ব্যবহারকারীদের কনটাক্ট লিস্ট আপলোড করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে ফেসবুক জানায়, আপলোড হওয়া কনটাক্ট লিস্টগুলো মুছে দেওয়া হচ্ছে। এই কনটাক্ট লিস্ট কোনো তৃতীয় পক্ষের হাতে যাবে না এবং কেউ এখানে ঢুকতেও পারবে না বলে দাবি করে প্রতিষ্ঠানটি।
আরও আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন।
আরও দেখুনঃ
১ thought on “ফেসবুক ব্যবহারে লাগবে ১ হাজার ২৫০ টাকা | সারা সপ্তাহের খবর”