ফিজিবিলিটি রিপোর্টের কনটেন্ট নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ফিজিবিলিটি অ্যানালাইসিস” বিভাগের একটি পাঠ।
Table of Contents
ফিজিবিলিটি রিপোর্টের কনটেন্ট

ফিজিবিলিটি স্টাডি (Feasibility study)-এর শেষের দিকে একটি ফিসিবিলিটি রিপোর্ট (Feasibility report) তৈরি করতে হয়। এ রিপোর্টটি সাধারণত পরিচালনা পর্ষদ (Management)-কে ইনফর্ম (inform) করার জন্য তৈরি করা হয়।
ম্যানেজমেন্ট (Management)-কে ইনফর্ম (inform) করার জন্য এ রিপোর্টের প্রাথমিক বিষয় (primary objctive)-গুলো নিম্নে উল্লেখ করা হলো-
রিপোর্টের প্রাথমিক বিষয় (primary objctive):
(ক) প্রস্তাবিত সিস্টেমের কতটুকু অর্জিত হয়েছে তা রিপোর্টে উল্লেখ করা।
(খ) অর্গানাইজেশনের যারা সিস্টেমটির পরিচালনায় জড়িত (involve) থাকবে তা রিপোর্টে উল্লেখ করা।
(গ) সিস্টেমটির সফলভাবে প্রয়োগের জন্য অর্গানাইজেশনের কোনো পরিবর্তন (change)-এর প্রয়োজন আছে কি না, তা উল্লেখ করা ।
(ঘ) সিস্টেমটি দিয়ে কতটুকু লাভ (benefit) পাওয়া যাবে তা উল্লেখ করা।
(ঙ) সিস্টেমটির আনুমানিক ব্যয় কত হবে, তা উল্লেখ করা।

উপরোক্ত যে-সমস্ত কনটেন্ট (Content)-এর কথা উল্লেখ করা হলো তা মূলত এক্সিকিউটিভ সামারি (Executive Summary’) হিসেবে একটি রিপোর্টের প্রারম্ভিক স্তর (Beginning stage), যা সাধারণত নন-টেকনিক্যাল ল্যাংগুয়েজ (Non-technical language)। কিন্তু একটি ফিজিবিলিটি রিপোর্ট (Feasibility report) এর বিস্তারিত কনটেন্ট (detail content)-গুলোতে আরো যা থাকবে, তা নিম্নে উল্লেখ করা হলো-
বিস্তারিত কনটেন্ট এর উপাদানসমূহ:
(ক) প্রস্তাবিত সিস্টেমের আউটলাইন (Outline)-সহ একটি সূচনা থাকবে।
(খ) এক্সিসটিং সিস্টেম (Existing system)-এর বোর্ড (Broad) ডাটার ফ্লো ডায়াগ্রাম (flow diagram) থাকবে।
(গ) প্রস্তাবিত সিস্টেমটির মডিফাইড ডাটার ফ্লো ডায়াগ্রাম (Flow diagram) থাকবে ।
(ঘ) সিস্টেমটির বিকল্প সমাধানের কথাও উল্লেখ থাকবে।
(ঙ) সিস্টেমটির ইনস্টলেশন (Installation)-এর জন্য প্রয়োজনীয় যে-কোনো নতুন ইকুইপমেন্ট (equipment)-এর কথা উল্লেখ থাকবে।
(চ) মোটামুটি আশাতীত লাভের কথা উল্লেখ থাকবে
(ছ) সিস্টেমটির খরচের কথা উল্লেখ থাকবে।
(জ) নতুন সিস্টেমের ইমপ্লিমেন্টেশন (implementation)-এ যদি কোনো নতুন প্রসিডিউর (procedure) প্রয়োজন হয় এবং তা পরিচালনায় যদি কোনো ব্যক্তির ইনভলভমেন্ট (Involvement) প্রয়োজন হয়, তাহলে তা রিপোর্টে উল্লেখ থাকবে।
(ঝ) ইমপ্লিমেন্টেশন (Implemenation) এর পূর্বে কোনো সমস্যার সম্মুখীন হতে পারে- তা উল্লেখ করা।
(ঞ) সিস্টেমটির চূড়ান্ত ইমপ্লিমেন্টেশন (Final implementation)-এর টাইম সিডিউল (Time schedule)-সহ পরিকল্পনা উল্লেখ করা ।

আরও দেখুনঃ
২ thoughts on “ফিজিবিলিটি রিপোর্টের কনটেন্ট”