ফিজিবিলিটি অ্যানালাইসিসের ধাপ

ফিজিবিলিটি অ্যানালাইসিসের ধাপ – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ফিজিবিলিটি অ্যানালাইসিস” বিভাগের একটি পাঠ।

Table of Contents

ফিজিবিলিটি অ্যানালাইসিসের ধাপ

ফিজিবিলিটি অ্যানালাইসিসের ধাপ | ফিজিবিলিটি অ্যানালাইসিস | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

কোনো একটি প্রজেক্টের লক্ষ্যমাত্রায় পৌছাতে ইউজারদের মতামত (consensus) তৈরি করা এবং তাদের পরিমাণ নির্ধারণ করা সিস্টেম অ্যানালিস্ট (system analyst)-এর একটি গুরুত্বপূর্ণ (important) কাজ।

এখন ফিজিবিলিটি অ্যানালাইসিস (Feasibility analysis) এর ক্ষেত্রে নিম্নলিখিত ৮ (আট)টি ধাপ অনুসরণ (follow) করতে হবে-

(ক) একটি প্রজেক্ট টিম (project team) গঠন করা এবং তার একটি প্রজেক্ট লিডার (Project leader) নিয়োগ দেওয়া, 

(খ) সিস্টেম (System)-এর একটি প্রবাহ চিত্র (flow chart) তৈরি করা,

(গ) পটেনশিয়াল ক্যান্ডিডেট সিস্টেম (Potential candidate system) দাঁড় করা, 

(ঘ) ক্যান্ডিডেট সিস্টেম (Candidate system)-এর বৈশিষ্ট্য নির্ণয় করা,

(ঙ) প্রত্যেক ক্যান্ডিডেট সিস্টেম (candidate system)-এর পারফরমেন্স (performance) এবং কস্ট (cost) নির্ণয় করা,

(চ) প্রত্যেক ক্যান্ডিডেট সিস্টেম (candidate system)-কে কস্ট (cost) এর সাথে তুলনা করা, 

(ছ) বেস্ট (Best) ক্যান্ডিডেট সিস্টেম (candidate system) নির্ণয় করা,

(জ) সর্বশেষ ফাইনাল প্রজেক্ট (final project)-এর প্রপোজাল টপ ম্যানেজমেন্ট (proposal top management)-এ পাঠানো ।

 

(ক) একটি প্রজেক্ট টিম গঠন করা এবং তার একটি প্রজেক্ট লিডার নিয়োগ দেওয়া (Form a project team and appoint a project leader) :

 কোনো একটি প্রজেক্ট টিম (Project team)-কে এমনভাবে গঠন করতে হবে যেন ভবিষ্যতে সিস্টেম (system) টিতে ইউজাররা ইনভলভ (involve) হয়ে ডিজাইন (design) এবং ইমপ্লিমেন্টেশন (implementation) করতে পারে। এতে অপারেশনাল এরিয়া (operational area)-তে তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা সিস্টেমের সফলতার ক্ষেত্রে খুব প্রয়োজন। ছোট প্রজেক্টে সাধারণত একজন অ্যানালিস্ট (analyst) এবং তার একজন অ্যাসিস্ট্যান্ট (assistant) নিয়োগের মাধ্যমে প্রজেক্ট টিম (Project team) গঠন করা যায়।

কিন্তু বড় এবং জটিল (complex) প্রজেক্টের ক্ষেত্রে প্রজেক্ট টিম (project team) গঠন করতে কিছু সংখ্যক অ্যানালিস্ট (analyst), কিছু সংখ্যক ইউজার (user) এবং কিছু সংখ্যক স্টাফ (staff) নিয়োগ করতে হয়। প্রবলেম/প্রজেক্ট (problem/project)-টি সলুশন (solution) পরিকল্পনা করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের প্রতিবেদন সংগ্রহ করতে হবে। অনেক ক্ষেত্রে প্রজেক্ট (project) সম্পন্ন না হওয়া পর্যন্ত বাহির থেকে একজন কনসালটেন্ট (consultant) এবং একজন ইনফরমেশন স্পেশালিস্ট (information specialist)-কে টিম (team)-এ নিয়োগ করা যেতে পারে।

প্রজেক্টটিকে এমনভাবে প্ল্যান (plan) করতে হবে যাতে একটি স্পেসিফিক (specific) সময়ের ভিতরে (যেমন- হতে পারে কয়েক সপ্তাহ কিংবা কয়েক মাস) সম্পন্ন করা যায়।

প্রজেক্টটি একজন সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট (senior system analyst)-কে প্রজেক্ট লিডার (project leader) হিসেবে নিয়োগ দিতে হবে। প্রজেক্ট লিডার (Project leader) হিসেবে টিম (team)-এর ভিতরে তিনি অধিকতর অভিজ্ঞ লোক হবেন। কিন্তু তার নিয়োগ হতে হবে অস্থায়ী (temporary) কাজে অগ্রগতি নিয়ে প্রজেক্ট লিডার (Project leader)-কে রেগুলার (regular) মিটিং কল (call) করতে হবে এবং মিশন (mission)-কে সাফল্যের সঙ্গে শেষ করে বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম (best candidate system) নির্বাচন করতে হবে। প্রতিটি মিটিং এর প্রসেস (progress) রিপোর্টকে তিনি সংরক্ষণে রাখবেন।

 

(খ) সিস্টেম-এর একটি প্রবাহ চিত্র তৈরি করা (Prepare system flow charts) :

 ফিজিবিলিটি স্টাডির পরবর্তী ধাপ হলো সিস্টেমের জন্য একটি সিস্টেম ফ্লো চার্ট (system flow chart) তৈরি করা। এ সময়ে ইনিশিয়াল ইনভেস্টিগেশনের ইনফরমেশন অরিয়েন্টেড চার্ট (Information oriented charts) এবং ডাটা ফ্লো ডায়াগ্রাম (data flow diagram)-কে রিভিউ (review) করা যেতে পারে।

 

(গ) পটেনশিয়াল ক্যান্ডিডেট সিস্টেম দাঁড় করা (Enumerate potential candidate system) :

এ ধাপে ক্যান্ডিডেট সিস্টেম (candidate system)-টিকে নির্দিষ্ট করতে হবে যাতে ফ্লো চার্ট (flow chart) অনুযায়ী আউটপুট (output) উৎপাদনে সক্ষম হয়। এ ধাপের সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট (requirement) হলো প্রজেক্টটির লজিক্যাল মডেলকে ফিজিক্যাল মডেল (physical model)-এ রূপান্তর করা।

এ ধাপে ফিজিক্যাল মডেলে রূপান্তর করতে প্রয়োজনীয় হার্ডওয়্যার, সফ্টওয়্যার সাপোর্ট, প্রসেসিং পাওয়ার (hardware, software support, processing power) এবং মেমরি (memory)-এর দিকে বিশেষ বিবেচনা দিতে হবে। এতে সিস্টেমের প্রসেসিং ক্যাপাবিলিটি (processing capability)-এর ইনফরমেশনের জন্য প্রজেক্ট টিম (project team)-কে বিভিন্ন ভেন্ডার (vendor)-এর সাথে কন্ট্যাক্ট (contact) রাখতে হবে।

 

(ঘ) ক্যান্ডিডেট সিস্টেম-এর বৈশিষ্ট্য নির্ণয় করা (Describe and identify characteristics of candidate system) :

 ক্যান্ডিডেট সিস্টেম (Candidate system) কে কনসিডার (consider) করে প্রজেক্ট লিডার (project leader) তা প্রাথমিক মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করে। ক্যান্ডিডেট সিস্টেম (Candidate system)-টি কী করতে পারে কিংবা কী করতে পারে না, তা বের করার জন্য হার্ডওয়্যার/সফ্টওয়ারের কারিগরি জ্ঞান এবং অভিজ্ঞতার আলোকে আইডেনটিফাই (Identify) করতে হবে।

 

ফিজিবিলিটি অ্যানালাইসিসের ধাপ | ফিজিবিলিটি অ্যানালাইসিস | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

 

(ঙ) ক্যান্ডিডেট সিস্টেম এর পারফরমেন্স এবং খরচ নির্ণয় করা (Determine the evaluate performance and cost- effectiveness of each candidate system) :

 ফিজিবিলিটি স্টাডি (Feasibility study) করে পূর্ববর্তী সিস্টেম (system)-এর প্রয়োজনীয় পারফরমেন্স (performance)-এর উপর ভিত্তি করে ক্যান্ডিডেট সিস্টেম (candidate system)-এর পারফরমেন্স (performance) কে মূল্যায়ন করা হয়। পারফরমেন্স (Performance)-এর দিক থেকে যাতে-

(ক) পূর্ববর্তী সিস্টেম থেকে ক্যান্ডিডেট সিস্টেম (Candiate system)-এর অ্যাকুরেসি (accuracy) এবং পটেনশিয়াল ( potential) যাতে বৃদ্ধি পায় ৷

(খ) পূর্ববর্তী সিস্টেম থেকে এর রেসপন্স টাইম (response time) যাতে 5 second-এর কম হয়। 

(গ) পূর্ববর্তী সিস্টেম থেকে এর প্রধান এবং সহকারী স্টোরেজ (storage) যাতে বৃদ্ধি পায় ।

(ঘ) যদি সফটওয়্যার হয়ে থাকে তা যেন অবশ্যই ইউজার-ফ্রেন্ডলি (user-friendly) হয়।

খরচ কিংবা কস্ট (cost) এর দিকে চিন্তা করলে প্রথমেই সিস্টেমটির ডিজাইনিং (designing) এবং ইনস্টলিং (installing)-এর কস্ট (cost)-কে বিবেচনায় আনতে হবে। তারপর ইউজারদের ট্রেনিং, ফিজিক্যাল ফ্যাসিলিটি (training, physical facility) এর আপডেট (update) এবং ডকুমেন্টিং (documenting)-এর খরচকে বিবেচনায় আনতে হবে। মূলত একটি সিস্টেম কস্ট ইফেক্টিভ (cost- effective) হলে ওভারঅল (overall) তার পারফরমেন্স (performance) ভালো হয়। 

যখন একটি সিস্টেমের বেনিফিট (benefit) বোধগম্য এবং মেজারেবল (measurable) হয়, তখন সহজেই ঐ সিস্টেমের কস্ট (cost) বের করা যায়। নিম্নের ছকে একটি সিস্টেমের প্রাথমিক খরচের হিসাব দেওয়া হলো—

 

(চ) প্রত্যেক ক্যান্ডিডেট সিস্টেমকে তার পারফরমেন্স এবং কস্ট-এর সাথে তুলনা করা (Compare each candidate system of it’s performance and cost data) :

ক্যান্ডিডেট সিস্টেম (Candidate system)-গুলোর পারফরমেন্স (Performance) এবং কস্ট এর ডাটাকে দেখতে (show) হবে যাতে কোন সিস্টেমটি বেস্ট (best) তা সিলেক্ট (select) করা যায়। কোন ক্যান্ডিডেট সিস্টেম (candidate system)-কে বেস্ট সিস্টেম (best system) উল্লেখ না করে পারফরমেন্স/খরচ (performance/cost)-কে মূল্যায়ন করার জন্য নিম্নে ৩টি সিস্টেম (system) এর গুণগত মান (performance) এবং কস্ট (cost)-এর ডাটা (data) 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

(ছ) বেস্ট ক্যান্ডিডেট সিস্টেম সিলেক্ট করা (Select the best candidate system) ঃ

যে সিস্টেমের টোটাল স্কোর (total score) সবচেয়ে বেশি, সে সিস্টেমটিকে বিচারকমণ্ডলীগণ কিংবা ম্যানেজমেন্ট বেস্ট সিস্টেম (best system) হিসেবে সিলেক্ট (select) করবে। অন্যান্য ক্যান্ডিডেট সিস্টেম (candidate system)-এর তুলনায় উক্ত বেস্ট সিস্টেম (best system)-এ যাতে ইউজার ট্রেনিং (user training) অপশনটি থাকে, সেদিকটিও বি েচনায় রাখতে হবে।

(জ) ফাইনাল প্রজেক্ট তৈরি করে উচ্চস্থ ম্যানেজমেন্ট এর নিকট পাঠানো (Prepare and report final project directive to top management) ঃ

বিচারকমণ্ডলী দ্বারা নির্বাচিত বেস্ট সিস্টেম (best system)-টিকে ইমপ্লিমেন্টেশন (implementation) এর জন্য সমস্ত ডকুমেন্ট (document) সহকারে তা উচ্চ পরিচালকবর্গের কাছে (top management) পাঠানো একজন সিস্টেম অ্যানালিস্ট (system analyst) এর কাজ।

আরও দেখুনঃ

১ thought on “ফিজিবিলিটি অ্যানালাইসিসের ধাপ”

Leave a Comment