ফিজিবিলিটি অ্যানালাইসিস এর সূচনা

ফিজিবিলিটি অ্যানালাইসিস এর সূচনা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ফিজিবিলিটি অ্যানালাইসিস” বিভাগের একটি পাঠ।

ফিজিবিলিটি অ্যানালাইসিস এর সূচনা

ফিজিবিলিটি অ্যানালাইসিস এর সূচনা | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

ফিজিবিলিটি স্টাডি এবং খরচ ও লাভ (cost and benefit) নিয়ে আলোচনা হবে। পূর্বে আমরা ডাটা সংগ্রহের জন্য প্রাথমিক জরিপ (Initial investigation) সম্পর্কে আলোচনা করেছি। তা ছাড়া ডাটা ফ্লো ডায়াগ্রাম (Data flow diagram) ব্যবহার করে কীরূপে সিস্টেম অ্যানালাইসিস (System analysis) করা যায়, তা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

প্রাথমিক জরিপ (Initial investigation) হতে প্রাপ্ত তথ্য হতে সমস্যা চিহ্নিত করা হয় এবং সিস্টেমকে অ্যানালাইসিস করে একটি ক্যান্ডিডেট’ সিস্টেম (candidate system) দাঁড় করানো হয়। ফিজিবিলিটি স্টাডি দ্বারা উপযুক্ত ক্যান্ডিডেট সিস্টেম (candidate system) খুঁজে বের করা হয়, যেন তা দ্বারা উদ্দেশ্য সাধন হয় এবং সমস্যার বিকল্প সমাধান হয়।

কোনো সিস্টেম ডিজাইন করতে হলে অবশ্যই ঐ সিস্টেমের কস্ট (cost) কেমন এবং ঐ সিস্টেমের বেনিফিট (benefit) কত তা জানা আমাদের একান্ত প্রয়োজন। অনেকগুলো ক্যান্ডিডেট ‘সিস্টেম (candidate system) হতে কার্যকর (effective) ও বেস্ট ক্যান্ডিডেট’ সিস্টেম (best candidate system) নির্বাচন করতে অবশ্যই তার খরচ (cost) ও লাভ (Benefit)-এর উপর নির্ভর করবে। যে ক্যান্ডিডেট’ সিস্টেম (candidate system)-এর কস্ট (cost) কম ও লাভ (benefit) বেশি সেটাই প্রকৃতপক্ষে সর্বোৎকৃষ্ট পদ্ধতি (best system)।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়।

 

ফিজিবিলিটি অ্যানালাইসিস এর সূচনা | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

 

‘তথ্য’ শব্দটির ইংরেজি পরিভাষা হলো ‘Information’। ইংরেজি ইনফরমেশন শব্দটি ল্যাটিন শব্দমূল ‘informatio’ থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দটির ক্রিয়ামূল ‘informare’, যার অর্থ: কাউকে কোনো কিছু অবগত করা, পথ দেখানো, শেখানো, আদান-প্রদান ইত্যাদি।

 

আরও দেখুনঃ