ফিজিক্যাল সিস্টেম ডিজাইন এবং ডিজাইন মেথোডলজি এর ধাপ- নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট” বিভাগের একটি পাঠ।

Table of Contents
ফিজিক্যাল সিস্টেম ডিজাইন এবং ডিজাইন মেথোডলজি এর ধাপ
ফিজিক্যাল সিস্টেমের ধাপগুলো:
(i) ফিজিক্যাল সিস্টেম ডিজাইন করা
(ক) ইনপুট/আউটপুট মিডিয়া নির্ণয় করা।
(খ) ডাটাবেস ডিজাইন করা এবং ব্যাকআপ প্রসিডিউর নির্ণয় করা।
(গ) ফিজিক্যাল ইনফরমেশন কীরূপে ফ্লো হবে তা ডিজাইন করা ।
(ii) সিস্টেম ইমপ্লিমেন্টেশনের প্ল্যান তৈরি করা
(ক) ইনপুট/আউটপুট কনভার্সন সিডিউল ও টার্গেট ডাটা তৈরি করা।
(খ) ট্রেনিং সিস্টেম, কোর্স এবং টাইমটেবল নির্ণয় করা।
(iii) সিস্টেম ডিজাইনকে টেস্ট বেসিস (Test basis) ইমপ্লিমেন্টেশন করা এবং বাস্তবে রূপ দিতে হলে কীরূপ নতুন হার্ডওয়্যার সফটওয়্যার (Hardware software) প্রয়োজন তা নির্ণয় করা।
(iv) সবশেষে কস্ট, বেনিফিট, কনভার্সন ডেট (cost, benefit, conversion date), সিস্টেমের বাধা লিগ্যাল, ফিনান্সিয়াল, হার্ডওয়্যার (Legal, financial, hardware) নির্ণয় করা এবং বাস্তবে সিস্টেমটিকে দাঁড় করানো।

ফিজিক্যাল সিস্টেম ডিজাইনের ধাপসমূহ
(i) ফিজিক্যাল সিস্টেম ডিজাইন করা :
(ক) ইনপুট/আউটপুট মিডিয়া নির্ণয় করা।
(খ) ডাটাবেস ডিজাইন করা এবং ব্যাকআপ প্রসিডিউর নির্ণয় করা ।
(গ) ফিজিক্যাল ইনফরমেশন কীরূপে ফ্লো হবে তা ডিজাইন করা।
(ক) ইনপুট/আউটপুট মিডিয়া (Input/output media) নির্ণয় :
একটি সিস্টেমের ডিজাইন তার ইনপুট ও আউটপুটের উপর নির্ভর করে। কী উপায়ে সিস্টেমের মধ্যে ইনপুট দিতে হবে এবং কী উপায়ে আউটপুট পাওয়া যাবে, সিস্টেম ডিজাইনের সময় এসব কথা অবশ্যই ভাবতে হবে। যেমন- কম্পিউার প্রোগ্রামের ক্ষেত্রে কী-বোর্ড থেকে ইনপুট নেওয়া হয়। অনেক সময় ফ্লপি ডিস্ক ইনপুট
(floppy disk) হতেও ইনপুট (Input) নেওয়া হয়। ঠিক তেমনই প্রিন্টার (printer) হতে আউটপুট (output) পাওয়া যায় ।
(খ) ডাটাবেস ডিজাইন করা এবং ব্যাকআপ প্রসিডিউর (Backup procedure) নির্ণয় করা :
ইনপুটকে প্রসেস করার জন্য ডাটাবেস প্রোগ্রাম দরকার এবং সেই ডাটাবেস প্রোগ্রাম যেন ইউজারের চাহিদা পূর্ণ করে। এসব কথা খেয়াল রেখে একজন সিস্টেম অ্যানালিস্ট
ডাটাবেস ডিজাইন করবে এবং ডাটার ব্যাকআপ কীভাবে হবে তা বর্ণনা করবে।
(গ) ফিজিক্যাল ইনফরমেশন ফ্লো (Physical information flow) :
অনেক সময় সিস্টেমের ফিজিক্যাল ইনফরমেশন কীরূপে ফ্লো হবে তা ডিজাইন করার প্রয়োজন পড়ে। একজন সিস্টেম অ্যানালিস্ট সিস্টেম ডিজাইনের সময় এই ব্যাপার অবশ্যই চিন্তা করবে।

(ii) সিস্টেম ইমপ্লিমেন্টেশন প্ল্যান তৈরি (Create system implementation plan ):
সিস্টেম ডিজাইন হওয়ার পর সিস্টেমকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। সিস্টেম কীভাবে ইমপ্লিমেন্টেশন করতে হবে, কতদিন সময় লাগবে, কতজন অভিজ্ঞ (Expert) কাজ করবে, খরচ কত হবে ইত্যাদির একটি প্ল্যান (Plan) প্রয়োজন। ইমপ্লিমেন্টেশনের পূর্বেই এ ধাপ সম্পূর্ণ করতে হবে।
(iii) ইমপ্লিমেনেটশন টেস্ট (Implementation test) :
বাস্তবে সিস্টেম ইনস্টল (install) করার আগে ইমপ্লিমেন্টেশন টেস্ট (implementation test) করা প্রয়োজন। অর্থাৎ গৃহনির্মাণের পূর্বে যেমন বাড়ির ছোট মডেল (model) তৈরি করা হয় তেমনই সিস্টেমকে ইমপ্লিমেন্টেশনের পূর্বে ঐ সিস্টেমকে পরীক্ষা করে দেখা দরকার সিস্টেমটি ঠিকঠাক মতো রান (run) করবে কি না এবং এই সিস্টেম ইমপ্লিমেন্টেশনের জন্য কী কী হার্ডওয়্যার (Hardware) ও সফটওয়্যার (software) প্রয়োজন হবে তা নির্ণয় করতে হবে।
(iv) কস্ট/বেনিফিট ইভ্যালুয়েশন (Cost/benefit evaluation) :
একটি উপযুক্ত সিস্টেম গড়ে উঠুক এটা একজন সিস্টেম অ্যানালিস্টের মূল লক্ষ্য। কিন্তু যদি সিস্টেমটি কস্ট ইফেক্টিভ না হয় তবে তার কোনো গুরুত্ব নেই। তাই সিস্টেমের অবশ্যই কস্ট/বেনিফিট ইভ্যালুয়েশন করা দরকার ।
ডিজাইন মেথোডলজি এর ধাপ (The Steps of Design Methodologies) :
সিস্টেম অ্যানালাইসিসের এবং ডিজাইন এর ‘Art’ কে পরিবর্তন করে ইঞ্জিনিয়ারিং টাইপ (“Engineering type”) ডিসিপ্লিন (discipline)-এ রূপান্তরিত করা এবং নতুন সিস্টেম ডেভেলপমেন্টের জন্য লজিক্যাল মেথড (logical method)-কে ভালোভাবে ব্যাখ্যা করা, যা ইউজারের রিকোয়ারমেন্ট ফুলফিল (fulfill) করে এবং যা একটি নতুন টেকনিক এবং মেথোডলজি (Technique and methodology)-তে রূপ নেয়। নিচে মেথোডলজি (Methodology) উল্লেখ করা হলো-
(ক) অ্যানালিস্ট এবং প্রোগ্রামারদের প্রডাক্টিভিটি (Productivity)-এর উন্নতি সাধন করা।
(খ) ডকুমেন্টেশন (Documentation) এবং তৎসংশ্লিষ্ট মেইনটেন্যান্স (Maintenance)-কে এনহ্যান্সমেন্ট (Enhancements) করা।
(গ) ওভাররান (Overrun) বা ডিলে (Delay) এর ক্ষেত্রে অতিরিক্ত খরচ কমানো।
(ঘ) ব্যবহারকারী, বিশ্লেষক, ডিজাইনার এবং প্রোগ্রামারদের মধ্যে যোগাযোগের উন্নয়ন ঘটানো।
(ঙ) বিশ্লেষণ এবং ডিজাইনের অ্যাপ্রোচ (approach)-কে স্ট্যান্ডারডাইজ (Standardize) করা।
(চ) সেগমেন্টেশন (Segmentation) এর মাধ্যমে ডিজাইন (design)-কে সরলীকরণ করা।
আরও দেখুনঃ
