ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম

ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং লজিক্যাল’ ডাটা ফ্লো ডায়াগ্রাম – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “স্ট্রাকচারড অ্যানালাইসিস টুলস” বিভাগের একটি পাঠ।

 

ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম | স্ট্রাকচারড অ্যানালাইসিস টুলস | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম

 

যখন কোনো একটি অর্গানাইজেশন তার বর্তমান ইনফরমেশন সিস্টেমকে নিয়ে অসন্তুষ্ট হয়, তখন স্বাভাবিকভাবে সিস্টে অ্যানালিস্টকে একটি নতুন সিস্টেম ডিজাইন করতে অনুরোধ করে, যাতে ঐ সিস্টেমটি সন্তোষজনকভাবে সকল ধরনের প্রয়োজনবে সম্পূর্ণ করে ।

নতুন সিস্টেম ডিজাইন করার লক্ষ্যে সিস্টেম অ্যানালিস্ট ইউজারদেরকে তাদের প্রয়োজনগুলো প্রভাইড করতে অনুরোধ করে থাকে। বর্তমান সিস্টেমটি কী কারণে ব্যবহারকারীদের প্রয়োজনগুলোকে পূরণ করতে পারে নি তা সিস্টেম অ্যানালিস্ট আইডেনটিফাই করে। তারপর সে এমন একটি পদ্ধতিকে ব্যবহার করতে স্থির করে, যাতে সে পদ্ধতিটি ব্যবহারকারীদের প্রয়োজনগুলো পূরণ করতে পারবে এবং তা ইউজারদেরকে ইনফর্ম করে এবং তাদের সাথে সহযোগিতা করে। এ কাজটি করতে দুটি গ্রাফিক্যাল টুলস ব্যবহৃত হয়-

(ক) ফিজিক্যাল ‘ডকুমেন্ট ফ্লো -ডায়াগ্রাম (Physical document flow diagram) 

(খ) একটি যৌক্তিক ডাটা ফ্লো ডায়াগ্রাম (A logical data flow diagram)।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম (Physical document flow diagram) :

ফিজিক্যাল’ ডকুমেন্ট ফ্লো -ডায়াগ্রাম হলো এমন এক ধরনের গ্রাফিক্যাল টুল, যা দ্বারা বর্তমান পদ্ধতির সাথে ব্যবহারকারী এবং মেশিনের মধ্যকার সম্পর্ককে বুঝায়। এক্ষেত্রে সিস্টেম অ্যানালিস্ট, কারেন্ট সিস্টেম-এর সাথে ইউজারের প্রয়োজনগুলোকে মিলিয়ে সমস্যা আইডেনটিফাই করে।

ডকুমেন্ট ফ্লো -ডায়াগ্রাম দ্বারা বিভিন্ন এনটিটিকে চিহ্নিত/অঙ্কন করা যায়। এসব এনটিটিগুলো দ্বারা অফিস এবং ডকুমেন্টকে জেনারেট করা হয়। 

ডকুমেন্ট ফ্লো- ডায়াগ্রাম চতুর্ভুজ এনটিটিকে, সরলরেখা ডকুমেন্ট ফ্লোকে তীর চিহ্নিত দিককে ড্যাশ লাইন ফিজিক্যাল আইটেমের প্রবাহকে রিপ্রেজেন্ট করে থাকে। নিম্নে চিত্রের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের ফিজিক্যাল’ ডকুমেন্ট ফ্লো -ডায়াগ্রামকে পরিষ্কারভাবে বুঝানো হলো-

ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম

উপরের চিত্রে ডকুমেন্ট ফ্লো -ডায়াগ্রাম-এর এনটিটিগুলো হলো- ভেন্ডার, রিসিভিং, অফিসার, ইন্সপেকশন অফিস এবং পারচেস অফিস। ডকুমেন্টগুলো হলো- ডেলেভারি নোট, আইটেম রিসিভড নোট এবং ডিসক্রেপান্সি নোট।  ফিজিক্যাল ফ্লোগুলো হলো- আইটেমগুলোর ডেলিভারি।

(ক) এতে বিভিন্ন বিক্রেতা ডেলিভারি নোট অনুযায়ী কোম্পানির রিসিভিং অফিসে মালামাল বা আইটেম ডেলিভারি দিয়ে থাকে। 

(খ) রিসিভিং অফিস উক্ত মালামালগুলোকে রিসিভিং নোট সাথে দিয়ে ইন্সপেকশন অফিসে পাঠায়।

(গ) রিসিভিং অফিস দুটি Report-এর পার্থক্যের মধ্যকার রিপোর্ট অর্থাৎ অসঙ্গতি নোটকে পারচেস অফিসে পাঠাবে |

 

লজিক্যাল ‘ডাটা ফ্লো ডায়াগ্রাম (Logical data flow diagram) :

ফিজিক্যাল ‘ডকুমেন্ট ফ্লো -ডায়াগ্রাম থেকে ‘লজিক্যাল ‘ডাটা ফ্লো-ডায়াগ্রাম’ উক্ত বাক্যটি এসেছে। সুতরাং, লজিক্যাল’ ডাটা ফ্লো -ডায়াগ্রাম এমন এক ধরনের গ্রাফিক্যাল টুলস, যা একটি সিস্টেমকে লজিক্যাল উপস্থাপন করে থাকে এবং যা নির্দেশ করে সিস্টেমের কী সুসম্পন্ন হয়েছে। সিস্টেমের স্পেসিফিক ডিভাইস, স্টোরেজ লোকেশন কিংবা লোক ছাড়া দুটি প্রসেসের মধ্যকার ডাটার প্রবাহকে ফোকাস করাই লজিক্যাল’ ডাটা ফ্লো -ডায়াগ্রাম-এর কাজ ।

 

ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং লজিক্যাল ডাটা ফ্লো ডায়াগ্রাম | স্ট্রাকচারড অ্যানালাইসিস টুলস | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

 

যেমন, পূর্বের ফিজিক্যাল’ ডকুমেন্ট ফ্লো -ডায়াগ্রাম (Physical document flow diagram)-এর উদাহরণে- রিসিভিং অফিস (Receiving office)-এ ইনপুট হিসেবে ডাটা (data) আসে ডেলিভারি রিপোর্ট (delivery report) এবং আউটপুট (output) হিসেবে বের হয় রিসিভড নোট (received note) এবং ডিসক্রিপান্সি নোট (discrepancy note)। সুতরাং, ইনপুটকৃত ডাটা রিসিভিং প্রসেস (receiving process) রিসিভিং অফিস (Receiving office)-এ পড়া (read) এবং প্রসেস (process) এর জন্য জমা (store) হয়। এখানে (চিত্রে) রিসিভিং প্রসেস (Receiving process) কে একটি চক্র (circle) দ্বারা বুঝানো হয়েছে, যাতে অ্যালগরিদম (Algorithm) কিংবা ডিসিশন টেবিল (decision table) প্রয়োগ করে লজিক্যাল প্রসেসে (Logically process) কাজ সম্পন্ন করা হয়।

আরও দেখুনঃ