আমাদের আজকের আলোচনার বিষয় ফিক্সড সাইজ ও ভেরিয়েবল সাইজ অ্যারের সিনট্যাক্স – যা অধ্যায় ৩ ”ভিজ্যুয়াল বেসিক ভেরিয়েবল, কনস্ট্যান্ট ও কীওয়ার্ড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

Table of Contents
ফিক্সড সাইজ ও ভেরিয়েবল সাইজ অ্যারের সিনট্যাক্স
আমরা জানি একই জাতীয় একাধিক Variable সমন্বিত গ্রুপকে অ্যারে বলে। ভিজ্যুয়াল বেসিক অ্যারে ও ব্যতিক্রম নয়। অ্যারে single object হিসাবে variable group নিয়ে কাজ করার সুবিধা প্রদান করে। অ্যারে ডিক্লারেশন পদ্ধতি ও অন্যান্য ভেরিয়েবলের মত। তবে ভিজ্যুয়াল বেসিকে দু’ধরনের অ্যারে ডিক্লারেশন দেখা যায়। যথাঃ
- ফিক্সড সাইজ অ্যারে ডিক্লারেশন (Fixed size Array declaration) ও
- ভেরিয়েবল সাইজ অ্যারে ডিক্লারেশন (Variable size Array declaration) ইত্যাদি।
ফিক্সড সাইজ অ্যারে
যে ধরনের Array system এ প্রোগ্রাম নির্বাহের সময়ে অ্যারে’র element সংখ্যা ফিক্সড থাকে তাকে fixed size Array বলে।
সিনট্যাক্স (Syntrax) :
Fixed size Array declaration পদ্ধতি নিম্নরূপঃ
Dim Array Name ([Lower Bound To [Upper Bound]]) [As Data Type)
এখানে Array Name হচ্ছে অ্যারের নাম যা অবশ্যই Valid Visual Basic name হতে হবে। Upper Bound Lower Bound, highest lowest index value কে indicate করে। Upper Bound ও Lower Bound অংশ দুটি Optional এবং উভয়েই long integer value ধারণ করে। Lower Bound value assign করা ছাড়াই Upper Bound value assign করা যায়। তবে lower bound value assign না করা হলে ভিজ্যুয়াল বেসিক স্বয়ংক্রিয়ভাবে এর মান হিসাবে 0 (zero) assign করে দেয়।
আর Data Type হিসাবে যে কোন Valid Visual Basic data type ব্যবহৃত হবে। যেমনঃ Numeric, String, User define ইত্যাদি। যদি Data Type হিসাবে কোন কিছু assign করা না হয় তাহলে Visual Basic variant type data কে data type হিসাবে ধরে নেয়।
ভেরিয়েবল লেংথ অ্যারে
যে ধরনের Array declaration system এ প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের element সংখ্যা Vary করে তাই Variable Size Array বা ভেরিয়েবল লেংথ অ্যারে বলে।
সিনট্যাক্স (Syntax):
Variable Size Array কে নিম্নরূপে declare করা যায়। যেমনঃ
Dim ArrayName () [As Data Type]
এখানে Lower bound নিম্নরূপে establish করা যায়। Upper bound অংশ দুটি নেই। তবে Array size কে Redim statement এর মাধ্যমে Redim Array Name ([LowerBound To (Upper Bound]]) Redim statement টি apply করার ফলে array র জন্য প্রয়োজনীয় memory বরাদ্দ করা হয়।
Array bound কে বুঝানোর জন্য UBound (Upper Bound) LBound (Lower Bound) function দুটি ব্যবহার করা হয়। ফাংশন দুটির syntax নিম্নরূপঃ

UBound (Array Name)
LBound (Array Name)
উভয় ফাংশনই Long integer Value ধারণ করে ও long integer Value return করে।