ফাইল বা ফোল্ডারসমূহকে Copy, Move, Delete, Rename করতে Windows Explorer এর ব্যবহার I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১

আমাদের আজকের আলোচনার বিষয় ফাইল বা ফোল্ডারসমূহকে Copy, Move, Delete, Rename করতে Windows Explorer এর ব্যবহার – যা অধ্যায় ৩ ”উইন্ডোস অপারেটিং সিস্টেম কাস্টমাইজ ও কনফিগার করা” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।

ফাইল বা ফোল্ডারসমূহকে Copy, Move, Delete, Rename করতে Windows Explorer এর ব্যবহার

Windows Explorer open করতে হলে start menu তে right click করতে হবে এবং Open windows Explorer এ click করতে হবে। তাছাড়া কী-বোর্ড হতে Windows key + E চেপেও কাজটি করা যায়।

 

ফাইল বা ফোল্ডারসমূহকে Copy, Move, Delete, Rename করতে Windows Explorer এর ব্যবহার

 

Copy করা:

১। যে ফাইল বা ফোল্ডারকে Copy করতে হবে তা সিলেক্ট করে মাউসের right বাটন ক্লিক করে Copy লেখাটিতে ক্লিব করতে হবে। তাছাড়াও কী-বোর্ড হতে Ctrl+C দিয়ে কাজটি করা যায়।

 

ফাইল বা ফোল্ডারসমূহকে Copy, Move, Delete, Rename করতে Windows Explorer এর ব্যবহার

২। এবার যে স্থানে Copy করা ফাইল বা ফোল্ডারকে রাখতে চাই সে জায়গায় গিয়ে মাউসের right বাটন ক্লিক করে paste এ ক্লিক করতে হবে। তাছাড়াও কীবোর্ড হতে Ctrl+V দিয়ে কাজটি করা যায়।

 

ফাইল বা ফোল্ডারসমূহকে Copy, Move, Delete, Rename করতে Windows Explorer এর ব্যবহার

 

৩। ফাইল বা ফোল্ডার Copy হয়ে যাবে।

Move করা:

১। যে ফাইল বা ফোল্ডারকে Move করতে হবে তা সিলেক্ট করে মাউসের right বাটন ক্লিক করে Cut লেখাটিতে ক্লিক করতে হবে। তাছাড়াও কী-বোর্ড হতে Ctrl+X দিয়ে কাজটি করা যায়।

২। এবার যে স্থানে Move করা ফাইল বা ফোল্ডারকে রাখতে চাই সে জায়গায় গিয়ে মাউসের right বাটন ক্লিক করে paste এ ক্লিক করতে হবে। তাছাড়াও কী-বোর্ড হতে Ctrl+V দিয়ে কাজটি করা যায়।

৩। ফাইল বা ফোল্ডার Move হয়ে যাবে।

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

Delete করা :

১। যে ফাইল বা ফোল্ডারকে Delete করতে হবে তা সিলেক্ট করে মাউসের right বাটন ক্লিক করে Delete লেখাটিতে ক্লিক করতে হবে। তাছাড়াও কী-বোর্ড হতে Delete/Del দিয়ে কাজটি করা যায়।

২। নিম্নরূপ একটি Message আসবে।

৩। Yes বাটনে ক্লিক করলে ফাইল বা ফোল্ডারটি Delete হবে।

Rename করা:

১। যে ফাইল বা ফোল্ডারকে Rename করতে হবে তা সিলেক্ট করে মাউসের right বাটন ক্লিক করে Rename লেখাটিতে ক্লিক করতে হবে। তাছাড়াও ফাইলের নামটিতে Double click করলে ফাইলের নামটি পরিবর্তনের জন্য প্রস্তুত হয়।

 

ফাইল বা ফোল্ডারসমূহকে Copy, Move, Delete, Rename করতে Windows Explorer এর ব্যবহার

২। এবার ফাইলের নতুন নাম টাইপ করে কী-বোর্ডের Enter key চাপতে হবে।

৩। ফাইলের নাম পরিবর্তন হয়ে যাবে।

আরও দেখুনঃ

Leave a Comment