আমাদের আজকের আলোচনার বিষয় ফরমেটিং টুলবার, প্যারাগ্রাফ ডায়ালগ বক্স ও কী-বোর্ড শর্টকাট ব্যবহার করে প্যারাগ্রাফ ফরমেট করা – যা অধ্যায় ১৫ ”প্যারাগ্রাফ, লাইন স্পেসিং, বর্ডার ও শেডিং” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
ফরমেটিং টুলবার, প্যারাগ্রাফ ডায়ালগ বক্স ও কী-বোর্ড শর্টকাট ব্যবহার করে প্যারাগ্রাফ ফরমেট করা
১৪ নং অধ্যায়ে উক্ত বিষয়গুলো আলোচনা করা হয়েছে।
রুলার, টুলবার, কীবোর্ড শর্টকাট ও প্যারাগ্রাফ ডায়ালগ বক্স ব্যবহার করে প্যারাগ্রাফ ইনডেন্ট করা এবং স্বয়ংক্রিয়ভাবে প্যারাগ্রাফ ইনডেন্ট করা
স্বয়ংক্রিয়ভাবে প্যারাগ্রাফ ইনডেন্ট করার নিয়মঃ
১। Office Button-এ ক্লিক করে Word Options-এ ক্লিক করতে হবে। চিত্র ১৫.৫-এ Word Options দেখানো হলো:

২। Word Options Dialog box থেকে Proofing Tab-এ ক্লিক করে Auto Correction Option-এ ক্লিক করতে হবে। চিত্র ১৫.৬-এ Word Options-এর Proofing Tab দেখানো হলোঃ

৩। Auto Correction Dialog বক্স এর Auto Format As You Type Tab-এ ক্লিক করতে হবে।
8। Automatically as you type সেকশন থেকে Set Left and First Indent With Tabs and Backspaces চেক বক্স সিলেক্ট করে দিলেই Indent Automatically Set হবে। চিত্র ১৫.৭-এ Auto Correction Dialog বক্স দেখানো হলোঃ

রুলার দিয়ে ইনডেন্ট করার নিয়মঃ
১। ভিউ Tab থেকে Ruler-এ ক্লিক করলে ডকুমেন্ট-এর উপর ও বামে Ruler দেখা যাবে।

২। Ruler এর উপর ক্লিক করে Ruler-কে সরিয়ে Paragraph এর Indent কমবেশি করা যায়। চিত্র ১৫.৮-এ দেখানো হলোঃ

টুলবার দিয়ে ইনডেন্ট করার নিয়মঃ
১। Home Tab-এর Paragraph Section থেকে নির্দিষ্ট Option-এ ক্লিক করে Indent বৃদ্ধি করা যায়। চিত্র ১৫.৯-এ Paragraph Section থেকে Indent বৃদ্ধি দেখানো হলঃ

২। Home Tab-এর Paragraph Section থেকে নির্দিষ্ট Option-এ ক্লিক করে Indent হ্রাস করা যায়। চিত্র ১৫.১০-এ Paragraph Section থেকে Indent. হ্রাস দেখানো হলোঃ

৩। Paragraph কে বামদিকে Move করার জন্য Page Layout Tab এর Paragraph Section থেকে Indent Left ব্যবহৃত হয়। চিত্র ১৫.১১-এ Paragraph-কে বামদিকে Indent করা দেখানো হলোঃ

৪। Paragraph কে ডানদিকে Move করার জন্য Page Layout Tab এর Paragraph Section থেকে Indent Right ব্যবহৃত হয়। চিত্র ১৫.১২-এ Paragraph-কে ডানদিকে Indent করা দেখানো হলোঃ

কী-বোর্ড শর্টকাট দিয়ে ইনডেন্ট করা:
| To Do This | Press |
| Create a Hanging Indent | CTRL + T |
| Indent a paragraph From Left | CTRL+M |
| Left Align A Paragraph | CTRL + L |
| Reduce a Hanging Indent | CTRL+Shift + T |
| Remove a paragraph Indent From the Left | CTRL+Shift + M |
| Remove Paragraph Formatting | CTRL + Q |
| Switch a Paragraph between centered and left-aligned Switch a Paragraph between justified and left-aligned | CTRL + E |
| Switch a Paragraph between right-aligned and left-aligned | CTRL + J |
| CTRL + R |
প্যারাগ্রাফ ডায়ালগ বক্স ব্যবহার করে প্যারাগ্রাফ ইনডেন্ট করার নিয়মঃ
১। Page Layout Tab-এর Paragraph Section-এর ডানদিকের কোনায় অবস্থিত Paragraph Launcher-এ ক্লিক করলে প্যারাগ্রাফ ডায়ালগ বক্সটি আসবে। চিত্র ১৫.১৩-এ Paragraph Dialog Box দেখানো হলোঃ

২। এখন Indention Section থেকে প্রয়োজন অনুসারে Left-এ এবং Right-এ মান বসালেই Paragraph Indent হবে।
আরও দেখুনঃ