আমাদের আজকের আলোচনার বিষয় প্রোগ্রামিং ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তা – যা অধ্যায় ২ ”ভিজ্যুয়াল বেসিকের ধারণাসমূহ” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

-
প্রোগ্রামিং ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তা
ক্রমপ্রসারমান তথ্য প্রযুক্তির এ যুগে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের কম্পিউটার গেম থেকে শুরু করে সর্বোচ্চ স্তরে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণাধর্মী কার্যক্রম পর্যন্ত সকল শ্রেণীর ইউজারদের চাহিদা মেটাতে ভিজ্যুয়াল-প্রোগ্রামিং এর কার্যকারিতা ও প্রয়োজনীয়ত অনস্বীকার্য। কার্যকর ও নতুন নতুন বৈশিষ্ট্যের জন্য ভিজ্যুয়াল-প্রোগ্রামিং এর চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে এটি সবচেে জনপ্রিয় প্রোগ্রামিং পদ্ধতি হিসেবে সর্বজন স্বীকৃত।
সাধারণ ব্যবহারকারীগণ, টেক্সট প্রোগ্রামিং এ কাজ করে অভ্যস্থ নন। তাদের পক্ষে হাজার হাজার কমান্ড মুখস্থ করে সুনির্দিষ্ট নিয়মনীতি মেনে চলে প্রোগ্রাম কোডিং করা কষ্টসাধ্য ব্যাপার। তাছাড়া প্রোগ্রামের ভুল-ত্রুটি নির্ণয় ও সংশোধন করা ও অনেক কষ্টসাধ্য।
কিন্তু ভিজ্যুয়াল-প্রোগ্রামিং এর ক্ষেত্রে শক্তিশালী কন্ট্রোল ব্যবহার করে কোড না লিখে, হাজার হাজার কমান্ড মুখস্ত না করে মাউস ব্যবহার করে অতি সহজে নিজের ইচ্ছেমত ডিজাইন করে প্রোগ্রাম করা যায়। তাছাড়া ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য নিজস্ব বিল্ট ইন ফাংশন, সাবরুটিন ও কাস্টম লাইব্রেরীর সুবিধা বিদ্যমান।

অতএব উপরোক্ত আলোচনায় এটা স্পষ্টত প্রতীয়মান হয় যে, টেক্সট প্রোগ্রামিং অপেক্ষা ভিজ্যুয়াল প্রোগ্রামিং এ অনেক সুবিধা বিদ্যমান। এ জন্য বলা যায় ভিষ্যুয়াল প্রোগ্রামিং এর প্রয়োজনীয়তা যথেষ্ট এবং তা দিন দিন পর্যায়ক্রমে বৃদ্ধি পাচ্ছে।