অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যবহার I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যবহার – যা অধ্যায় ১ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যবহার I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যবহার

অবজেক্ট-অরিয়েন্টেড প্রোগ্রামিং আজ সর্বজন স্বীকৃত। বাস্তব ভিত্তিক যেকোন সমস্যা সমাধানে এর কোন জুড়ি নেই। কার্যকর ও তুন নতুন বৈশিষ্ট্যের কারণে এই প্রোগ্রামিং এর চাহিদা ব্যাপক এবং আজকে এটি সবচেয়ে জনপ্রিয় একটি প্রোগ্রামিং পদ্ধতি। ম্পিউটার সিস্টেমে এমন কোন ক্ষেত্র নেই যেখানে অবজেক্ট-অরিয়েন্টেড প্রোগ্রামিং এর অবদান নেই। নিম্নে OOP এর ব্যবহার সমূহ আলোচনা করা হল। যথাঃ

  • রিয়েল টাইম সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে
  • সিমুলেশন ও মডেলিং সিস্টেমে
  • অবজেক্ট অরিয়েন্টেড ডাটাবেজ সিস্টেমে
  • হাইপার টেক্সট, হাইপার মিডিয়া ও এক্সপার্ট টেক্সট সিস্টেমে
  • আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও এক্সপার্ট সিস্টেমে
  • নিউরাল নেটওয়ার্কস ও প্যারালাল প্রোগ্রামিং এ
  • কম্পাইলার ডিজাইন
  • কমিউনিকেশন সিস্টেম ডিজাইন
  • ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন
  • ডিসিশন সাপোর্ট ও অফিস অটোমেশন সিস্টেম
  • সিম, ক্যাম, ক্যাড (CIM, CAM, CAD) ইত্যাদি সিস্টেম এবং
  • সফ্টওয়্যার ইন্ডাস্ট্রিতে সফ্টওয়্যার ডিজাইন ও এনালাইসিস প্রভৃতি ক্ষেত্রে।

 

অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ব্যবহার I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

বর্তমানে অবজেক্ট-অরিয়েন্টেড প্রোগ্রামিং এত জনপ্রিয় যে প্রোগ্রামিং বলতে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিংকেই বুঝায় এবং অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ছাড়া সিস্টেম ডিজাইন চিন্তাই করা যায় না। এমন কোন সমস্যা নেই যা অবজেক্ট অরিয়েন্টেড পদ্ধতিতে সমাধান করা যায় না। প্রোগ্রামিং-এর গতানুগতিক ধারা পাল্টে দিয়েছে অবজেক্ট-অরিয়েন্টেড প্রোগ্রামিং।

Leave a Comment