আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর ব্যবহারিক ক্ষেত্রসমূহ – যা অধ্যায় ২ ”ভিজ্যুয়াল বেসিকের ধারণাসমূহ” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর ব্যবহারিক ক্ষেত্রসমূহ
ভিজ্যুয়াল প্রোগ্রামিং আজ সর্বজন স্বীকৃত। কম্পিউটার সিস্টেমে এমন কোন ক্ষেত্র নেই যেখানে Visual Programming এর ব্যবহার নেই। নিম্নে ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর ব্যবহারিক ক্ষেত্রসমূহ উল্লেখ করা হল। যথাঃ
- রিয়েল টাইম সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে
- সিমুলেশন ও মডেলিং সিস্টেমে
- অবজেক্ট অরিয়েন্টেড ডাটাবেজ সমূহে
- হাইপার টেক্সট, হাইপার মিডিয়া ও এক্সপার্ট টেক্সট সিস্টেমে
- আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও এক্সপার্ট সিস্টেমে
- নিউরাল নেটওয়ার্কস ও প্যারালাল প্রোগ্রামিং এ
- কম্পাইলার ডিজাইন
- কমিউনিকেশন সিস্টেম ডিজাইন
- ডিস্ট্রিবিউটেড সিস্টেম ডিজাইন
- ডিসিশন সাপোর্ট ও অফিস অটোমেশন সিস্টেম
- সিম, ক্যাম, ক্যাড (CIM, CAM, CAD) ইত্যাদি সিস্টেম এবং
- সফ্টওয়্যার ইন্ডাস্ট্রিতে সফ্টওয়্যার ডিজাইন ও এনালাইসিস প্রভৃতি ক্ষেত্রে।
Programming এর ভাষায় Visual মানে কোড (Code) না লিখে Program এর বিভিন্ন User Interface সমূহ প্রোগ্রামে সংযুক্ত করা। এক্ষেত্রে user Interface সমূহ সংযোজনের কাজ অনেকটা চত্র আঁকার মতই। সুতরাং ভিজ্যুয়াল প্রোগ্রামিং-একটি চিত্রভিত্তিক প্রোগ্রামিং মডেল যা Windows operating system কর্তৃক সমর্থিত। মেনুচালিত প্রোগ্রাম রচনার ক্ষেত্রে এ মডেলটি খুবই উপযোগী।

ভিজ্যুয়াল প্রোগ্রামিং হচ্ছে এমন এক ধরনের windows ভিত্তিক Object Oriented programming যাতে মেনু menu), চিত্র (graphics), বিভিন্ন ধরনের টুল (tools) বা কন্ট্রোল (Control) ব্যবহার করে বাস্তব ভিত্তিক যে কোন সমস্যা (real ife problem) অতি সহজে সমাধান করা যায়।”