আমাদের আজকের আলোচনার বিষয় ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যসমূহ – যা অধ্যায় ২ ”ভিজ্যুয়াল বেসিকের ধারণাসমূহ” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যসমূহ
ভিজ্যুয়াল প্রোগ্রামিং, প্রোগ্রামিং হিসেবে অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রায় সকল বৈশিষ্ট্য ধারণ করে। কার্যকর ও নতুন নতুন বৈশিষ্ট্যের কারণে এ প্রোগ্রামিং এর চাহিদা ব্যাপক এবং আজকে এটি সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং পদ্ধতি হিসেবে সর্বজন স্বীকৃত। নিম্নে ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করা হল।
- ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভিজ্যুয়াল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট ব্যবহার করে নতুন কোন এপ্লিকেশন ডেভেলপ। করার পুরো প্রক্রিয়াটিই ভিজ্যুয়াল এবং গ্রাফিক প্রকৃতির।
- ভিজ্যুয়াল প্রোগ্রামিং এর বেলায় GUI অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ ব্যবহৃত হয়।
- ভিজ্যুয়াল প্রোগ্রামিং শেখা সহজ। ফলে User গণ স্বচ্ছন্দে ও স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে।
- Command এর পরিবর্তে Menu, Tools বা Control ব্যবহার করে সমস্যার সমাধান করা যায়। User গণ Command মুখস্থ না করে Mouse এর মাধ্যমে Click করে কোন কার্য সম্পন্ন করতে পারে।
- প্রয়োজনীয় যথেষ্ট সংখ্যক লাইব্রেরি ফাংশন, সাবরুটিন, কাস্টম লাইব্রেরি ও কাস্টম অবজেক্ট তৈরির সুবিধা বিদ্যমান থাকায় স্বল্প সময়ে প্রোগ্রাম রচনা করা যায়।
- Editing এর বেলায় Code এর পরিবর্তে শক্তিশালী কন্ট্রোল ব্যবহার করে Mouse click এর মাধ্যমে নিজের ইচ্ছেমত
- ডিজাইন করে ঈন্দিত ফলাফল পাওয়া যায়।
- ভিজ্যুয়াল প্রোগ্রামিং এ অসাধারণ ডিবাগিং (Debugging) পদ্ধতি বিদ্যমান। ফলে সহজে ও অল্প সময়ে প্রোগ্রামের ভুল- ত্রুটি সনাক্তকরণ ও সংশোধন করা যায়।
- ভিজ্যুয়াল প্রোগ্রামিং এ অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স, পলিমরফিজম, ডাটা হাইডিং, ডাটা অ্যাবস্ট্রাকশন ইত্যাদি বৈশিষ্ট্য ও বিদ্যমান।
- সর্বোপরি ভিজ্যুয়াল প্রোগ্রামিং এ ব্যবহৃত অবজেক্টসমূহ বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিধায় এটি ইউজার ফ্রেন্ডলি।
