স্ট্রাকচারড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্থক্য – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ-এর ধারণা” বিভাগের একটি পাঠ।

স্ট্রাকচার্ড প্রোগ্রামিং (SP) হল একটি কৌশল যা প্রোগ্রামগুলির নির্ভরযোগ্যতা এবং স্বচ্ছতা উন্নত করার জন্য তৈরি করা হয়েছে । SP-তে, প্রোগ্রাম প্রবাহের নিয়ন্ত্রণ তিনটি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ, ক্রম, যদি হয়, এবং DO WHILE, অথবা মৌলিক তিনটির সংমিশ্রণ থেকে উদ্ভূত একটি কাঠামোতে।
OOP বা অবজেক্ট অরিয়েন্টেন্ড প্রোগ্রাম হলো DRY (Don’t rerepeat yourself) মেথড, যেখানে অনেক কম কোড লিখে বেশি কাজ করা যায়, রি-ইউজ করা যায়। যে প্রকার প্রোগ্রামিং এ অনেক অনেক অবজেক্ট কে নিয়ে বা অবজেক্ট কে ঘিরে প্রোগ্রামিং করা হয় তাকে OOP বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলে।

স্ট্রাকচারড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর পার্থক্য
|
স্ট্রাকচারড প্রোগ্রামিং |
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং |
| (ক) প্রসেস/যৌত্তিক গঠন এবং প্রসেসিং এর জন্য প্রয়োজনীয় ডাটা নিয়ে স্ট্রাকচারড প্রোগ্রামিং ডিজাইন করা হয়। | (ক) ডাটার উপর গুরত্ব দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজাইন করা হয়। |
| (খ) এটি প্রসিডিউরাল প্রোগ্রামিং লাংগুয়েজের সাবসেট এবং মডুলার প্রোগ্রামিং হিসেবে পরিচিত। | (খ) এটি ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম ইত্যাদি সাপোর্ট করে। |
| (গ) স্ট্রাকচারড প্রোগ্রামিং টপ-ডাউন পদ্ধতি ফলো করে। | (গ) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বটম-আপ পদ্ধতি ফলো করে। |
| (ঘ) স্ট্রাকচারড প্রোগ্রামিং – এ প্রোগ্রামগুলোকে self-contained function এ ভাগ করা হয়। | (গ) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ প্রোগ্রামকে ছোট entiry তে ভাগ করা হয়, যাদেরকে অবজেক্ট বলা হয়। |
| (ঙ) ডাটা হাইডিং এর সুযোগ না থাকায় এর স্ট্রাকচারড প্রোগ্রামিং এর নিরাপত্তা কম। | (ঙ) ডাটা হাইডিং এর বৈশিষ্ট্য বিদ্যমান থাকায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর নিরাপত্তা কম। |
| (চ) Moderately জটিল প্রোগ্রামগুলোর সমাধান দিতে পারে। | (চ) যে কোন ধরনের জটিল প্রোগ্রামের সমাধান দিতে পারে। |
| (ছ) স্ট্রাকচারড প্রোগ্রামিং সবনিম্ন reusability, অধিক function dependency কে provide করে থাকে। | (ছ) অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অধিক reusability,সবনিম্ন function dependency কে provide করে থাকে। |
| (জ) Less abstraction and less flexibility. | (জ) More abstraction and more flexibility. |
আরও দেখুনঃ
