আমাদের আজকের আলোচনার বিষয় প্রিন্ট রুটিন কোডের নমুনা – যা অধ্যায় ১১ ”প্রিন্টার অবজেক্ট” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

প্রিন্ট রুটিন কোডের নমুনা
প্রিন্টার অবজেক্ট ব্যবহার করে নিম্নে একটি প্রিন্ট রুটিন কোডের নমুনা (Sample) উল্লেখ করা হল-
Public Sub Print_Routine ()
Total_Print_Cnt = 360.
Line_count = 0
For I = 1 to Total_Print_Cnt
Print_Line = “This is a demo of the printer object”
Printer. Print Print_Line
Line_count = Line_count + 1
If Line_Count > 60 then
Printer. NewPage Line_Count = 0
End If
Next I
Printer. EndDoc
End Sub
উপরোক্ত Print Routine Code টি যদি ও simple তথাপি এতে ব্যবহৃত information গুলো খুবই জটিল প্রকৃতির কারণ, Paper Size ও Printer এর ভিন্নতার কারনে ও Print Routine এর Line count value change হবে। তাছাড়া উক্ত Print Routine Code এ Printing line এর width সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। তবে এ সকল সমস্যাগুলো Run time এর সময়ে modify করা যায়।

Printer Object ব্যবহার করে কোন কিছুর Print out নেয়া হয়। Print out বা Printing Windows-based Application এর ক্ষেত্রে খুবই জটিল কাজ বলে বিবেচিত। Print out নেয়ার আগে একটি Report তৈরি করতে হয় এবং ঐ Report এর জন্য Programming Code লিখতে হয়।