আমাদের আজকের আলোচনার বিষয় প্রিন্ট রুটিন ভেরিয়েবল ও তাদের তাৎপর্য – যা অধ্যায় ১১ ”প্রিন্টার অবজেক্ট” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

Table of Contents
প্রিন্ট রুটিন ভেরিয়েবল ও তাদের তাৎপর্য
Printer Object ব্যবহার করে কোন কিছুর Print out নেয়া হয়। Print out বা Printing Windows-based Application এর ক্ষেত্রে খুবই জটিল কাজ বলে বিবেচিত। Print out নেয়ার আগে একটি Report তৈরি করতে হয় এবং ঐ Report এর জন্য Programming Code লিখতে হয়।
Programming Code লিখতে গেলে অবশ্যই Variable এর কথা আসে। ভিজুয়্যাল বেসিকের ক্ষেত্রে একটি Simple Print Routine তৈরির ক্ষেত্রে যে সকল Variable ব্যবহার করা হয় তাদেরকে প্রিন্ট রুটিন ভেরিয়েবল বলে। নিম্নে তাদের নাম, টাইপ ও বর্ণনা দেয়া হল।
| Variable Name | Type: | Description |
| Line_Count Character_Count Total_Print_CnT Print_Line |
Integer Integer Long String |
Counts the number of lines that have been printed to a page Counts the number of characters that are on the current line Loop through the data until there is nothing left to print Hold the information that will be printed to the report
|
তাৎপর্য
নিম্নে প্রিন্ট রুটিন ভেরিয়েবল সমূহের তাৎপর্য (Meaning) উল্লেখ করা হল।
Line_Count Variable : একটি পৃষ্ঠায় মোট কয়টি লাইন প্রিন্ট হবে তা গণনা করাই Line Count Variable এর কাজ।
Character_Count Variable : এ Variable চলমান (Current) লাইনে কতকগুলো Character আছে তা গণনা করে।
Total_Print_CnT Variable : এ Variable টি প্রিন্টিং কার্য শেষ না হওয়া পর্যন্ত Loop Continue করে।

Print Line Variable : Print_Line Variable রিপোর্টে যে সকল তথ্যাদি Print হবে সেগুলো ধারন (Hold) করে।