আমাদের আজকের আলোচনার বিষয় কম্পিউটারের সাথে প্রিন্টার যুক্ত করা এবং প্রিন্টারের ট্রে-তে কাগজ রাখা – যা অধ্যায় ১৮ ”প্রিডিউ এবং প্রিন্টিং” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
কম্পিউটারের সাথে প্রিন্টার যুক্ত করা এবং প্রিন্টারের ট্রে-তে কাগজ রাখা
কম্পিউটারের সাথে প্রথমে প্রিন্টার সংযোগ করতে হবে। কম্পিউটারের সাথে প্রিন্টার সংযোগ করার জন্য বিভিন্ন টাইপের পোর্ট ও কানেক্টর আছে। প্রথমে দেখে নিতে হবে যে প্রিন্টারটি কম্পিউটারের সাথে সংযোগ দেয়া হবে সেটির ক্যাবল বা তার কী ধরনের। কারণ সকল প্রিন্টারের সাথে একটি নির্দিষ্ট প্রকারের ক্যাবল বা তার সরবরাহ করা হয়ে থাকে। ক্যাবল বা তার এর দুই প্রান্ত ভিন্ন হতে পারে। সে ক্ষেত্রে যে প্রান্তে যে পোর্ট সেই পোর্টের সাথে মিলিয়ে কানেক্টর নির্বাচন করে তা ভালভাবে সংযোগ দিতে হয়। চিত্র ১৮.১-এ Printer Connection with Computer দেখানো হলোঃ

কম্পিউটারের সাথে প্রিন্টার সংযোগ করার পর সুইচ অন করতে হয়। তারপর প্রিন্টার-এর ট্রেতে প্রয়োজন অনুসারে কাগজ রাখতে হয়। প্রিন্টার-এ এক বা একাধিক ট্রে থাকে। প্রত্যেকটি ট্রেতে আবার একাধিক পেপার সাইজ সেট করা থাকে। ইচ্ছামতো ট্রে কাগজের সাইজ অনুযায়ী সেট করা যায়।

পেজ সেট আপ ডায়ালগ বক্স ওপেন করা ও কাগজের আকার-আকৃতি ঠিক করা
১। MS Word Document ওপেন করে Page Layout Tab-এ ক্লিক করতে হবে। চিত্র ১৮.২-এ Page Layout Tab দেখানো হলো:

২। Page Setup Section-এর ডান কোনায় Launcher-এ ক্লিক করলে Page Setup Dialog Box ওপেন হবে। চিত্র ১৮.৩-এ Page Setup Dialog Box দেখানো হলোঃ

কাগজের আকার-আকৃতি ঠিক করার নিয়মঃ
১। কাগজের আকার ঠিক করার জন্য Page Setup Dialog Box-এর Paper Tab-এ ক্লিক করে Paper Size (Letter, Legal, Executive, A3, A4 etc) নির্বাচন করে দিতে হয়। চিত্র ১৮.৪-এ Page Setup Dialog Box-এ Paper Size নির্বাচন করা দেখানো হলোঃ

৩। এছাড়া এ Dialog Box-এর একটি Paper-এর Default Width বা Height কমবেশি করেও Paper Size নির্ধারণ করা যায়।
আরও দেখুনঃ
