প্রিন্টার অবজেক্ট প্রপার্টিজ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় প্রিন্টার অবজেক্ট প্রপার্টিজ – যা অধ্যায় ১১ ”প্রিন্টার অবজেক্ট” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

প্রিন্টার অবজেক্ট প্রপার্টিজ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

প্রিন্টার অবজেক্ট প্রপার্টিজ

Printing সংক্রান্ত যাবতীয় কাজের ক্ষেত্রে Printer Object Properties সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ এ সকল properties সমূহ Printing সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম কে ত্বরান্বিত করার জন্য ব্যবহৃত হয়। Printer Object Properties গুলো ভূলত Printer Manufacturer কর্তৃক সরবরাহকৃত Printer Driver এর উপর নির্ভরশীল।

তবে সচরাচর ব্যবহৃত Printer Object Properties গুলোর মধ্যে Copies, Duplex, Paper Size, Height, Width, Orientation, ColorMode, Track Default, Zoom, Driver Name, Device Name, Port, Paper Bin, Font Transparent, Print Quality ইত্যাদি উল্লেখযোগ্য। নিম্নে এদের বর্ণনা দেয়া হলঃ

 

Coples: প্রতিটি Page এর কতটি Copy হবে তা Printer কে বলে দেয়।

Duplex: এর একপাশ না উভয় পাশ Print out হবে তা নির্দেশ করে। যদি উভয় পাশ Print করতে হয় তাহলে দ্বিতীয় পাশটি Horizontaly না Vertically flip করবে তার নির্দেশ প্রদান করে। Font Transparent: Background সহ Text Print হবে কিনা তার নির্দেশ দান করে।

Orientation: Page টি Portrait না Landscape mode এ print হবে তা সনাক্ত করা যায়। Page: এর মাধ্যমে প্রোগ্রামকে Current page number বলে দেয়ার ব্যবস্থা বিদ্যমান।

PaperBin: এটি প্রিন্টারে কোন ধরনের Paper Bin ব্যবহৃত হবে তা নির্ধারণ করে। তাছাড়া Printing এর জন্য প্রতিটি page কে manualy insert করানোর জন্য printer কে Wait signal প্রদান করে।

Paper Size: এর মাধ্যমে Printed Paper Size কত হবে তা ঠিক করে দেয়া যায়। তাছাড়া Paper Height, Width ইত্যাদি ও set করা যায়।

 

প্রিন্টার অবজেক্ট প্রপার্টিজ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

Zoom: রিপোর্টের কতটুকু অংশ Printout হবে তা Zoom Property এর মাধ্যমে define করে দেয়া যায়।

Print Quality: এর মাধ্যমে Printing Quality অর্থাৎ Draft, Low, Medium ও High ইত্যাদি Quality নির্ধারণ করে দেয়া যায়।

Leave a Comment