সিস্টেম অ্যানালিস্টের প্রয়োজনীয় দক্ষতা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম অ্যানালিস্টের ভূমিকা এবং এম.আই.এস. ফ্যাসিলিটি সেন্টারের কার্য” বিভাগের একটি পাঠ।
Table of Contents
সিস্টেম অ্যানালিস্টের প্রয়োজনীয় দক্ষতা
দুই ধরনের দক্ষতা একজন সিস্টেম অ্যানালিস্টের থাকা জরুরী-
(ক) ইন্টারপারসোনাল স্কিল (Interpersonal skill)
(খ) টেকনিক্যাল স্কিল (Technical skill) |
ইন্টার পারসোনাল দক্ষতা বলতে সিস্টেমের সাথে জড়িত ব্যক্তিদের সাথে সম্পর্ক উন্নয়নের দক্ষতা এবং টেকনিক্যাল দক্ষতা সিস্টেমের অপারেশন, যন্ত্রপাতির ব্যবহার এবং কম্পিউটারের উপর দক্ষতা ইত্যাদিকে বুঝায় ।

(ক) ইন্টারপারসোনাল স্কিল (Interpersonal skill) :
নিচে ইন্টার পারসোনাল স্কিল/দক্ষতার বর্ণনা দেওয়া হলো—
যোগাযোগ (Communication) :
একজন সিস্টেম অ্যানালিস্টের অবশ্যই সব ধরনের মানুষের সাথে যোগাযোগ করার মতো সামর্থ্য বা গুণ থাকা আবশ্যক। একজন সিস্টেম অ্যানালিস্ট অবশ্যই মানুষের কথা শুনবে, বুঝবে এবং তা অনুধাবন করবে। প্রকৃতপক্ষে, সে-ই হবে একজন দক্ষ শ্রোতা ।
বোধগম্যতা (Understanding) :
কোনো কোম্পানির নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য সমস্যা চিহ্নিত করা এবং সমসা বুঝা, সমস্যা সমাধানের উপায় বের করা এবং সিস্টেমের উপর তার প্রক্রিয়া অনুধাবন করা ।
শিক্ষা (Teaching) :
একজন সিস্টেম অ্যানালিস্টের অবশ্যই এরূপ শিক্ষা থাকতে হবে যেন কম্পিউটার সিস্টেং সিস্টেমের ব্যবহার এবং পুরো সিস্টেমকে পরিচালনা করার মতো দক্ষতা থাকে ।
বিক্রয় (Selling) :
একজন সিস্টেম অ্যানালিস্টের পণ্য বিক্রয় ও ক্রেতাকে আকৃষ্ট করার মতো যোগ্যতা থাকতে হবে।
(খ) টেকনিক্যাল স্কিল (Technical skill) :
নিচে টেকনিক্যাল/কারিগরি দক্ষতার বর্ণনা দেওয়া হলো- উদ্ভাবন শক্তি (Creativity) : একজন সিস্টেম ‘অ্যানালিস্টের উদ্ভাবন ক্ষমতা থাকতে হবে। সে সবসময় তার ক্রেতার চাহিদা পূরণ করতে সমর্থ হবে এবং পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা থাকতে হবে।
সমস্যা সমাধান (Problem solving) :
একজন সিস্টেম ‘অ্যানালিস্টের সমস্যা সমাধান করার মতো দক্ষতা থাকতে হবে। সমস্যা কখনো বলে-কয়ে আসে না এবং সমস্যার ধরনও বিভিন্ন সময়ে বিভিন্ন হয়। তাই একজন সিস্টেম অ্যানালিস্টকে সমস্যার সুষ্ঠু সমাধান দিতে হবে এবং সমস্যা যাতে অল্প হয় সে ধরনের সিস্টেম উদ্ভাবন করতে হবে।
প্রজেক্ট ‘ম্যানেজমেন্ট (Project management) :
কোন প্রজেক্ট কত দিনে সম্পূর্ণ হবে, কতজন জনশক্তি প্রয়োজন হবে, কত টাকার দরকার হবে এবং কী কী দ্রব্যের প্রয়োজন হবে তা নির্ণয় করা একজন সিস্টেম ‘অ্যানালিস্টের দায়িত্ব।
ডাইনামিক ইন্টারফেস (Dynamic Interface) :
একটি সিস্টেম যখন বাস্তবে কাজ করে, তখন তাকে ডাইনামিক ‘ইন্টারফেস বলে। তখন ঐ সিস্টেমের কারিগরি ও ম্যানেজমেন্টের মধ্যে সম্পর্ক গড়ে তোলা একজন দক্ষ সিস্টেম ‘অ্যানালিস্টের দায়িত্ব । এজন্য যে বাধা আসবে তা মোকাবিলা করতে হবে।
প্রশ্ন করার যোগ্যতা ও অনুসন্ধানের যোগ্যতা (Quest ioning attitude and inquiring mind) :
একজন অ্যানালিস্টের অবশ্যই প্রশ্ন করার অনুসন্ধিৎসা থাকতে হবে। যেমন— কী, কখন, কেন, কোথায়, কীরূপে ইত্যাদি প্রশ্ন এবং সেগুলোর উত্তর বের করার মতো দক্ষতাতার থাকতে হবে।

কম্পিউটার পরিচালনা ও ব্যবসা পরিচালনার যোগ্যতা (Knowledge of the basics of the computer and the business function) :
একজন সিস্টেম অ্যানালিস্টের অবশ্যই কম্পিউটারের হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের উপর দক্ষতা থাকতে হবে এবং ব্যবসা সংক্রান্ত ধারণা থাকতে হবে। উপরোক্ত ইন্টারপারসোনাল ও কারিগরি দক্ষতা একজন সিস্টেম অ্যানালিস্টকে পূর্ণাঙ্গ করে তোলে।
১ thought on “সিস্টেম অ্যানালিস্টের প্রয়োজনীয় দক্ষতা”