তথ্যের প্রকারভেদ ইনিশিয়াল ইনভেস্টিগেশন – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং ইনফরমেশন সংগ্রহ করার পদ্ধতি” বিভাগের একটি পাঠ।

Table of Contents
তথ্যের প্রকারভেদ ইনিশিয়াল ইনভেস্টিগেশন
বর্তমান সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দ্বারা একক তার বা একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয় প্রযুক্তিকে প্রকাশ করা হয়। পূর্বে এই কাজগুলো শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে করা হলেও বর্তমানে মোবাইল ও বিভিন্ন স্মার্ট ডিভাইস ব্যবহার করে আইসিটির কাজ করা হয়।একক লিঙ্ক সিস্টেমের মাধ্যমে টেলিফোন, অডিও-ভিজুয়াল ও কম্পিউটার নেটওয়ার্কের সমন্বয়ের ফলে বিশাল অঙ্কের অর্থনৈতিক খরচ কমে গিয়েছে।
প্রধানত Information তিন প্রকার-
(ক) অর্গানাইজেশন-ভিত্তিক তথ্য (The organization-based Information),
(খ) ইউজার স্টাফ-ভিত্তিক তথ্য (User staff-based Information),
(গ) কাজের ধরন/প্রকৃতি-ভিত্তিক তথ্য (The work itself-based Information)।
অর্গানাইজেশন-ভিত্তিক ইনফরমেশনগুলো নিম্নে দেওয়া হলো-
(ক) পলিসিস (Policies),
(খ) গোল (Goals),
(গ) অবজেক্টিভ (Objectives),
(ঘ) অর্গানাইজেশন স্ট্রাকচার (Organization structure)।

ইউজার স্টাফ-ভিত্তিক ইনফরমেশনগুলো নিম্নে দেওয়া হলো-
(ক) অথোরিটি রিলেশনশিপ (Authority relationaship),
(খ) জব ফাংশন (Job function),
(গ) ইনফরমেশন রিকুয়ারমেন্ট (Information requirement),
(ঘ) ইন্টারপারসোনাল রিলেশনশিপ (Interpersonal relationship)।
কাজের প্রকৃতিভিত্তিক ইনফরমেশনগুলো নিম্নে দেওয়া হলো
(ক) ওয়ার্ক ফ্লো (Work flow),
(খ) মেথড এবং প্রসিডিউর (Methods and procedure),
(গ) ওয়ার্ক সিডিউল (Work schedules)।
তথ্য প্রযুক্তি (আইটি) (ইংরেজি: information technology, সক্ষেপে IT) সাধারণত একটি ব্যবসা বা অন্যান্য উদ্যোগের প্রেক্ষিতে, সংরক্ষণ, উদ্ধার, প্রেরণ এবং তথ্য ম্যানিপুলেটের[১] জন্য ব্যবহৃত কম্পিউটার ও টেলিযোগাযোগ যন্ত্রপাতির অ্যাপ্লিকেশন।
‘তথ্য’ শব্দটির ইংরেজি পরিভাষা হলো ‘Information’। ইংরেজি ইনফরমেশন শব্দটি ল্যাটিন শব্দমূল ‘informatio’ থেকে উৎপত্তি লাভ করেছে। এই শব্দটির ক্রিয়ামূল ‘informare’, যার অর্থ: কাউকে কোনো কিছু অবগত করা, পথ দেখানো, শেখানো, আদান-প্রদান ইত্যাদি।’প্রযুক্তি’ শব্দটির ব্যবহার বহুমাত্রায় লক্ষ করা যায়। আধুনিক জীবনযাত্রায় ইলেকট্রনিক্স যন্ত্রপাতির সমন্বয়ে এমন একটি মিশ্র পদ্ধতি যার মাধ্যমে জীবনযাত্রা পূর্বের তুলনায় আরও সহজ হয়ে উঠে।