পেজ ব্রেক সরানো ও মুছে ফেলা,Line এবং Paragraph গুলোকে একত্রে একটি পৃষ্ঠার অন্তর্ভুক্ত করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১

আমাদের আজকের আলোচনার বিষয় পেজ ব্রেক সরানো ও মুছে ফেলা,Line এবং Paragraph গুলোকে একত্রে একটি পৃষ্ঠার অন্তর্ভুক্ত করা – যা অধ্যায় ১৩ ”ডকুমেন্ট ফরমেটিং” এর অন্তর্ভুক্ত । ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।

পেজ ব্রেক সরানো ও মুছে ফেলা

ডকুমেন্টে পেজ ব্রেক যেমন দেয়া যায় তেমনি পেজ ব্রেক সরানো বা মুছে ফেলা যায়। ডকুমেন্টের যেখান থেকে পেজ ব্রেক দেয়া হয়েছে সেখানে, মাউস পয়েন্টার রেখে কী-বোর্ড থেকে Delete চাপলেই পেজ ব্রেক মুছে যাবে।

Line এবং Paragraph গুলোকে একত্রে একটি পৃষ্ঠার অন্তর্ভুক্ত করা

১। যে Paragraph কে দুটি Page থেকে একত্রে এক পেজ এ নিতে হবে সেই Paragraph প্রথমে Block করতে হবে।

২। Home Tab অথবা Page Layout Tab-এ ক্লিক করে Paragraph section এর ডানদিকের কোনায় ক্লিক করলে Paragraph Dialog Box টি আসবে। চিত্র ১৩.১৭-এ Paragraph Dialog Box দেখানো হলোঃ

 

পেজ ব্রেক সরানো ও মুছে ফেলা,Line এবং Paragraph গুলোকে একত্রে একটি পৃষ্ঠার অন্তর্ভুক্ত করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১
Paragraph Dialog Box

 

৩। Line and Page Breaks-এ ক্লিক করলে Keep Lines Together রেডিও বাটন ক্লিক করতে হবে। Ok বাটন ক্লিক করতে হবে। চিত্র ১৩.১৮-এ Paragraph Dialog Box এর Line and Page Breaks Tab দেখানো হলো:

 

পেজ ব্রেক সরানো ও মুছে ফেলা,Line এবং Paragraph গুলোকে একত্রে একটি পৃষ্ঠার অন্তর্ভুক্ত করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১
Paragraph Dialog Box Line and Page Breaks Tab

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুনঃ

Leave a Comment