আমাদের আজকের আলোচনার বিষয় ইচ্ছানুযায়ী পেজ ব্রেক দেয়া ও ইচ্ছাকৃতভাবে প্যারাগ্রাফকে নতুন পৃষ্ঠায় শুরু করা – যা অধ্যায় ১৩ ”ডকুমেন্ট ফরমেটিং” এর অন্তর্ভুক্ত । ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
ইচ্ছানুযায়ী পেজ ব্রেক দেয়া ও ইচ্ছাকৃতভাবে প্যারাগ্রাফকে নতুন পৃষ্ঠায় শুরু করা
Page Break দেয়ার নিয়ম :
১। Document এর যেখান থেকে পেজ ব্রেক দেয়ার প্রয়োজন সেখানে মাউস পয়েন্টার রাখতে হবে।
২। Insert Tab-এ ক্লিক করে Pages section থেকে পেজ, ব্রেক এ ক্লিক করলে পেজটি ব্রেক হবে। চিত্র ১৩.১০-এ Page Break Command দেখানো হলোঃ

ইচ্ছামতো Paragraph নতুন Page থেকে শুরু করার নিয়মঃ
১। যে Paragraph নতুন Page থেকে শুরু করতে হবে সেই Paragraph প্রথমে Block করতে হবে।
২। Home Tab or Page Layout Tab-এ ক্লিক করতে হবে। চিত্র ১৩.১১-এ Paragraph Command দেখানো হলোঃ

৩। Paragraph section এর ডানদিকের কোনায় ক্লিক করলে Paragraph Dialog Box-টি আসবে। চিত্র ১৩.১২-এ Paragraph Dialog Box দেখানো হলো:

৪। এখানে দুটি Tab আছে। একটি Indents and Spacing এবং অপরটি Line and Page Breaks
৫। Indents and Spacing Tab-এ ক্লিক করে Paragraph কে Left, Right, Centered or Justified-এ ক্লিক করে সুবিধামতো Alignment করা যায়। চিত্র ১৩.১৩-এএ Paragraph Dialog Box এর Alignment Section দেখানো হলোঃ

Indention Left থেকে Right অথবা Right থেকে Left-এ করা যায়। চিত্র ১৩.১৪-এ Paragraph Dialog Box-এর Indention Section দেখানো হলো:

Spacing এর ক্ষেত্রে Before এবং After দুটি Option আছে। Before মানে Paragraph এর পূর্বে ফাঁকা জায়গা তৈরি করা। After মানে Paragraph এর পর ফাঁকা জায়গা তৈরি করা।

Line Spacing এর মাধ্যমে Paragraph এর অভ্যন্তরে প্রতিটি Line এর মাঝখানে Gap বা Space কে বুঝানো হয়। উক্ত Line এর মধ্যবর্তী Space কমানো-বাড়ানো যায়। চিত্র ১৩.১৫-এ Paragraph Dialog Box wit Spacing Section দেখানো হলোঃ

৬। Line and Page Breaks-এ ক্লিক করে Keep with next রেডিও বাটন ক্লিক করতে হবে। Ok বাটন ক্লিক করতে হবে। চিত্র ১৩.১৬-এ Paragraph Dialog Box এ Line and Page Breaks Tab দেখানো হলোঃ

আরও দেখুনঃ
