আমাদের আজকের আলোচনার বিষয় সাধারণ পার্সোনাল কম্পিউটারের যন্ত্রপাতি শনাক্তকরণ – যা অধ্যায় ১ ”কম্পিউটার হার্ডওয়্যার” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
সাধারণ পার্সোনাল কম্পিউটারের যন্ত্রপাতি শনাক্তকরণ



CPU এর বর্ণনা ও সচরাচর ব্যবহৃত I/O device এবং Memory
সিপিইউ (CPU): কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU) বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। Arithmetic Logic Unit (ALU), Memory Unit (MU) এবং Control Unit (CU) কে একত্রে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। মাইক্রো কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ’ ইউনিট হিসেবে মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। সিপিইউ হচ্ছে কম্পিউটারের প্রধান চালিকা শক্তি।
সিপিইউ বা মাইক্রোপ্রসেসর যাবতীয় হিসাবনিকাশ, সিদ্ধান্ত গ্রহণ এবং নিয়ন্ত্রণের কাজ করে। কম্পিউটারের ইনপুট ডিভাইসসমূহ নির্দেশ ও ডেটা গ্রহণ করে এবং তা সিপিইউতে পাঠায়। সিপিইউ প্রাপ্ত ডেটার ভিত্তিতে নির্দেশ অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে ফলাফল প্রস্তুত করে এবং তা আউটপুট ডিভাইসসমূহে পাঠায়।
বর্তমানের আধুনিক সিপিইউগুলো মাইক্রোপ্রসেসরে তৈরী মানে একটি মাত্র সমন্বিত চিপে এদের অবস্থান। কিছু কিছু কম্পিউটারে দেখা যায় একের অধিক সিপিইউ রয়েছে একটি মাত্র চিপে, যার মানে এগুলো বহুমাত্রিক প্রক্রিয়াজাতকরণ করতে সক্ষম। তাই এগুলোকে বহু-উৎস বিশিষ্ট প্রক্রিয়াজাতকরণ ইউনিট বলে। সমস্ত সমন্বিত চিপে সিপিইউ’র পাশাপাশি মেমোরি, পেরিফেরাল ডিভাইসগুলো এবং অন্যান্য কম্পিউটারের উপাদানগুলো থাকতে পারে। এরূপ যন্ত্রাংশগুলোকে বিভিন্নভাবে ডাকা হয় যেমন মাইক্রোকন্ট্রোলার বা সিস্টেম অন এ চিপ।