আজকে আমরা আলোচনা করবো নেটওয়ার্ক হার্ডওয়্যার হিসেবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড/নেটওয়ার্ক অ্যাডাপ্টার এর শনাক্তকারী পর্যবেক্ষণ সম্পর্কে। যা ডাটা কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারিক অংশের অন্তর্গত।

Table of Contents
নেটওয়ার্ক হার্ডওয়্যার হিসেবে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড/নেটওয়ার্ক অ্যাডাপ্টার এর শনাক্তকারী পর্যবেক্ষণ (Identify network interface card/network adapter/LAN card)
উদ্দেশ্য (Objectives)
(ক) নেটওয়ার্ক হার্ডওয়্যারের পরিচিতি লাভ।
(খ) NIC এর ব্যবহার সম্পর্কে জানা।
(গ) নেটওয়ার্ক অ্যাডাপ্টারের কার্যক্রম সম্পর্কে জানা।
তত্ত্ব (Theory) :
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ও নেটওয়ার্ক অ্যাডাপ্টার আলাদা দেখানো হয়েছে
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (Network Interface cord)
সুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য স্থাপিত কার্ডকে নেট ওয়ার্ক ইন্টারফেস কার্ড বা ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার বলে। এ কার্ড মাদারবোর্ডের এক্সপানশন দুটে লাগানো থাকে। এ কার্ড সক্রিয় করার জন্য নির্মাতা। প্রতিষ্ঠান প্রয়োজনীয় ড্রাইভার সফটওয়্যার সরবরাহ করে থাকে। নেটওয়ার্ক কার্ড কম্পিউটার ডেটা ক্যাবলের মধ্যে সংযোগ স্থাপন করে, নেটওয়ার্ক ড্রাইভারের নিকট থেকে ডেটা গ্রহণ ও নির্দেশ পালন করে এবং ডিজিটাল ডেটা সিগন্যালকে বিট আকারে আদান-প্রদান করে।


Tools:
নেটওয়ার্কিং করার জন্য আমরা বিভিন্ন ধরনের Tools ব্যবহার করে থাকি, যেমন- Crimper, Cable tester, Cutter ইত্যাদি Tools ব্যবহার করে থাকি।

CABLE TESTER
Cabling করা ‘ঠিক আছে কি না তা Test করার জন্য Cable Tester ব্যবহার করা হয়। এর এক দিকে থাকে টিকানেক্টর এবং অপর দিকে আরেকটি কানেক্টর দিয়ে Cable Test করতে হয়।

নেটওয়ার্ক অ্যাডাপ্টার (Network adapter)
পিসিতে প্রয়োজনীয় পোর্টের স্বল্পতা থাকলে তা এক্সপানশন কার্ডের মাধ্যমে পূরণ করা যেতে পারে। এক্সপানশন কার্ডকে এক্সপানশন বোর্ড, অ্যাডাপ্টার কার্ড বা অ্যাক্সেসরি কার্ডও বলা হয় বর্তমানে বিভিন্ন ধরনের এক্সপানশন কার্ড পাওয়া যায়। এগুলোর মধ্যে ইউএসবি পোর্ট, ফায়ারওয়্যার, ইথারনেট পোর্ট, সাটা পোর্ট, টিভি টিউনার ইত্যাদি অন্যতম একটি মুভি ক্যামেরা ফায়ারওয়্যার পোর্ট আছে কিন্তু পিসিতে তা সংযোগ করার জন্য কোন ফায়ারওয়্যার পোর্ট নেই, এমতাবস্থায় ফায়ারওয়্যার এক্সপানশন কার্ডের মাধ্যমে তা সংযোগের ব্যবস্থা করা যায়।
উপসংহার (Conclusion)
উপরোক্ত পর্যবেক্ষণের মাধ্যমে আমরা NIC এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার সম্পর্কে জানতে পারলাম।