আজকের আলোচনার বিষয়ঃ নেটওয়ার্ক টপোলজি । যা নেটওয়ার্ক টপোলজির অন্তর্গত।

Table of Contents
নেটওয়ার্ক টপোলজি (Network Topologies)
নেটওয়ার্কে কম্পিউটারসমূহ একটি আরেকটির সাথে যে পদ্ধতিতে সংযুক্ত করা হয়, তাই হল টপোলজি। এটি মূলত একটি নেটওয়ার্কের ফিজিক্যাল লে-আউট (Physical layout) ফিজিক্যাল লে-আউট হল নেটওয়ার্কে কম্পিউটার, প্রিন্টার এবং অন্যান্য ডিভাইসগুলো কীভাবে একে অন্যের সাথে সংযুক্ত হয়েছে।
বিভিন্ন কম্পিউটারকে সমন্বয় করেই নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে উঠ সমন্বয় ব্যবস্থার মূল উদ্দেশ্য হল প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান ও রিসোর্স ব্যবহার করা এবং উক্ত কাজগুলো করতে হলে প্রয়োজন হয় একটি সুনিয়ন্ত্রিত পথ বা মাধ্যম, যে মাধ্যম হতে পারে ক্যাবল (Cable) বা অন্য কোন বিশেষ ব্যবস্থায়, যা নিশ্চিত করে শুরু থেকে শেষ পর্যন্ত তথ্যের নিশ্চিত আদান-প্রদান। মূলত তথ্য-উপার আদান-প্রদান মাধ্যমের সঠিক নকশা (Design) এবং ব্যবস্থাপনাই হলো নেটওয়ার্ক টপোলজি।

টপোলজি (Topology) :
যে পদ্ধতিতে প্রতিটি কম্পিউটার পরস্পর যুক্ত হয়ে নেটওয়ার্ক গঠন করে, সে পদ্ধতিকে বলা হয় নেট ওয়ার্ক টপোলজি। কম্পিউটার নেটওয়ার্ক গঠনের মূল উদ্দেশ্য হল দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে স্বল্প খরচে অল্প সময়ে উপাত্ত ও তথ্য বিনিময় করা এবং এদের একে অপরের সম্পনসমূহ শেয়ার করে কর্মদক্ষতা বৃদ্ধি করা।
নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারসমূহকে কোন না কোন যোগাযোগ মাধ্যমের সাহায্যে কোন নির্দিষ্ট গঠনে আন্তঃসংযোগ করা প্রয়োজন। এর জন্য প্রয়োজন নেট ওয়ার্ক টপোলজি নেটওয়ার্কে প্রতিজোড়া স্টেশনের মধ্যে কোন পথে উপাত্ত ও তথ্য চলাচল করবে, নেট ওয়ার্ক টপোলজি তা ধার্য করে। লজিক্যাল এবং ফিজিক্যাল এ দু’ধরনের নেট ওয়ার্ক টপোলজি সম্পর্কে আমাদের জানা প্রয়োজন বিধায় নিম্নে তা আলোচনা করা হল :

লজিক্যাল টপোলজি (Logical topology) :
নেটওয়ার্ক ব্যবস্থায় ডাটা স্থানান্তরে যুক্তিনির্ভর পথের যে পরিকল্পনা বা ধারণা তাকে নেটওয়ার্ক লজিক্যাল টপোলজি (Logical topology) বলা হয় নেটওয়ার্ক ব্যবস্থাপনায় প্রাথমিক যে নকশায়ন করা হয়, যা যুক্তিনির্ভর এবং সঠিক ভৌতরূপ পেতে সক্ষম, তাকেই লজি-ক্যাল টপোলজি হিসাবে বিবেচনা করা হয়। লজি-ক্যাল টপোলজি নেটওয়ার্কের প্রাথমিক অবকাঠামোগত ধারণা প্রদান করে থাকে।
ফিজিক্যাল টপোলজি (Physical topology) :
নেটওয়ার্ক ব্যবস্থায় ডাটা স্থানান্তর করার জন্য যুক্তিনির্ভর পথের যে পরিকল্পনা এবং দৃশ্যমান যে অবকাঠামো, এই দু’য়ের সমন্বিত ভৌত অবস্থাকে নেটওয়ার্ক ফিজিক্যাল টপোলজি বলা হয়। নেটওয়ার্ক ব্যবস্থাপনায় ডাটা স্থানান্তরে বিভিন্ন রিসোর্স ব্যবহারের জন্য যে গ্রহণযোগ্য যোগাযোগ ব্যবস্থা- এসব-ই নেটওয়ার্ক ফিজি-ক্যাল টপোলজির আওতাভুক্ত। ফিজি-ক্যাল টপোলজিকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়, যথা-
(ক) বাস টপোলজি (Bus topology)
(খ) রিং টপোলজি (Ring topology)
(গ) স্টার টপোলজি (Star topology)
(ঘ) হাইব্রিড টপোলজি (Hybrid topology)
(ঙ) পূর্ণ সংযোজিত বা মেশ টপোলজি (Completely connected or mesh topology)
(চ) ট্রি টপোলজি (Tree topology) ইত্যাদি।