আমাদের আজকের আলোচনার বিষয় নির্দিষ্ট দর্শকের জন্য slide show কে কাস্টমাইজ করা – যা অধ্যায় ২০ ”MS Power Point ব্যবহার করে আকর্ষণীয় প্রেজেন্টেশন” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
নির্দিষ্ট দর্শকের জন্য slide show কে কাস্টমাইজ করা
Custom Slide Show তৈরির মাধ্যমে একটি Presentation-কে বিভিন্ন দর্শকের জন্য উপস্থাপন করা যায়। Custom Slide Show-এর দ্বারা Presentation থেকে কিছু স্বতন্ত্র Slide নিয়ে Group করে Presentation করা হয় অথবা অনেকগুলো Slide Group-এর মধ্যে Hyperlink-এর মাধ্যমে Presentation তৈরি করা যায়।

Custom Slide Show দুই প্রকার, যথা-
১। Basic Custom Slide Show এবং
২। Hyperlink Slide Show.
Basic Custom Slide Show:
সাধারণ Custom Slide Show দ্বারা একটি Presentation থেকে কয়েকটি Slide নিয়ে একটি গ্রুপ তৈরি করা হয়। ধরা যাক, একটি Presentation-এ ৭টি Slide আছে। Custom Show এর মাধ্যমে 1,3 এবং 5 নম্বর Slide নিয়ে একটি এবং 2, 4, 6 এবং 7 নম্বর Slide নিয়ে আরেকটি আলাদা Presentation তৈরি করা যাবে। সেক্ষেত্রে Custom1এর ক্ষেত্রে 1, 3 এবং 5 নম্বর Slide-কে দেখাবে এবং Custom 2 এর ক্ষেত্রে 2, 4, 6 এবং 7 নম্বর Slide-কে দেখাবে।

Basic Custom Show তৈরির নিয়ম:
- Slide Show Tab-এ Start Show Group-এ গিয়ে Custom Slide Show-তে Click করলে Custom Shows Dialog Box আসবে।
- Custom Shows Dialog Box-এর New-তে Click করলে Define Custom Show Dialog Box আসবে।
- যে Slide টিকে Group-এ অন্তর্ভুক্ত করতে চাই তাকে Presentation Slide-এ Click করতে হবে এবং পরে Add-এ Click করতে হবে।
- Slide গুলোর মধ্যে ধারাবাহিকতা পরিবর্তন করতে চাইলে একটি Slide-এ Click করে তারপর Arrow-এর মাধ্যমে Slide-কে উপর থেকে নিচে অথবা নিচ থেকে উপরে Move করানো যাবে।
- Slide Show name Box-এ উক্ত Group-এর একটি নাম দিতে হবে এবং OK Button-এ Click করলে Group তৈরি হবে।

- Custom1এর ক্ষেত্রে 1, 3 এবং 5 নম্বর Slide এবং Custom2 এর ক্ষেত্রে 2, 4, 6 এবং 7 নম্বর Slide নির্বাচন করে ২টি Group তৈরি করি।
- Custom1 Click করলে শুধু 1, 3 এবং 5 নম্বর Slide এবং Custom2 Click করলে শুধু 2, 4, 6 এবং 7 নম্বর Slide- কে দেখাবে।

Custom Show Hyperlink তৈরি করা:
- প্রথমে Basic Custom Show তৈরি করতে হবে।
- তারপর একটি Text অথবা Object-কে Link হিসাবে ব্যবহার করার জন্য Main Slide-কে নির্বাচন করতে হবে।

- Link to-তে গিয়ে Place in this Document-এ Click করতে হবে।

- Show and Return Check Box-এ Click করতে হবে যা উক্ত Dialog Box-এ রয়েছে।

- Slide সমূহকে Custom Slide নির্বাচন করে OK Button Click করতে হবে।
আরও দেখুনঃ
