নন পজিশনাল ও পজিশনাল সংখ্যা পদ্ধতি | HSC ICT

নন পজিশনাল ও পজিশনাল সংখ্যা পদ্ধতি আজকের ক্লাসের আলোচ্য বিষয়। “নন পজিশনাল ও পজিশনাল সংখ্যা পদ্ধতি [ Non-positional and positional number systems ]” এইচএসসি – আই.সি.টি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ HSC – ICT (Information and Communications Technology) ] তথা একাদশ ও দ্বাদশ শ্রেণীর – আই.সি.টি (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) [ Class 11 & 12 – ICT (Information and Communications Technology) ] এর ৩য় অধ্যায় [ Chapter 3 ] এ পড়ানো হয়। তাছাড়া আলিম ক্লাস [ Alim Class ] ও অন্যান্য শিক্ষা ব্যবস্থায় এই বিষয়টি পড়ানো হয়।

 

নন পজিশনাল ও পজিশনাল সংখ্যা পদ্ধতি

 

নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি: এই পদ্ধতিতে প্রতীক বা চিহ্নগুলো যেখানেই ব্যবহার করা হোক না কেন , তার মান একই থাকবে। রোমান সংখ্যা হচ্ছে নন-পজিশনাল (Non positional) সংখ্যার উদাহরণ। যেমন- রোমান সংখ্যায় 5 বোঝানোর জন্য V ব্যবহার করা হয়। V, VI কিংবা VII এই তিনটি উদাহরণে তিনটি ভিন্ন জায়গায় বসেছে, কিন্তু প্রতি ক্ষেত্রেই V চিহ্নটি 5 বুঝিয়েছে। তথা পজিশনাল সংখ্যা পদ্ধতির ন্যায় যতই ডান হতে বাম দিকে সরতে (স্থান পরিবর্তন) থাকুক না কেন তার স্থানীয় মানের (একক, দশক, শতক ইত্যাদির ন্যায়) কোন পরিবর্তন হয় না।

 

 

এর কারণ হলো নন-পজিশনাল (অস্থানিক) সংখ্যা পদ্ধতিতে স্থানিক মানের অনুপস্থিতি। প্রাচীনকালে যখন সংখ্যাতত্ত্ব সেভাবে গড়ে উঠেনি তখন নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রচলন ছিল। এই পদ্ধতিতে বিভিন্ন চিহ্ন বা প্রতীকের মাধ্যমে হিসাব-নিকাশের কাজ করা হতো । এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অংকগুলোর পজিশন বা অবস্থান গুরত্ব পায় না।

ফলে অংকগুলোর কোনো স্থানীয় মান থাকে না। শুধু অংকটির নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব-নিকাশ কার হয়। প্রাচীন কালে ব্যবহৃত হায়ারোগ্লিফিক্স (Hieroglyphics), মেয়ান ও রোমান, ট্যালি সংখ্যা পদ্ধতি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

যে পদ্ধতিতে সংখ্যার মান সংখ্যায় ব্যবহৃত অংক এর পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে ননপজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন- রোমান হরফ ১,২,৩ কে লেখা হয় i, ii, iii ইত্যাদি ভাবে। নন-পজিশনাল সংখ্যা পদ্ধতিতে 5 নম্বরটি কীভাবে উপস্থাপন করা হয়? ব্যাখ্যা: একটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতিতে, 1 কে I হিসাবে, 2 কে II হিসাবে, 3 কে III হিসাবে, 4 কে IIII হিসাবে এবং তাই, 5 কে রোমান কোডে V হিসাবে উপস্থাপন করা হয়েছে। এই সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলি প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

 

 

নন পজিশনাল ও পজিশনাল সংখ্যা পদ্ধতি এর বিস্তারিত ঃ

 

আরও পড়ুনঃ

Leave a Comment