আইসিটি গুরুকুলে নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক, বিনিয়োগকারী ও স্টার্টআপ সম্মেলন ‘ফান্ডফোরওয়ার্ড’অনুষ্ঠিত, সুবিধা নিয়ে আসছে আলিবাবা, জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্ট বেদখল টুইটার নীরব, শেয়ার করা পুরোনো রিলস খোঁজা যাবে, নীতিমালা প্রকাশ করছে স্ন্যাপচ্যাট, জিমেইলসহ ৪ পণ্যে এআই যোগের ঘোষণা দিল গুগল

Table of Contents
মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক | সারা সপ্তাহের খবর
মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক
ব্রিটিশ মন্ত্রীদের কর্মক্ষেত্রে ব্যবহৃত সেলফোনে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিবিসি।
প্রকাশিত খবরে বলা হয়, দেশটির সরকারের ভয়, অফিশিয়াল ফোনে যেসব সংবেদনশীল তথ্য রয়েছে, টিকটক অ্যাপের মাধ্যমে চীন সরকার সেগুলোয় প্রবেশ করতে পারবে। কেবিনেট মন্ত্রী অলিভার ডোডেন বলেন, ‘এ নিষেধাজ্ঞা পূর্বসতর্কতামূলক পদক্ষেপ। খুব শিগগির তা কার্যকর হবে।’
বিনিয়োগকারী ও স্টার্টআপ সম্মেলন ‘ফান্ডফোরওয়ার্ড’অনুষ্ঠিত
বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দেশীয় স্টার্টআপগুলোর পারস্পরিক সহযোগিতা টেকসই ডিজিটাল ইকোসিস্টেম ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ বাড়াতে পারে। গতকাল সন্ধায় গুলশান ক্লাবে অনুষ্ঠিত ইনডেস্ক প্রজেক্ট ম্যানেজমেন্ট লিমিটেড (আইপিএমএল) আয়োজিত ‘ফান্ডফোরওয়ার্ড’ শীর্ষক এক সম্মেলনে প্রযুক্তি বাজার, প্রযুক্তি ও বিনিয়োগ বিশেষজ্ঞরা এমনটাই মন্তব্য করেন।
সুবিধা নিয়ে আসছে আলিবাবা
চীনের সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা বাংলাদেশের আরও কোম্পানিকে তাদের ওয়েবসাইট ব্যবহার করে পণ্য বিক্রির সুযোগ দিতে চায়। এ জন্য আলিবাবা একটি নির্দিষ্ট ফি নির্ধারণ করেছে এবং বাংলাদেশি উৎপাদনকারীরা চাইলে এই ফি পরিশোধের মাধ্যমে ওই প্ল্যাটফর্মে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।

জনপ্রিয় ব্যক্তিদের অ্যাকাউন্ট বেদখল টুইটার নীরব
জেস রবার্টসন ও ডেভিড ডেন দুজনই টুইটারে বেশ জনপ্রিয়। কয়েক সপ্তাহ ধরেই এই দুজনের টুইটার অ্যাকাউন্ট কে হ্যাক করে ” ১০টি ম্যাকবুক রয়েছে। এগুলো ৬০০ ডলারে বিক্রি করা হবে এমন পোষ্ট করা হয়” জেস রবার্টসন ও ডেভিড ডেন তাঁদের দাবি, বিষয়টি জানানোর পরও টুইটার নীরব ভূমিকা পালন করছে। কোনো ব্যবস্থা না নেওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট দুটি নিষ্ক্রিয় করেনি টুইটার। অথচ হ্যাকাররা এ প্রচারণা চালিয়ে হাজারো মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে পারে।
শেয়ার করা পুরোনো রিলস খোঁজা যাবে
ব্যবহারকারীরা একটি ছোট ভিডিও একাধিকবার বিনিময় করলেও এটি শুধু শেষবার যার সঙ্গে বিনিময় করা হয়েছিল, তার অ্যাভাটারসহ একবার প্রদর্শন করবে। তবে রিলস ছাড়া অন্যান্য পোস্টের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে কি না বা কোনো রিল যদি কারও সঙ্গে শেয়ার করা না হয়, সেগুলোর ক্ষেত্রেও এই সুবিধা পাওয়া যাবে কি না, তা নিশ্চিত করেনি ইনস্টাগ্রাম।
নীতিমালা প্রকাশ করছে স্ন্যাপচ্যাট
ভিডিও ও ছবিভিত্তিক আধেয় (কনটেন্ট) নির্মাতাদের জন্য নীতিমালা তৈরি করছে কিশোর-কিশোরীদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাট। এদিকে নতুন এক সুবিধা যোগ করেছে স্ন্যাপচ্যাট, যেটির মাধ্যমে ছেলেমেয়েরা কোন ধরনের কনটেন্ট স্ন্যাপচ্যাটে দেখতে পাবে না তা নিয়ন্ত্রণ (প্যারেন্টাল কন্ট্রোল) করতে পারবেন অভিভাবকেরা।

জিমেইলসহ ৪ পণ্যে এআই যোগের ঘোষণা দিল গুগল
জিমেইল, ডকস, শিটস ও স্লাইডসের মতো কর্মক্ষেত্রে কাজে লাগে এমন পণ্যগুলোয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যোগ করার ঘোষণা দিয়েছে গুগল। ফলে এআইয়ের মাধ্যমে বিভিন্ন লেখা তৈরির পাশাপাশি সারাংশও লেখা যাবে। সংক্ষেপে লেখার কিছু সারাংশ থেকে এআই দিয়ে ই–মেইল লিখে নেওয়ার সুযোগ থাকবে। স্লাইডসে উপস্থাপনার জন্য এআই ব্যবহার করে বিভিন্ন ছবি, ভিডিও ও অডিও তৈরির সুযোগ থাকবে। যে কাজগুলো সাধারণত মাইক্রোসফট ডিজাইনার, ড্যাল-ই কিংবা ক্যানভাতে করা যায়৷
আরও দেখুনঃ
১ thought on “মন্ত্রীদের অফিশিয়াল ফোনেও থাকবে না টিকটক | সারা সপ্তাহের খবর”