ত্রুটি নিরসনে গুরুত্বপূর্ণ দিকসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

আমাদের আজকের আলোচনার বিষয় ত্রুটি নিরসনে গুরুত্বপূর্ণ দিকসমূহ – যা অধ্যায় ৯ ”ভিজ্যুয়াল বেসিক ডেবাগিং” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

 

ত্রুটি নিরসনে গুরুত্বপূর্ণ দিকসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

ত্রুটি নিরসনে গুরুত্বপূর্ণ দিকসমূহ

অ্যাপ্লিকেশনে সংঘটিত ত্রুটি দূরীকরণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ Way রয়েছে। নিম্নে এগুলো উল্লেখ করা হল। যথাঃ
অ্যাপ্লিকেশনটি Design করার সময় সতর্কতার সাথে Design করতে হবে। প্রাসঙ্গিক Event এবং যে উপায়ে Code সমূহ পরস্পরকে সাড়া দেয় সে উপায় ব্যবহার করে প্রোগ্রামে Code লিখতে হবে। প্রতিটি Event Procedure ও General Procedure কে সুনির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য সামনে রেখে প্রোগ্রামে ব্যবহার করতে হবে।

 

প্রোগ্রামে প্রচুর পরিমানে Comment সংযোজন করতে হবে যাতে করে যে কোন User, Procedure ব্যবহারের লক্ষ্য- উদ্দেশ্য সম্পর্কে সহজেই জ্ঞাত হতে পারে এবং প্রোগ্রামের কোন অংশে ভুল-ত্রুটি সংঘটিত হতে পারে তা অনুমান করতে পারে।

Object সমুহকে যথাসম্ভব স্পষ্টভাবে উদ্ধৃত করতে হবে। Generic কিংবা Variant Object Data Type এর পরিবর্তে Object, Browser এর Class/ Module এর অন্তর্ভূক্ত Object List এর Object সমুহকে Declare করতে হবে। Variable বা Object Declaration এর ক্ষেত্রে Variable কিংবা Object এর সাথে সঙ্গতিপূর্ণ নাম ব্যবহার করতে

Variable, Constant বা Function Name Typing এর ক্ষেত্রে ভুলজনিত কারণে প্রোগ্রামে সবচেয়ে বেশি চুল সংঘটিত হয়। তাই প্রোগ্রামে Variable, Constant, Function বা Data type লিখার করার সময় শুদ্ধভাবে লিখতে হবে।

প্রোগ্রামে Variable Declare করার সময় প্রতিটি Variable কে আলাদা আলাদা Line এ Declare করাই ভাল। Variable সমুহকে Declare করার সময়ে Alphabetlical Order এ Declare করা উচিৎ।

 

ত্রুটি নিরসনে গুরুত্বপূর্ণ দিকসমূহ I প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ৩

 

সর্বোপরি একজন প্রোগ্রামারের প্রোগ্রামের প্রতি কতটুকু attention আছে বা প্রোগ্রামার কতটুকু attention বা মনোযোগ দিয়ে Program Coding সম্পন্ন করেন তার উপরই প্রোগ্রামের ত্রুটি সমূহ নির্ভর করে। তাই প্রোগ্রামিং করার সময় সম্পূর্ণ মনোযোগ নিবন্ধ করে প্রোগ্রামিং সম্পন্ন করলে প্রোগ্রামের অনেক ভুল-ত্রুটি এড়ানো সম্ভব বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।

Leave a Comment