হোয়াটসঅ্যাপে নতুন তিন নিরাপত্তা সুবিধা | সারা সপ্তাহের খবর

হোয়াটসঅ্যাপে নতুন তিন নিরাপত্তা সুবিধা- খবর দিয়ে শুরু করছি আইসিটি গুরুকুল নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো  সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

হোয়াটসঅ্যাপে নতুন তিন নিরাপত্তা সুবিধা

 

হোয়াটসঅ্যাপে নতুন তিন নিরাপত্তা সুবিধা | সারা সপ্তাহের খবর

 

ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তায় ‘অ্যাকাউন্ট প্রটেক্ট’, ‘ডিভাইস ভেরিফিকেশন’ ও ‘অটোমেটিক সিকিউরিটি কোডস’ নামের নতুন তিন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ তিন সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের আদান-প্রদান করা তথ্য আগের তুলনায় আরও বেশি নিরাপদ থাকবে বলে জানিয়েছে মেটার মালিকানাধীন অ্যাপটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিজ্ঞাপনের হিসাব দিতে বিটিআরসির নির্দেশ

টেলিকম খাতের বিভিন্ন অপারেটররা সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিজ্ঞাপন দিয়েছে, তার বিস্তারিত হিসাব দিতে হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এসব হিসাব চেয়ে সংশ্লিষ্ট অপারেটদের চিঠি দিয়েছে। শনিবার ১৫ এপ্রিল বিটিআরসির উপপরিচালক মো. নাহিদুল হাসানের স্বাক্ষরে এ চিঠি দেওয়া হয়েছে। চিঠি দেওয়া হয়েছে মুঠোফোন অপারেটর, আইএসপি অপারেটর, আইএসপিএবি, টিভ্যাস, অ্যামটব, এপিটু এসএমএস এগ্রিগেটর, ভেহিকল ট্র্যাকিংস সার্ভিস অপারেটর, ভিটিএসপিএবির মতো সংগঠন এবং প্রতিষ্ঠানকে।  

 

একটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন ফাংশন | অর্গানাইজেশনাল ফাংশন এবং সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল | সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন
গুগোল নিউজে আমাদের ফলো করুন

 

ইনস্টাগ্রামে সরাসরি অর্থ আয়ের সুযোগ চালু হচ্ছে আরও ৬ দেশে

গত ফেব্রুয়ারি মাসে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিতে গিফটস নামের মনেটাইজেশন সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম। এ সুবিধা কাজে লাগিয়ে কনটেন্ট নির্মাতারা চাইলেই নিজেদের তৈরি বিশেষায়িত ভিডিও প্রদর্শনের বিনিময়ে অনুসরণকারীদের কাছ থেকে সরাসরি অর্থ সংগ্রহ করতে পারেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধে ইলন মাস্ক

এক্স ডট এআই নামের নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান চালু করছেন ইলন মাস্ক। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের নেভাদাতে গত মাসে এই এআই প্রতিষ্ঠান চালু করেন মাস্ক। নতুন এই প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে রয়েছেন মাস্ক নিজেই। আর জ্যারেড বার্কলকে এ প্রতিষ্ঠানের সচিব হিসেবে রেখেছেন।

স্মার্টফোন থেকে তথ্য চুরি

 

২০২২ সালে সবচেয়ে বেশি বিক্রিত স্মার্টফোন | সারা সপ্তাহের খবর

 

স্মার্টফোন থেকে তথ্য চুরি করা ম্যালওয়্যারযুক্ত ৬০টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে গুগল প্লে স্টোরে। গুগলের নিরাপত্তাব্যবস্থার চোখ এড়িয়ে প্লে স্টোরে জায়গা করে নেওয়ায় এরই মধ্যে ১০ কোটির বেশিবার ডাউনলোড করা হয়েছে অ্যাপগুলো। ক্ষতিকর এই ম্যালওয়্যার থাকার বিষয়টি জানতে পেরে এরই মধ্যে প্লে স্টোর থেকে অ্যাপগুলো মুছে ফেলেছে গুগল।

কৃত্রিম বুদ্ধিমত্তা যোগ করল অ্যাডোবি প্রিমিয়ার প্রো

ভিডিও সম্পাদনার জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি প্রিমিয়ার প্রো–তে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। নতুন এ সুবিধা চালুর ফলে এখন এআইয়ের সাহায্যে ভিডিও সম্পাদনা করা যাবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সোমবার থেকে শুরু হওয়া ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্রডকাস্টার বা এনএবির বার্ষিক প্রদর্শনী উপলক্ষে নিজেদের সফটওয়্যারে নতুন কিছু সুবিধা যোগ করার যে উদ্যোগ অ্যাডোবি নিয়েছে, এটি তারই অংশ। প্রতিষ্ঠানটি বলছে, তারা লেখাভিত্তিক ভিডিও সম্পাদনা সুবিধা যোগ করবে। এটি ভিডিও সম্পাদনায় নতুন এক মাত্রা যোগ করবে। নতুন এ সুবিধার জন্য লেখা কপি এবং পেস্টের মতো ‘রাফ কাট’ ভিডিও সম্পাদনাও সহজ হবে।

নেপাল ও পূর্ব আফ্রিকায় বাংলাদেশের ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার

বাংলাদেশের ডিজি নোভা লিমিটেডের তৈরি ডিজি ক্যাশিয়ার সফটওয়্যার দেশের গণ্ডি পেরিয়ে নেপাল ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবহার হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তৈরি ডিজিটাল হিসাব সংরক্ষণ ও পরিচালনার সফটওয়্যারটি কাজে লাগিয়ে সহজেই অনলাইন বা সরাসরি পণ্য কেনাবেচার তথ্য সংরক্ষণসহ মজুতের হিসাব রাখা যায়। পণ্যের বারকোড বা ক্রমিক নম্বর প্রিন্ট ও স্ক্যান করারও সুযোগ মিলে থাকে। 

আরও পড়ুনঃ

১ thought on “হোয়াটসঅ্যাপে নতুন তিন নিরাপত্তা সুবিধা | সারা সপ্তাহের খবর”

Leave a Comment