ড্রইং টুলবার Open করা,Text box আঁকা এবং তাতে text লেখা,Drawing toolbar হতে বিভিন্ন অবজেক্ট ব্যবহার করে বিভিন্ন চিত্র অংকন করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১

আমাদের আজকের আলোচনার বিষয় ড্রইং টুলবার Open করা,Text box আঁকা এবং তাতে text লেখা ,Drawing toolbar হতে বিভিন্ন অবজেক্ট ব্যবহার করে বিভিন্ন চিত্র অংকন করা – যা অধ্যায় ১১ ”গ্রাফিক্স ও ড্রইং” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।

বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।

ড্রইং টুলবার Open করা

ড্রইং টুলবার হিসেবে Insert ও Format ট্যাব এর কমান্ডসমূহকে বোঝায়। এজন্য যেকোন ছবি ডকুমেন্টে সংযুক্ত করে ছবির উপর ক্লিক করতে হবে। ফলে Format ট্যাব প্রদর্শিত হবে। Format ট্যাবে ক্লিক করলে কমান্ডসমূহ দেখা যাবে। আবার মেনু ট্যাবে ক্লিক করলেও ড্রইং কমান্ড দেখা যাবে।

Text box আঁকা এবং তাতে text লেখা

১। Insert ট্যাবে ক্লিক করতে হবে।

২। এবার Text box এ ক্লিক করতে হবে।

৩। Text এর একটি ফরমেট লিস্ট প্রদর্শিত হবে। এখান থেকে যেকোন Style পছন্দ করে অথবা Draw Text Box এ ক্লিক করতে হবে।

 

ড্রইং টুলবার Open করা,Text box আঁকা এবং তাতে text লেখা,Drawing toolbar হতে বিভিন্ন অবজেক্ট ব্যবহার করে বিভিন্ন চিত্র অংকন করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১

 

৪। Text Box প্রদর্শিত হবে অথবা পছন্দনীয় জায়গায় ক্লিক করে ড্রাগ করলেও Text Box প্রদর্শিত হবে।

৫। এবার এর ভিতরে ক্লিক করলে Text Box এ লেখার জন্য একটি পয়েন্টার Blink করতে থাকবে যেখান থেকে লেখা শুরু করতে হবে।

৬। এবার Text Box এ Text টাইপ করতে হবে।

 

Drawing toolbar হতে বিভিন্ন অবজেক্ট ব্যবহার করে বিভিন্ন চিত্র অংকন করা

১। প্রথমে ইনসার্ট ট্যাব এ ক্লিক করতে হবে।

২। এবার Picture/Clip Art/Shapes/SmartArt/chart হতে যেকোন Style পছন্দ করে যে স্থানে চিত্র ‘অংকন করতে হবে সেখানে মাউস দ্বারা ক্লিক করে ড্রাগ করতে হবে।

৩। চিত্র ‘অংকন করা হয়ে যাবে।

 

ড্রইং টুলবার Open করা,Text box আঁকা এবং তাতে text লেখা,Drawing toolbar হতে বিভিন্ন অবজেক্ট ব্যবহার করে বিভিন্ন চিত্র অংকন করা I কম্পিউটার অ্যাপ্লিকেশনস ১

৪। ছবিটি সিলেক্ট করে Format ট্যাবে ক্লিক করে এর border, color, contrast, brightness, shape, Position ইত্যাদি পরিবর্তন করা যায়।

Leave a Comment