আজকে আমরা আলোচনা করবো ডোমেইন নেম সিস্টেমের গঠন পর্যবেক্ষণ । যা ডাটা কমিউনিকেশন সিস্টেমের ব্যবহারিক অংশের অন্তর্গত।

Table of Contents
ডোমেইন নেম সিস্টেমের গঠন পর্যবেক্ষণ (Perform the task to configure the DNS)
উদ্দেশ্য (Objectives)
(ক) DNS এর গঠন সম্পর্কে অবগত হওয়া।
(খ) এর কার্যক্রম সম্পর্কে জ্ঞান লাভ।
(গ) DNS এর ব্যবহার জানা।
তত্ত্ব (Theory) :
আইপি অ্যাড্রেস নাম্বার দ্বারা লিখিত হয়। আইপি অ্যাড্রেসের জন্য সংখ্যা মনে রাখা কষ্টকর। তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোন নাম ব্যবহার করা হয় ক্যারেক্টার ফর্মের দেওয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়। যেমন : আইপি অ্যাড্রেস ২০৩৯১, ১৩৯.২ এর পরিবর্তে bijoynet ডোমেইন নেম ব্যবহার করা যা ডোমেইন নেমকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, যাতে করে একই নাম অন্য কেউ না পায়।
যে পদ্ধতিতে ডোমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয়, তাকে DNS (Domain Naming System) বলে। এখানে bijoy.net ডোমেইন নেম এ দুটি অংশ দেখা যাচ্ছে। ডট পর শেষ অংশটিকে টপ লেভেল ডোমেইন বলা হয়। এটি দেখে সহজেই বুঝা যায় প্রতিষ্ঠানটি কোন ধরনের টপ লেভেল ডোমেইনসমূহকে আবার জেনেরিক এবং কান্ট্রি এ দুটি বৃহৎ ভাগে ভাগ করা হয়েছে।

জেনেরিক টপ লেভেল ডোমেইন
নিচের টেবিলে সাত ধরনের জেনেরিক টপ লেভেল ডোমেইন দেখানো হলো
|
টপ লেভেল ডোমেইন |
ডোমেইন প্রকৃতি |
উদাহরণ |
|
.com |
কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান | microsoft.com, compaq.com |
| .gov | গভর্নমেন্টাল-রাষ্ট্রীয় প্রতিষ্ঠান | whitehouse.gov. |
| .mil | মিলিটারি-মার্কিন সেনাবাহিনীর জন্য সংরক্ষিত | usarmy.mil. usnavy.mil |
| .edu | এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান | umn.edu, du.edu, buet.edu |
| .net | নেটওয়ার্ক সার্ভিস | InterNIC.net, bangla.net |
| .org | অর্গানাইজেশন | most-bd.org, bccbd.org |
| .int | আন্তর্জাতিক সংস্থা | Wipo.int, un.int |
আরো বেশি নির্দিষ্ট করার জন্য ডোমেইন হিসাবে ব্যবহারের জন্য দেশের সংক্ষিপ্ত নাম ব্যবহার করা হয়। যেমন bijoy.net.bd। এসব টপ লেভেল ডোমেইনকে কান্ট্রি ডোমেইন বলা হয়।

কান্ট্রি ডোমেইন
নিচে কয়েকটি কান্ট্রি ডোমেইন দেওয়া হলো:
| ar | আর্জেন্টিনা | my | মালয়েশিয়া | ||
| au | অস্ট্রেলিয়া | nl | নেদারল্যান্ড | ||
| bd | বাংলাদেশ | pk | পাকিস্তান | ||
| bt | ভুটান | sa | সৌদি আরব | ||
| cn | চীন | th | থাইল্যান্ড | ||
| eg | মিশর | tr | তুর্কি বা তুরস্ক | ||
| id | ইন্দোনেশিয়া | uk | যুক্তরাজ্য | ||
| in | ইন্ডিয়া | us | যুক্তরাষ্ট্র | ||
| jp | জাপান | jw | জিম্বাবুয়ে | ||
| lk | শ্রীলংকা |
উপসংহার (Conclusion)
উপরোক্ত পর্যবেক্ষণের মাধ্যমে আমরা DNS এর ব্যবহার ও এর কার্যক্রম সম্পর্কে জানতে পারলাম।