অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “অবজেক্ট ওরিয়েন্টেড অ্যাপ্রোচ-এর ধারণা” বিভাগের একটি পাঠ।
Table of Contents
অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল

Analysis, design, implementation, testing ও refinement নিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল গঠিত। ইউজার এর প্রয়োজনীয়তাকে একটি software solution এর মধ্যে নিয়ে আসাই এর প্রধান উদ্দেশ্য। বর্তমান পণ্যের পরিবর্তন, বিশুদ্ধকরণ, স্থানান্তরকরণ অথবা সংযোজনই হলো development প্রক্রিয়া। একটি transformation এর আউটপুট যখন একটি subsequent transformation এর ইনপুট হয় তখন software development প্রক্রিয়া A Series of Transformation-এর মতো দৃশ্যমান হয় ।
(i) Object-oriented analysis:
Object-oriented analysis হলো Software Development-এর সমস্যাযুক্ত স্তরে সিস্টেমের প্রয়োজনীয়তা এবং বিভিন্ন ক্লাসকে identify করার এবং অন্যান্য ক্লাসের সাথে তাদের সম্পর্ক বিষয়ে অবগত হওয়ার একটি প্রক্রিয়া। সিস্টেমের প্রয়োজনীয়তা বুঝার জন্য আমাদেরকে ইউজারের প্রয়োজনীতাগুলো চিহ্নিত করতে হবে।
(ii) Object-oriented design (OOD) :
Analysis এবং user interface অংশে নির্দিষ্ট ক্লাস ডিজাইন করাই হলো object- oriented design এর মূল উদ্দেশ্য। Requirement এর জন্য প্রয়োজনীয় implementation সাপোর্ট করার মতো অতিরিক্ত কিছু ক্লাস এবং অবজেক্টকে আমরা এ অংশে চিহ্নিত করে থাকি ।

প্রথমত, অবজেক্ট এবং তাদের রিলেশনশিপের উপর বেস করে অবজেক্ট মডেল তৈরি করা হয়, তারপর এদের পুনরাবৃত্তি করা এবং পরিশেষে অবজেক্ট মডেলকে refine করা হয়—
- Design and refine classes
- Design and refine attributes
- Design and refine methods
- Design and refine stuctures
- Design and refine associations
(iii) Object-oriented implementation :
তৈরিকারক প্রতিষ্ঠানগুলো বর্তমান বাজারের চাহিদা এবং মূল্যমান বিচার করে পণ্য তৈরি করে থাকে । যেমন, Component-based development (CBD) একটি শিল্পকারখানা-ভিত্তিক সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রক্রিয়া ।
Rapid application development (RAD) :
RAD কে একটি অ্যাপ্লিকেশন গতানুগতিক প্রক্রিয়ার চেয়ে দ্রুতগামী করে তোলার জন্য একসেট টুলস এবং টেকনিকের সমন্বয় বলা চলে। Software Prototype এর সাথে এ বিষয়গুলো সম্পৃক্ত।
আরও দেখুনঃ

১ thought on “অবজেক্ট ওরিয়েন্টেড সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল”