ডেটা ফিল্টার আজকের ক্লাসের বিষয়। গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্ক এর মাইক্রোসফট এক্সেল নিয় নানাবিধ আয়োজনের একটি “মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল”। এখন চলছে মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়াল। সেই ধারাবাহিকতায় একটু অগ্রসর আমাদের “মাইক্রোসফট এক্সেল ক্রাশ কোর্স”। আজ আলাপ হয়েছে “মাইক্রোসফট এক্সেল” এর “ডেটা ফিল্টার” নিয়ে।
Table of Contents
ডেটা ফিল্টার
MS Excel এ Data Filter নির্দেশ দিয়ে ডাটাবেজ হতে কোন নির্দিষ্ট শর্তসাপেক্ষে কোন নির্দিষ্ট শ্রেণীর ডাটা খুজে বের করে আলাদা ভাবে প্রদর্শন করা যায়। ডাটা ফিল্টার করার জন্য নিম্নের তৈরি করা একটি টেবিল থেকে ডাটা ফিল্টার করার পদ্ধতি দেখানো হলঃ

উপরের টেবিলে আমরা একটি স্কুলের কিছুু ছাত্রের নাম, ও বিষয় ভিত্তিক নং, টোটাল নং ও রেজাল্ট দেখতে পাচ্ছি।
এখন আমরা এ সকল ডাটাগুলো থেকে শর্তসাপেক্ষে নির্দিষ্ট শ্রেণীর ডাটা খুজে বের করে আলাদা ভাবে প্রদর্শন করার জন্য Filter অপশনটি ব্যবহার করবো। Filter অপশনটি ব্যবহার করা জন্য প্রথমে টেবিলের যে কোন একটি সেলে Cell Pointer রাখুন। এবার রিবনের Data ট্যাবে ক্লিক করে, Sort & Filter গ্রুপের Filter অপশনে ক্লিক করুন। তাহলে টেবিলের সবগুলো কলামে Drop Down Arrow চলে আসবে। নিচের ছবিতে দেখানো হলঃ

উপরের ছবিতে লালদাগ গুলো লক্ষ্য করুন, Filter অপশনে ক্লিক করার কারনে সবগুলো কলামে Drop Down Arrow চলে এসেছে।
এখন আপনি নির্দিষ্ট শ্রেণীর ডাটাগুলো আলাদা ভাবে খুঁজে বের করতে চান যেমনঃ টিচারদেরকে আলাদা ভাবে খুজে বের করবেন। সে ক্ষেত্রে Math কলামে অর্থাৎ ‘E’ কলামের যে কোন একটি সেলে Cell Pointer রাখুন। তারপর Drop Down Arrow তে ক্লিক করুন, একটি অপশন মেনু আসবে। এবার অপশন মেনুতে লক্ষ্য করুন, Search অপশনটি Select All অবস্থায় রয়েছে এবং সবগুলো সিলেক্ট হয়ে আছে।
এখানে Select All এর ঘরে ক্লিক করে সবগুলো অপশন কে Deselect (সবগুলো থেকে টিক মার্ক উঠে যাবে ) করুন। যেহেতু আমরা শুধু নির্দিষ্ট কোন মার্ক খুজে বের করবো তাই সেই নং ক্লিক করে সিলেক্ট করুন। তারপর OK ক্লিক করুন, তাহলে টেবিলে শুধুমাত্র টিচারদের ডাটাগুলো চলে আসবে। নিচের ছবিতে বিষয়টি দেখানো হলঃ

ডেটা ফিল্টার নিয়ে বিস্তারিত: