সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট” বিভাগের একটি পাঠ।

Table of Contents
সিস্টেম ডিজাইন ও ডেভেলপমেন্ট
সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন ,ফিজিবিলিটি রিপোর্ট (Report) অনুযায়ী নির্দিষ্ট কতকগুলো রিকোয়ারমেন্ট (requirement) সম্পূর্ণ করে আর্কিটেকচার, কম্পোনেন্ট, মডিউলস, ইন্টারফেস এবং ডাটা (data) কে ব্যবহার করে একটি সিস্টেমকে ডিফাইনিং (defining) করার কৌশল বা প্রসেস/প্রক্রিয়াকে সিস্টেম ডিজাইন (System design) বলে।
অর্থাৎ একটি নতুন সিস্টেমকে বাস্তবে কার্যোপযোগী করতে প্রয়োজনীয় কারিগরি ও অন্যান্য চাহিদা সম্পন্ন (requirement fulfil) করে যে ধারাবাহিক পদ্ধতি, কৌশল কিংবা প্রসেস অবলম্বন করে, তাকে সিস্টেম ডিজাইন (System design) বলে ।
একটি সিস্টেম ডিজাইনের প্রধান প্রধান অবজেক্টিভ (Objective)-গুলো হলো-
(ক) প্র্যাকটিক্যালিটি (Practicality)
(খ) ইফিসিয়েন্সি (Efficiency)
(গ) কস্ট (Cost)
(ঘ) ফ্লেক্সিবিলিটি (Flexibility)
(ঙ) সিকিউরিটি (Security)।

একটি সিস্টেমকে ডিজাইন করতে যে-সব ধারাবাহিক ডিজাইন পদ্ধতি অবলম্বন করা হয়, তা হলো- যৌক্তিক ডিজাইন (Logical Design)
(ক) ডাটা ডায়াগ্রাম (Data flow diagram)
(খ) এন্টি লাইফ হিস্ট্রি (Entity life histories)
(গ) ই-আর ডায়াগ্রাম ডিজাইন (E-R diagram)
ফিজিক্যাল ডিজাইন (Physical Design)
অল্টারনেটিভ ডিজাইন মেথডোলজিস (Alternative design methodologies)
(ক) র্যাপিড অ্যাকশন ডেভেলপমেন্ট বা আর.এ.ডি (Rapid Action Development or RAD)
(খ) জয়েন্ট অ্যাকশন ডেভেলপমেন্ট বা জে.এ.ডি. (Joint Action Development or JAD)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি সাধারণভাবে তথ্য প্রযুক্তির সমার্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ধরনের একীভূত যোগাযোগ ব্যবস্থা এবং টেলিযোগাযোগ, কম্পিউটার নেটওয়ার্ক ও তৎসম্পর্কিত এন্টারপ্রাইজ সফটওয়্যার, মিডলওয়্যার তথ্য সংরক্ষণ, অডিও-ভিডিও সিস্টেম ইত্যাদির সমন্বয়ে গঠিত এমন এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে একজন ব্যবহারকারী খুব সহজে তথ্য গ্রহণ, সংরক্ষণ, সঞ্চালন ও বিশ্লেষণ করতে পারেন।

প্রযুক্তিতে আইসিটি শব্দটির ব্যবহার শুরু করে একাডেমিক গবেষকরা ১৯৮০ সালের দিকে। কিন্তু শব্দটি জনপ্রিয়তা লাভ করে ১৯৯৭ সাল থেকে। স্টিভেনসন ১৯৯৭ সালে যুক্তরাজ্য সরকারকে দেওয়া এক প্রতিবেদনে এই শব্দটি উল্লেখ করেন, যা পরবর্তীতে ২০০০ সালে যুক্তরাজ্যের নতুন জাতীয় পাঠ্যপুস্তকে সংযোজন করা হয়।
আরও দেখুনঃ