আমাদের আজকের আলোচনার বিষয় ডাটা কন্ট্রোল ও এর সাথে সংশ্লিষ্ট প্রপার্টিজ ও মেথডসমূহ – যা অধ্যায় ১২ ”ডাটা একসেস ও কন্ট্রোল মেথড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

Table of Contents
ডাটা কন্ট্রোল ও এর সাথে সংশ্লিষ্ট প্রপার্টিজ ও মেথডসমূহ
ডাটা কন্ট্রোল হচ্ছে এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কোন রকম প্রোগ্রামিং ছাড়াই সহজে ও স্বল্প সময়ে Powerfull efficient Database Application তৈরি করা সম্ভব। ভিজ্যুয়াল বেসিকের শক্তিশালী এই Control টি ব্যবহার করে। অ্যাপ্লিকেশনের ডাটা প্রদর্শন, সম্পাদনা ও information updating প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
Data Control ব্যবহারের সুবিধা হল কোন টেবিলের বিভিন্ন ফিল্ডের ডাটা ভিন্ন ভিন্ন Data Bound Control এ দেখানোর জন্য তেমন কোন কোড লিখতে হয় না। কয়েকটা মাউস ক্লিকের মাধ্যমেই একটা ইন্টারফেস তৈরি করে ফেলা সম্ভব। নিম্নের চিজেহ মাধ্যমে Data Control কিভাবে ব্যবহার করা হয় তা দেখানো হল।

Data Control কোন রকম Code ব্যবহার না করেই নিম্নলিখিত কাজ গুলো করতে পারে –
- Local Database এর সাথে connect হতে পারে।
- একটি Specified Database Table Open করে Database থেকে SQL (Structured Query Language) ব্যবহার করে Record সমূহকে define করতে পারে।
- Data Field সমূহকে display কিংবা change করার জন্য Bound Control এ pass করতে পারে।
- Bound Control এ display কৃত Data সমূহের সাথে নতুন কোন Data, Record add করতে পারে। প্রয়োজনে Updating কার্য সম্পন্ন করতে পারে।
- ডাটা Access করার সময় ভুল-ত্রুটি নির্ণয় করতে পারে।
- Database Close করতে পারে।
ডাটা কন্ট্রোল প্রপার্টিজসমূহ
Data কন্ট্রোলের গুরুত্বপূর্ণ প্রোপার্টিজ হলঃ
Database Name : ব্যবহৃত ডাটাবেজের নাম নির্দিষ্ট করে।
Record Source : ডাটাবেজের অংশ নির্দিষ্ট করে যা ডাটা কন্ট্রোল দিয়ে প্রদর্শন করা হবে।
ডাটা বাউন্ড কন্ট্রোল
ভিজ্যুয়াল বেসিক অ্যাপ্লিকেশনে ডাটাবেজের বিভিন্ন ফিল্ডের ডাটা প্রদর্শনের জন্য বিভিন্ন টেক্সট বক্স তৈরি করা হয়। প্রত্যেকটি উইট বন্ধু ডাটাবেজের এক একটি ফিল্ডকে প্রতিনিধিত্ব করে। এগুলোকে Data Bound কন্ট্রোল বলা হয়।
Data Bound কন্ট্রোলের গুরুত্বপূর্ণ প্রোপার্টিজ
Data Source: ডাটা কন্ট্রোলের নাম।
Data Field : ডাটাবেজের ফিল্ড নাম।
ডাটা কন্ট্রোলের আরও যেসব প্রোপার্টিজ সেট করা হয়ঃ
EOF (End of File) : এ প্রোপার্টি বর্তমান রেকর্ড পজিশন রেকর্ডসেট অবজেক্টের সর্বশেষ রেকর্ডের পরে অবস্থিত কি না তা নির্দিষ্ট করে।
BOF (Begining of File): এ প্রোপার্টি বর্তমান রেকর্ড পজিশন রেকর্ডসেট অবজেক্টের প্রথম রেকর্ডের পূর্বে অবস্থিত কি না তা নির্দিষ্ট করে।
BOFAction : এ প্রোপার্টি ভ্যালু সেট অথবা রিটার্ণ করে নির্দিষ্ট করে যে BOF প্রোপার্টি True হলে ডাটা কন্ট্রোল কি অ্যাকশন নেয়, যা নিম্নের টেবিলের যে কোন একটি হতে পারে।
| CONSTANT | Value | ACTION |
| vbBOFAction MoveFirst | 0 | (ডিফল্ট) প্রথম রেকর্ডে কন্ট্রোল স্থাপন করে। |
| vbBOFActionBOF | 1 | রেকর্ডসেটের শুরুর পূর্বে স্থানান্তর করে। |
EOFAction : এ প্রোপার্টি ভ্যালু সেট অথবা রিটার্ণ করে, যে EOF True হলে ডাটা কন্ট্রোল কি অ্যাকশন নেয়, যা নিম্নের টেবিলের যে কোনটি হতে পারে:
| CONSTANT | Value | ACTION |
| vbEOFAction MoveLast | 0 | (ডিফল্ট) কন্ট্রোলকে সর্বশেষ রেকর্ডে স্থাপন করে। |
| vbEOFActionEOF | 1 | রেকর্ডসেটের সর্বশেষের পূর্বে স্থানান্তর করে |
| vbEOFActionAddNew | 2 |
রেকর্ডসেটে নতুন ফাঁকা রেকর্ড যুক্ত কের যাতে ব্যবহারকারীরা সম্পাদন করতে পারে।
|
Read Only : এ প্রোপার্টিটি রেকর্ডসেটের কন্ট্রোল রীড-অনলী এ্যাকসেসের জন্য ওপেন কিনা তা নির্দিষ্ট করে।
RecordSetType: এ প্রোপার্টি রেকর্ডসেট অবজেক্টের ধরন নির্দিষ্ট করে।
| CONSTANT | Value | ACTION |
| vbRSTypeTable | 0 | টেবিল টাইপের রেকর্ডসেট |
| vbRSTypeDynaset | 1 | (ডিফল্ট) ডাইনাসেট টাইপের রেকর্ডসেট |
| vbRSTypeSnapshot | 2 | স্নেপশুট টাইপের রেকর্ডসেট |
ডাটা কন্ট্রোল মেথডসমূহ
নেভিগেশন মেথড (Navigation Method): এটা ডাটা কন্ট্রোলের সবচেয়ে সহজ মেথড। এর সাথে সংশ্লিষ্ট চারটি মেথড হচ্ছেঃ
Move First Method: প্রথম রেকর্ডে কন্ট্রোলকে move করায়।
Move last Method: শেষ রেকর্ডে কন্ট্রোলকে move করে।
Move Previous Method: বর্তমান রেকর্ডের পূর্ববর্তী (আগের) রেকর্ডে কন্ট্রোলকে স্থানান্তর করে।
Move Next Method: বর্তমান রেকর্ডের পরবর্তী (পরের) রেকর্ডে কন্ট্রোলকে স্থানান্তর করে।
Update Record Method :Update Method Bound Control এর Data গুলোকে Record set এ Save করে।

ব্যবহারকারী যাতে সহজে এ কাজ করতে পারে সেজন্য ফর্মে Save বা Update Button থাকে।
Update Control Mehtod: Update Control Method Data গুলো Bound Control এ প্রদর্শন করে।