আমাদের আজকের আলোচনার বিষয় ডকুমেন্ট সংরক্ষণ করা ও পুনরায় ডকুমেন্ট উত্তোলন করা – যা অধ্যায় ১০ ”ওয়ার্ড প্রসেসিং” এর অন্তর্ভুক্ত। ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর সকাল টেকনোলজিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রয়োজনীয় “কম্পিউটার অ্যাপ্লিকেশন-১” বইটি প্রশমিত হন। বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড কর্তৃক চার বছর মেয়াদি (প্রবিধান ২০০০) সিলেবাসের আলোকে এ মইটি লেখা হয়েছে।
বর্তমানে বাংলাদেশ “ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলছে। সেজন্য প্রত্যকেরই কম্পিউটারের সাধারণ জ্ঞান থাকা আবশ্যক। এই উদ্দেশ্যে কাগিরি শিক্ষার সকান টেকনোলজিতে কম্পিউটার বিষয়টি আবশ্যিক করা হয়েছে। এই উদ্দেশ্যে যার ঘাসীদেরকে আধুনিক ও উন্নত প্রযুক্তির বেসিক অ্যাপ্লিকেশনসমূহ জানাতে আমাদের সম্মিলিত এ ক্ষুদ্র প্রচেষ্টা।
Table of Contents
ডকুমেন্ট সংরক্ষণ করা ও পুনরায় ডকুমেন্ট উত্তোলন করা
ডকুমেন্ট সংরক্ষণ (Save) করার নিয়ম (মেনুবারের সাহায্যে):
Office Button এ ক্লিক করলে নিচের মেনু লিস্টটি দেখাবে-

এখান থেকে Save/Save As option এ ক্লিক করতে হবে। একটি Save As Dialogue Box দেখাবে। সেখান থেকে Filo টি যে Folder এ রাখতে চাই Folder টি সিলেক্ট করে দিতে হবে। File এর নাম দিতে হবে। Save এ ক্লিক করলে File টি Save হবে।

ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম বন্ধ করার নিয়মঃ
Office Menu থেকে Close Option এ ক্লিক করলে ডকুমেন্টটি বন্ধ হবে।

ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম Open করার নিয়ম: Office Button এ ক্লিক করলে মেনু দেখাবে। সেখানে Recent Document Option টি থেকে Save করা আগের ডকুমেন্টকে ক্লিক করলেই ডকুমেন্টটি Open হবে।
টেক্সট কপি, স্থানান্তর ও মুছে ফেলা
যে লেখাসমূহকে কপি করতে হবে সে লেখাগুলোকে প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে মাউসের রাইট বাটন এ ক্লিক করতে হবে। একটি লিস্ট দেখাবে সেখান থেকে Copy তে ক্লিক করতে হবে। লেখাটি কপি হবে। ডকুমেন্টের যে স্থানে লেখাটি নিতে হবে সেখানে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে লিস্ট থেকে Paste এ ক্লিক করতে হবে। তাহলে লেখাটি সেখানে কপি হয়ে যাবে।

অনুরূপভাবে Move করার জন্য লিস্ট থেকে Cut সিলেক্ট করে যথাযথ স্থানে Paste করতে হবে। তাহলে লেখাটি সেখানে স্থানান্তর হয়ে যাবে। যে লেখাটি মুছে ফেলতে চাই সে লেখাকে সিলেক্ট করে Backspace বা Delete কীতে Press করলে লেখাটি মুছে যাবে। এছাড়া কী-বোর্ডের Shortcut কী ব্যবহার করেও Cut, Copy, Paste করা যায়।
Cut Ctrl + X
Copy-> Ctrl + C
Paste Ctrl+V

আরও দেখুনঃ
