ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং ডাটা ফ্লো ডায়াগ্রাম (ডিএফডি)-এর নমুনা – নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি “সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন” বিষয় এর “স্ট্রাকচারড অ্যানালাইসিস টুলস” বিভাগের একটি পাঠ।

Table of Contents
ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং ডাটা ফ্লো ডায়াগ্রাম (ডিএফডি)-এর নমুনা
কুমেন্ট ফ্লো ডায়াগ্রামকে ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম বলা হয়। ফিজিক্যাল ডকুমেন্ট ফ্লো ‘ডায়াগ্রাম হলো এমন এক ধরনের গ্রাফিক্যাল টুলস (Graphical tool), যা দ্বারা কারেন্ট সিস্টেম (Current system)-এর সাথে ব্যবহারকারী (User) এবং মেশিন (Machine)-এর মধ্যকার সম্পর্ককে বুঝায়। এক্ষেত্রে সিস্টেম অ্যানালিস্ট কারেন্ট সিস্টেম (System analyst current system)-এর সাথে ইউজারের প্রয়োজন (requirement)-গুলোকে মিলিয়ে সমস্যা (problem) আইডেনটিফাই করে ।
ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম (Document flow diagram) দ্বারা বিভিন্ন এনটিটি (entities)-কে, চিহ্নিত বা অঙ্কন (depict) করা যায়। এসব এনটিটি (entity)-গুলোকে মিলিয়ে এনটিটি জেনারেট (generate) করা হয় ।
ডকুমেন্ট ফ্লো’ ডায়াগ্রাম এর চতুর্ভুজ এনটিটি (entity)-কে, সরল রেখা ডকুমেন্ট ফ্লো (document flow)-কে তীরচিহ্নিত দিক (direction)-কে, ড্যাশ লাইন (Dash line) ফিজিক্যাল আইটেমের প্রবাহ (flow) কে উপস্থাপন (represent) করে থাকে। নিম্নে চিত্রের মাধ্যমে কোনো একটি প্রতিষ্ঠানের ফিজিক্যাল ডকুমেন্ট ‘ফ্লো ডায়াগ্রামকে পরিষ্কারভাবে বুঝানো হলো-

উপরের চিত্রে ডকুমেন্ট’ ফ্লো ডায়াগ্রাম (Document flow diagram)-এর এনটিটি (Entity)-গুলো হলো- ভেন্ডার, রিসিভিং’ অফিসার, ইন্সপেকশন অফিস, পারচেস অফিস। ডকুমেন্টগুলো হলো- ডেলিভারি ‘নোট, আইটেম রিসিভড নোট এবং ডিসক্রিপান্সি নোট। ফিজিক্যাল ফ্লো (Physical flow)-গুলো হলো আইটেম (item) গুলোর ডেলিভারি (delivery)।
(ক) এতে বিভিন্ন বিক্রেতা (vendors) ডেলিভারি’নোট (delivery note) অনুযায়ী কোম্পানির রিসিভিং ‘অফিস (Receiving office) এ মালামাল বা আইটেম ডেলিভারি (delivery) দিয়ে থাকে।
(খ) রিসিভিং অফিস (Receiving office) উক্ত মালামালগুলোকে রিসিভিং নোটের (Receiving note) সাথে দিয়ে পরিদর্শন (Inspection) অফিসে পাঠায়।
(গ) রিসিভিং অফিস (Receiving office) দুটি রিপোর্ট (Report)-এর মধ্যকার পার্থক্যের রিপোর্ট অর্থাৎ ডিসক্রিপান্সি (Discrepancy note)-কে পারচেস অফিস (Purchase office)-এ পাঠাবে।

ডাটা ফ্লো ‘ডায়াগ্রাম (Data flow diagram) :
ডাটা ফ্লো’ ডায়াগ্রামকে লজিক্যাল ডাটা ফ্লো’ ডায়াগ্রাম বলা হয়। লজিক্যাল ডাটা ফ্লো ‘ডায়াগ্রাম এমন এক ধরনের গ্রাফিক্যাল টুলস (graphical tools), যা একটি সিস্টেমকে লজিক্যাল রিপ্রেজেন্ট (represent) করে থাকে এবং যা নির্দেশ করে সিস্টেমের কী সুসম্পন্ন হয়েছে (accomplish)। সিস্টেমের স্পেসিফিক ডিভাইস স্টোরেজ (Specific device, storage) লোকেশন কিংবা লোকজন (people) ছাড়া দুটি প্রসেসের মধ্যকার ডাটার প্রবাহ (flow)-কে ফোকাস (focus) করাই লজিক্যাল ডাটা ফ্লো ‘ডায়াগ্রাম (Logical data flow diagram) এর কাজ।
যেমন, পূর্বের ফিজিক্যাল ডকুমেন্ট’ ফ্লো ডায়াগ্রাম (Physical document flow diagram)-এর উদাহরণে-

রিসিভিং’ অফিস (Receiving office)-এ ইনপুট হিসেবে ডাটা (data) আসে ডেলিভারি রিপোর্ট (delivery report) এবং আউটপুট (output) হিসেবে বের হয় রিসিভড নোট (received note) এবং ডিসক্রিপান্সি (discrepancy note)। সুতরাং, ইনপুটকৃত ডাটা রিসিভিং প্রসেস (receiving process) রিসিভিং ‘অফিস (Receiving office)-এ পড়া (read) হয় এবং প্রসেস ( process)-এর জন্য জমা (Store) হয়। এখানে (চিত্রে) রিসিভিং প্রসেস (Receiving process)-কে একটি সার্কেল (circle) দ্বারা বুঝানো হয়েছে, যাতে অ্যালগরিদম (Algorithm) কিংবা ডিসিশন টেবিল (decision table) প্রয়োগ করে লজিক্যাল প্রসেসে (Logically process) কাজ সম্পন্ন করা হয় ।
আরও দেখুনঃ
১ thought on “ডকুমেন্ট ফ্লো ডায়াগ্রাম এবং ডাটা ফ্লো ডায়াগ্রাম (ডিএফডি)-এর নমুনা”