আজকের আলোচনার বিষয়ঃ টোকেন রিং নেটওয়ার্কের লজিক্যাল টপোলজি । যা নেটওয়ার্ক টপোলজির অন্তর্গত।

Table of Contents
টোকেন রিং নেটওয়ার্কের লজিক্যাল টপোলজি (Logical topologies of a token ring network)
যে রিং নেটওয়ার্কে ডাটা এক লোকেশন থেকে অন্য লোকেশনে টোকেন আকারে ঘুরে ঘুরে স্থানান্তরিত হয়, সে টপোলজিকে টোকেন পাসিং রিং টপোলজি বলে। এখানে টোকেন বলতে কোন নির্দিষ্ট তথ্যকে বুঝানো হয়েছে। যখন কোন ওয়ার্কস্টেশন হতে ডাটা ট্রান্সমিট করা হয়, তখন একটি তথ্য (Information) ঐ নেটওয়ার্কের সকল ওয়ার্কস্টেশন-এ ধারাবাহিকভাবে Move করে এবং গ্রাহক ওয়ার্কস্টেশনটি নির্ধারণ করে। এই প্রেরিত তথ্যকেই টোকেন বলা হয়।
পদ্ধতি :
এ পদ্ধতি IEEE 802.5 এর স্ট্যান্ডার্ড সাপোর্ট করে। যখন কোন ওয়ার্কস্টেশন Sense করে জানতে পারে যে, তার পার্শ্ববর্তী স্টেশন ফ্রি আছে, তখন তার ইন্টারফেসিং-এর মাধ্যমে ডাটা ঐ স্টেশনে ফ্রেম আকারে স্থানান্তর করতে থাকে। প্রতিটি ক্রেম টোকেন আকারে এক কম্পিউটারের ইন্টারফেসিং হতে অন্য কম্পিউটারের ইন্টারফেসিং-এ মুক্ত করে।
প্রতি ফ্রেমের হেডার ইনফরমেশনকে প্রতিটি কম্পিউটার তুলনা করে দেখে যে, ফ্রেমটি তার স্টেশনের উদ্দেশ্যে পাঠানো কি না। ঠিকানা মিলে গেলে কম্পিউটারটি উরু ফ্রেম গ্রহণ করে, অন্যথা ফ্রেমটি পরবর্তী ওয়ার্কস্টেশনে স্থানান্তর করে।
টোকেন ফ্রেমটি সবসময় Unidirectional ভাবে ওয়ার্কস্টেশনসমূহে ধারাবাহিকভাবে ঘুরতে থাকে। চিত্রে এ পদ্ধতির কনফিগারেশন, চিত্রে ফ্লো-ডায়াগ্রাম এবং ওয়ার্কস্টেশনসমূহের মধ্যে ফ্রেম টোকেন ট্রান্সমিট হওয়ার পদ্ধতি দেখানো হয়েছে।


চিত্রে ৫টি ওয়ার্কস্টেশন WS1, WS2, WS3, WS4 ও WS5-এর মধ্যে ফ্রেম টোকেন দেখানো হয়েছে। এক্ষেত্রে ফ্রেমটি সবসময় Unidirectional- ভাবে WS1 হতে WS2, WS2 হতে WS3-এভাবে ধারাবাহিকভাবে ঘুরতে থাকে। প্রত্যেকটি ইন্টারফেসিং সার্কিট তার পরবর্তী ইন্টারফেসিং ফ্রি আছে কি না, তা ডাটা পাঠানোর আগে Sense করে নেয়। যদি WS1 থেকে ডাটা WS5-4 পাঠাতে হয়, তাহলে লুপটি একমুখী হওয়াতে এটি প্রথমে Sense পদ্ধতিতে বাস ফ্রি কি না তা দেখে নেয় এবং পরবর্তীতে ডাটাগুলোকে ফ্রেম আকারে একটির পর একটি বাসে পাঠাতে থাকে।

বাসে উক্ত ফ্রেমগুলো লজিক্যাল পাথ-এ টোকেন আকারে একটির পর একটি ওয়ার্কস্টেশনে ট্রান্সফার হতে থাকে। যে ওয়ার্কস্টেশনের ঠিকানার সাথে ফ্রেমের হেডারের তথ্য মিলে যাবে, সেই স্টেশন ফ্রেমটি গ্রহণ করবে। এভাবে টোকেন বাস পদ্ধতিতে এক স্টেশন থেকে অন্য ওয়ার্কস্টেশনে ডাটা ট্রান্সফার এর কাজ সম্পূ হয়ে থাকে এবং WS1⇒ WS2⇒ WS3⇒ WS4⇒ WS5-এ পৌঁছায়।