ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ডেভেলপমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ

ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ডেভেলপমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ নিয়ে আজকের আলোচনা। দুটি সাবসিস্টেমের কম্পোনেন্টকে ইন্টিগ্রেটেড সিস্টেম সংজ্ঞায়িত করে থাকে। ইনফরমেশন টেকনোলজিতে দুই ভিন্ন সিস্টেমের কম্পিউটিংয়ে লিংকিং হিসেবে ইন্টিগ্রেটেড কাজ করে এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশনে ফিজিক্যাল অথবা ফাংশনালি কো-অর্ডিনেট করে থাকে।

 

ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ডেভেলপমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ

 

ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ডেভেলপমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ

কম্পিউটার নেটওয়ার্ক, এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন ইন্টিগ্রেশন, বিজনেস প্রসেস ম্যানেজমেন্ট অথবা ম্যানুয়াল প্রোগ্রামিং ইত্যাদি ক্ষেত্রে ডিসক্রিট সিস্টেম হিসেবে ইন্টিগ্রেটেড তার কার্যকারিতা পরিচালনা করে থাকে।

উদ্দেশ্য (Objective) :

(ক) ইন্টিগ্রেশন সিস্টেম সম্পর্কে অবগত হওয়া।
(খ) টেস্টিং ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান অর্জন করা ।
(গ) ইন্টিগ্রেশন সিস্টেম ও টেস্টিং ডেভেলপ সম্পর্কে অবগত হওয়া।

তত্ত্ব (Theroy) ঃ

ইন্টিগ্রেশন ও টেস্টিং ডেভেল পমেন্ট সম্পর্কে নিম্নে আলাদা আলাদাভাবে দেওয়া হলো—
ইন্টিগ্রেশন ঃ সাবসিস্টেমের মধ্যে কো-অপারেটিং এর জন্য ইন্টিগ্রেশন কাজ করে থাকে। এটি ডিসপেয়ারড সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। ইন্টিগ্রেশন সাবসিস্টেমের মধ্যে ইন্টারঅ্যাকশন করতে পারে। বর্তমানে এর সহায়তায় সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে পুরো পৃথিবী সংযুক্ত রয়েছে। ইন্টিগ্রেশন মেথড তিন ভাগে বিভক্ত। যথা-

 

ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ডেভেলপমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ

 

(ক) ভার্টিক্যাল ইন্টিগ্রেশন ঃ

এটি ইন্টিগ্রেশনের সাবসিস্টেমকে প্রসেস করে এবং ফাংশন এনটিটি এর সৃষ্টি করে থাকে।

(খ) স্টার ইন্টিগ্রেশন ঃ

এটি ইন্টিগ্রেশনের এমন একটি সিস্টেম প্রসেস, যেখানে প্রত্যেকটি সাবসিস্টেম ইন্টারকানেক্টেড থাকে।

(গ) হরিজন্টাল ইন্টিগ্রেশন ঃ

এক সিস্টেম থেকে অন্য সিস্টেমে কমিউনিকেশনকে নির্দেশ করতে হরিজন্টাল ইন্টিগ্রেশন কাজ করে থাকে।

 

google news logo

 

ইন্টিগ্রেশন টেস্টিং :

সফটওয়্যার টেস্টিং এর ফেজ হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং, যেখানে প্রত্যেকটি মডিউল আলাদা আলাদাভাবে কম্বাইন করা থাকে। এটি ইন্টিগ্রেটেড টেস্টিং ইনপুট মডিউলকে নিয়ে ইউনিট টেস্ট করে থাকে এবং সিস্টেম টেস্টিং এর জন্য আউটপুটকে সরবরাহ করে থাকে।

বিভিন্ন প্রকার ইন্টিগ্রেশন সিস্টেম টেস্টিং এর নাম নিম্নরূপ-

(ক) গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস টেস্টিং
(খ) সফটওয়্যার পারফরমেন্স টেস্টিং
(গ) লোড টেস্টিং
(ঘ) ভলিউম টেস্টিং
(ঙ) সিকিউরিটি টেস্টিং
(চ) ইনস্টলেশন টেস্টিং

 

ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ডেভেলপমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ

 

সাবধানতা (Precaution) :

(ক) সাবধানে পাওয়ার সরবরাহ করতে হবে।
(খ) যথাযথভাবে টেস্টিং কার্য পরিচালনা করতে হবে।

 

উপসংহার :

উপরোক্ত পর্যবেক্ষণের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশন ও টেস্টিং ডেভেল পমেন্ট সম্পর্কে জ্ঞান লাভ করতে সক্ষম হই।

 

সূত্র:

  • ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ডেভেলপমেন্ট সিস্টেম পর্যবেক্ষণ । সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন

আরও দেখুনঃ

Leave a Comment