আমাদের আজকের আলোচনার বিষয় টেক্সট ফাইল read করার সিনট্যাক্স – যা অধ্যায় ১২ ”ডাটা একসেস ও কন্ট্রোল মেথড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

টেক্সট ফাইল read করার সিনট্যাক্স
Text File পড়ার ক্ষেত্রে Visual Basic প্রতিবারে কেবলমাত্র একটি করে লাইন পড়তে পারে এবং পড়ার পর একে নির্বাচিত field-এ প্রেরণ করে। উদাহরণস্বরূপ Fixed Width Data Line এর ১ম লাইন read করলে নিম্নোক্ত ফলাফল পাওয়া যাবে।
| Fleld Name | Value |
| Product ID | 1 |
| Product Name | Chang |
| Quantity Per Unit | 10 Boxes x 20 bags |
| Unit Price | $18.00 |
| Units in Stock | 39 |
| Units on Order | 0 |
| Reorder Level | 10 |
| Discontinued | FALSE |
Text File read করার জন্য Sequential Method (প্রতিবারে কেবলমাত্র একটি করে লাইন পড়া) ব্যবহার করা হয়। Sequential পদ্ধতিতে File read করার Syntax নিম্নরূপ:
Open File Name For Mode As [#] File Number [Un = Buffer Size]
এখানে File Name হচ্ছে Text File এর Path বা নাম, File Number হচ্ছে 1 থেকে 511 পর্যন্ত। যে কোন number
Bulfer Size হচ্ছে একটি Optional Parameter যা প্রতিবারে Visual Basic কত byte text read করবে তা প্রকাশ করে। আর Text File এর Open Mode নিম্নোক্ত যে কোনটি হতে পারে। যথাঃ
Input : Text File সমূহ সাধারণত Read only হিসাবে open করা হয়ে থাকে। Input হিসাবে Opened Text File-এ কোন data লেখা যায় না। Input এর জন্য Non existent file open করা হলে ত্রুটি দেখা দিবে।
Output : এটি ঠিক Input Mode এর বিপরীত। এক্ষেত্রে ফাইলটি disk এ তৈরি হয় এবং ভিজ্যুয়াল বেসিক হতে উহাতে Data output হয়ে থাকে। যদি এ ধরনের Data file পূর্বেই থেকে থাকে এবং উদ্দেশ্য যদি খুবই সাধারণ হয় তাহলে এতে নতুন
Data add করে Opened mode এ file টিকে Open করতে হবে।
Append: নতুন কোন Record file এ সংযোজনের জন্য এটি ব্যবহৃত হয়। কিন্তু Append Operation এর File open করা হলে সেই file থেকে কিছুই পড়া যাবে না।

Binary: এর মাধ্যমে Visual Basic কে file এ ব্যবহৃত সকল byte এর সাথে সম আচরণ করতে বলা হয়।
Random: সকল ধরনের File opening এর ক্ষেত্রে এটি Default mode. মূলত Random Access File এ ব্যবহৃত সকল record সমূহের record length সমান হয়ে থাকে।