আমাদের আজকের আলোচনার বিষয় টেক্সট ফাইল ফরম্যাট পদ্ধতি – যা অধ্যায় ১২ ”ডাটা একসেস ও কন্ট্রোল মেথড” এর অন্তর্ভুক্ত। বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি হচ্ছে কম্পিউটার প্রযুক্তি। কারণ শিল্পকারখানা, গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান, চিকিৎসাশাস্ত্র ইত্যাদি সকল ক্ষেত্রই আজ কম্পিউটার অটোমেটেড। কম্পিউটার অটোমেশনের সঙ্গে কম্পিউটার প্রোগ্রামিং ও প্রোগ্রামিং লেখার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই শিক্ষা ও গবেষণার জন্য প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অধ্যয়ন একটি অতি আবশ্যকীয় বিষয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহ বিবেচনা করে বর্তমানে কারিগরি শিক্ষার সকল টেকনোলজিতে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়কে আবশ্যিক করা হয়েছে ।

টেক্সট ফাইল ফরম্যাট পদ্ধতি
অধিকাংশ কর্পোরেট (Corporate) প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের Mix data sources (উৎস) ও Machine ব্যবহৃত হয়। তাই সকল উৎস ও মেশিন থেকে ডাটা সংগ্রহ করে প্রক্রিয়াকরণ (Processing) ও তুলনাকরণ (Comparison) সম্পন্ন করে ডাটা সংরক্ষন করে রাখা একটি বড় ধরনের জটিল কাজ বলে বিবেচিত।
কারণ ঐ সকল Source ও Machine গুলোতে Communication এর জন্য বিভিন্ন ধরনের File type (Text, Graphics, Audio & Audio-Video ইত্যাদি) ব্যবহৃত হতে পারে। Visual Basic Data Access পদ্ধতিতে Data store করে রাখার সবচেয়ে সহজ ও সরল পদ্ধতি হচ্ছে Text file যা ব্যবহার করে বিভিন্ন ধরনের Obsolete Computer System এর Data share করা যায়। প্রায় সকল ধরনের Data কে Text File এর বিভিন্ন Format ব্যবহার করে Store করে রাখা যায়। ভিজ্যুয়াল বেসিকে Text File Format করার দু’টি প্রচলিত পদ্ধতি বিদ্যমান। যথাঃ
- ফিক্সড উইডথ ফাইল ফরম্যাট (Fixed Width File Format) পদ্ধতি ও
- ডেলিমিটেড ফাইল ফরম্যাট (Delimited File Format) পদ্ধতি ইত্যাদি। ফিক্সড উইডথ ফাইল (Fixed Width File) : Fixed Width
File গুলোতে Data সমূহকে Columns of Data আকারে arrange করা থাকে, যা নিম্নের চিত্রে দেখানো হল।
| Product ID | Product Name | Quantity Per Unit | Unit Price | Units in Stock | Units on Order | Reorders Level | Discontinued |
| 1 | Chang | 10 boxes × 20 bags | $18.00 | 39 | 0 | 10 | FALSE |
| 2 | Chai | 10 boxes × 10 bags | $9.00 | 12 | 0 | 12 | FALSE |
| 3 | Thai | 20 boxes x 10 bags | 18.00 | 15 | 0 | 8 | TRUE |
| 4 | PSy | 10 boxes x 30 bags | $27.00 | 18 | 0 | 6 | TRUE |
চিত্রে একটি কোম্পানীর ডাটাবেজকে ভিজ্যুয়াল বেসিকে show করা হয়েছে। দেখা যায়, প্রতিটি কলামই প্রতিটি row এর সঠিক অবস্থান থেকে শুরু হয়েছে। তবে Visual Basic Application এ এরূপ Text file কে import করার জন্য Data সমূহের Clear ও Precise definition অবশ্যই প্রয়োজন। নিম্নে একটি টেবিলের মাধ্যমে ব্যাপারটি উল্লেখ করা হল।
| Column Number | Field Name | Data Type |
| 1 | ProductID | Long |
| 2 | ProductName | String |
| 3 | QuantityPerUnit | String |
| 4 | UnitPrice | Currency |
| 5 | UnitsInStock | Integer |
| 6 | UnitsOnOrder | Integer |
| 7 | ReorderLevel | Integer |
| 8 | Discontinued | Boolean |
যদি ও ভিজ্যুয়াল বেসিকে Fixed Width record ব্যবহার করে কাজ করা সহজ তথাপি বিপদের কথা হচ্ছে যে, এতে অধ ঃস্থিত Data গুলো Corrupted হয়ে যেতে পারে।
Fixed Width Table এর পুরো টেবিলেই প্রতিটি row এর length সমান। তবে যদি কখনো Data, field এর চেয়ে ও বেশি Width বিশিষ্ট হয় সেক্ষেত্রে ডাটার উপরিভাগ বা প্রান্তদেশ ছাটিয়া উহাকে short করে নির্দিষ্ট field এ set করা হয়। এ কাজটি করার ব্যাপারটি Visual Basic Determine করতে পারে না।
কারণ, ভিজ্যুয়াল বেসিক প্রতিটি row এর নির্দিষ্ট অবস্থান থেকে Field খুঁজা শুরু করে। তাই কখন field টি chopped off (কাটা) করা হয়েছে তা সে বুঝতে পারে না। ডেলিমিটেড ফাইল

(Delimited File): অপরপক্ষে Delimited file গুলোতে বিভিন্ন Length এর Data store করা যায়। প্রতিটি Field এর record কেই অন্যান্য field থেকে “Comma” কিংবা অন্য কোন ‘delimeter’ ব্যবহার করে পৃথক করে রাখা
হয়েছে।
| Product ID | Product Name | Quantity Per Unit | Unit Price | Units In Stock | Units on Order | Reorder Lovel | Discontinued |
| 1, | Chang, | 10 boxes x 20 bags, | $ 18.00, | 39, | 0, | 10, | FALSE |
| 2, | Char, | 10 boxes x 10 bags, | $ 9.00, | 12, | 0, | 12, | FALSE |
| 3, | Thai, | 20 boxes x 10 bags, | $ 18.00, | 15, | 0, | 08, | TRUE |
| 4, | Psy, | 10 boxes xX 30 bags, | $ 27.00, | 18, | 0, | 06, | TRUE |
চিত্রে ফাইলের প্রতিটি Field কেই কমা (Comma) ব্যবহার করে আলাদা করা হচ্ছে। আরো লক্ষ্য করা যায় যে প্রতিটি Text Field কে Double qoute (**) এর মধ্যে রাখা হয়। যদি ও Delimited Text File এর field সমূহকে কমা (Comma) দ্বারা পৃথক করা হয় তথাপি উহাতে মাঝে মাঝে Tab, Square Bracket ও অন্যান্য Character ব্যবহৃত হতে দেখা যায়।